আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

সকল ধর্মাবলম্বীদের সমীপে হেযবুত তওহীদের কিছু কথা

28 May, 2015 Super Admin 1055 ভিউ
সকল ধর্মাবলম্বীদের সমীপে হেযবুত তওহীদের কিছু কথা

সমগ্র মানবজাতি একই স্রষ্টার সৃষ্টি, একই বাবা-মা আদম হাওয়ার সন্তান। সেই হিসাবে সকল মানুষ ভাই ভাই। এ বিষয়ে সকল ধর্মগ্রন্থই একমত। মানবসৃষ্টির পর থেকে যুগে যুগে লক্ষাধিক নবী-রসুল পৃথিবীতে এসেছেন, তারা সবাই একটি ধর্মই নিয়ে এসেছেন যার নাম সনাতন ধর্ম বা দীনুল কাইয়্যেমাহ। সনাতন শব্দের অর্থ হোল চিরন্তন, শাশ্বত, অপরিবর্তনীয়। এভাবে ভারতবর্ষেও বহু নবী রসুল এসেছেন। আমরা সনাতন ধর্মের সেই অবতারদের নবী-রসুল বোলে বিশ্বাস কোরি এবং তাদের আনীত শিক্ষাকে অহি এবং গ্রন্থাবলীকে আল্লাহর কেতাব বোলে বিশ্বাস কোরি। সকল নবী-রসুলের প্রতি, সকল আসমানি কেতাবের প্রতি বিশ্বাস রাখা একজন মোসলেমের ঈমানের অংশ। নবী রসুল অবতারদের ধারাবাহিকতায় সবশেষে এসেছেন মোহাম্মদ (দ:)। আমরা তাঁর উপর যেমন ঈমান রাখি তেমনি এব্রাহীম (আ:), মুসা (আ:), ঈসা বা যিশু (আ:), রামচন্দ্র (আ:), শ্রীকৃষ্ণ (আ:), বুদ্ধ (আ:), কনফুসিয়াস (আ:) এঁদের সকলের প্রতিও সমভাবে ঈমান রাখি এবং আল্লাহর হুকুম মোতাবেক তাদের প্রতি সালাম পাঠাই (ওয়া সালামুন আলাল মুরসালীন- কোর’আন, সুরা সাফফাত ১৮১)। আমরা তাঁদের মধ্যে কোনো পার্থক্য কোরি না (লা নুফাররিকু বাইনা আহাদিম মীর রসুল- সুরা বাকারা ২৮৫)। আমরা মনে কোরি, যারা আল্লাহর প্রেরিত অবতারদের একজনকে পূজা ও শ্রদ্ধা করে আর অপর একজনকে ঘৃণা ও অবজ্ঞা করে তারা কখনোই সত্যধর্মের অনুসারী নয়। তারা কখনোই স্রষ্টার সন্তুষ্টি পাবে না, স্বর্গ বা জান্নাতলাভ তাদের সুদূর পরাহত।

ব প্রতিটি ধর্মের ধ্বজাধারী শ্রেণি আল্লাহর প্রেরিত ধর্মকে অতি বিশ্লেষণ কোরে সাধারণ মানুষের বোধগম্যতার বাইরে নিয়ে গেছে এবং সেই বিকৃত ধর্মকে পুঁজি কোরে ব্যবসা কোরে যাচ্ছে। তারাই ভিন্নধর্মের প্রতি ঘৃণা বিস্তার কোরে মানবজাতির মধ্যে ধর্মীয় বিভেদ-বিদ্বেষ সৃষ্টি কোরে রেখেছে, যা কখনো কখনো দাঙ্গায় রূপ নেয়। এই সাম্প্রদায়িকতাকে ভোটের রাজনীতিতে ব্যবহার করে অসাধু রাজনৈতিক বেনিয়া। ভারতবর্ষে এই নোংরা খেলার সূচনা করে ব্রিটিশ ঔপনিবেশিকরা। তাদের ষড়যন্ত্রের জালে জড়িয়ে ভাই ভাইয়ের, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর চরম শত্র“তে পরিণত হোয়েছে। তাদের বাধিয়ে দেওয়া রায়টে লক্ষ লক্ষ হিন্দু-মুসলমান জীবন হারিয়েছে, আবাসভূমি হারিয়ে উদ্বাস্তু হোয়েছে। সেই রক্তক্ষরণ আজও বন্ধ হয় নি। একইভাবে ক্রুসেড-জিহাদের নামে প্রায় দু’শ বছর খ্রিস্টান ও মুসলমান যুদ্ধ চালিয়ে কত লক্ষ লোক নিহত হোয়েছে তার কোন হিসাব নেই। আমরা হেযবুত তওহীদ, এ যামানার এমাম এমামুযযামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর অনুসারীরা এই রক্তক্ষরণ বন্ধ কোরে সমস্ত মানবজাতিকে একই ঐক্যসূত্রে আবদ্ধ করার পথের সন্ধান পেয়েছি এবং সেই লক্ষ্যে কাজ কোরে যাচ্ছি।
ব আমরা মানবজাতির সামনে একটি ঐতিহাসিক সত্য তুলে ধোরেছি। সেটা হোল: মানুষের হাজার হাজার (হয়তো লক্ষ লক্ষ) বছরের ইতিহাসে মানুষ শান্তি পেয়েছে কেবলমাত্র স্রষ্টার বিধানে। আমরা মহাভারতে রামরাজ্যকে এবং ইসলামের স্বর্ণযুগকে উদাহরণ হিসাবে নিতে পারি। শাস্ত্রের বিধানে কি অপরিসীম শান্তি বিরাজিত ছিল তা ইতিহাস। আর যখনই মানুষ নিজেই নিজের জীবনব্যবস্থা রচনার ভার নিয়েছে তখনই অশান্তিতে পতিত হোয়েছে। বর্তমানে আমরা মেনে চোলছি পাশ্চাত্যের চাপিয়ে দেওয়া পুঁজিবাদী গণতন্ত্র যার পরিণামে আমরা চরম অন্যায় অশান্তিতে ডুবে আছি। এ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে স্রষ্টার বিধানে ফিরে যেতে হবে। স্রষ্টার বিধান বোলতে আমরা আদিগ্রন্থ বেদ, বাইবেল, গীতা, ত্রিপিটক, জিন্দাবেস্তা, তওরাত, যবুর, কোর’আন সবগুলিকেই বোঝাচ্ছি। কোনো নির্দিষ্ট ধর্মের মাহাত্ম্য বর্ণনা কোরে কাউকে সেই ধর্মগ্রহণে অনুপ্রাণিত করা আমাদের কাজ নয়। আমাদের কথা হোচ্ছে, যার যার ধর্মে যে সত্য বর্ণিত আছে তারা সেই কথার উপরে প্রতিষ্ঠিত হোলেই শান্তি আসবে।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন