শরিয়তপুরে হেযবুত তওহীদের সদস্যদের নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন

দেশজুড়ে সীমাহীন অপপ্রচার, হত্যার হুমকি, হামলার উস্কানি, ফতোয়া প্রদান ও গুজব রটিয়ে দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেফতার ও হেযবুত তওহীদের সদস্যদের নিরাপত্তার দাবিতে শরিয়তপুরে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। বুধবার (২৮ আগস্ট ২০১৯) বিকাল ০৪টায় শরিয়তপুর এটিএন বাংলার জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজ। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, শরিয়তপুর জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো: দিদার ব্যাপারী, পালং থানা সভাপতি মো: মোস্তাকিম হোসেন মিরাজ, জেলা প্রচার সম্পাদক মো: বেলাল হোসেন সংবাদকর্মীদের মধ্যে বাংলাদেশ বেতারের আব্দুস সামাদ তালুকদার, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি এস.এম. মজিবুর রহমান, এটিএন বাংলার জেলা প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ, ডিবিসি এর জেলা প্রতিনিধি বি এম ইস্রাফিল, জিটিভি মো: মানিক মোল্যা, কালের কন্ঠের জেলা প্রতিনিধি মাহবুব আলম, দৈনিক তরুন কন্ঠ এর নুরুজ্জামান শেখসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016
সাম্প্রতিক নিবন্ধ
-
হেযবুত তওহীদ ছাত্র ফোরামের প্রথম প্রতিষ্ঠাবার...
28 Sep, 2026 -
হেযবুত তওহীদের আকিদা ও দৃষ্টিভঙ্গি
21 Sep, 2026 -
ছাত্র, তুমি কার হাতিয়ার?
20 Sep, 2026 -
মুসলিম উম্মাহর অধঃপতন ও আলেমদের দায়বদ্ধতা
20 Sep, 2026 -
রাজধানীতে হেযবুত তওহীদ ওলামা ফোরামের মানববন্ধ...
16 Sep, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!