ইফতার মাহফিল

রাজধানীর মাহাখালীতে হেযবুত তওহীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

14 Apr, 2022 Super Admin 927 ভিউ
রাজধানীর মাহাখালীতে হেযবুত তওহীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজধানীর মহাখালীতে হেযবুত তওহীদ ঢাকা মহানগরীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার বিকালে মহাখালী কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। এসময় হেযবুত তওহীদের এমাম পবিত্র মাহে রমজানের লক্ষ্য উদ্দেশ্য সহ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি মুসলিম জাতির সোনালী যুগের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে জাতীয় এবং আন্তর্জাতিক সংকট নিরসনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান।

ঢাকা মহানগর হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন রাব্বানির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজ, বনানী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর মো. নাসির, হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মতিজান মুখদুমা পন্নি, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি খন্দকার সাজ্জাদ আলম, সহ-আইন বিষয়ক সম্পাদক সেলিম সরদার প্রমুখ।

এসময় হেযবুত তওহীদের বিভিন্ন শাখার সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে উঠে।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4