সভা সমাবেশ

রাজধানীর বাসাবো বালুর মাঠে জনসভা

05 Feb, 2016 Super Admin 870 ভিউ
রাজধানীর বাসাবো বালুর মাঠে জনসভা

গত ০৫ ফেব্রুয়ারি ২০১৬ রাজধানীর বাসাবো বালুর মাঠে হেযবুত তওহীদের আয়োজনে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সন্ত্রাস দমনে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের উদ্বোধক ও মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

“বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার নানামুখী ষড়যন্ত্র মোকাবেলায় সন্ত্রাস দমনে জনসম্পৃক্ততার বিকল্প নেই” শীর্ষক এই জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি লায়ন চিত্তরঞ্জন দাস।

দৈনিক বজ্রশক্তির প্রকাশক ও সম্পাদক এস এম সামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে আরো বক্তব্যে রাখেন সবুজবাগ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহরিয়া, ঢাকা দক্ষিণের ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ইয়াহিয়া মাহমুদ খোকন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা হুমায়ূন কবির ভূইয়া সোহাগ, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, রাজারবাগ ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইসমত তাকির বাবুসহ আরও অনেকে।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের ভিডিও চিত্র

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4