নারী বিষয়ক কার্যক্রম

রাজধানীর পাবলিক লাইব্রেরিতে ‘ধর্মব্যবসায়ীদের অপপ্রচার নারী মুক্তির অন্তরায়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

23 May, 2015 Super Admin 329 ভিউ
রাজধানীর পাবলিক লাইব্রেরিতে ‘ধর্মব্যবসায়ীদের অপপ্রচার নারী মুক্তির অন্তরায়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Untitled-119তাসফিয়া আহমেদ:
——————
‘নারী হচ্ছে জাতির মোট চালিকাশক্তির অর্ধেক। এই বিশাল জনগোষ্ঠীকে মূল ধারার বাইরে রেখে একটি জাতির উন্নতি অসম্ভব। কিন্তু বর্তমান সমাজে ধর্মব্যবসায়ীদের অপপ্রচারে সাধারণ ধর্মপ্রাণ নারীরা প্রতারিত হচ্ছেন। তাদের একটি বড় অংশ ধর্মকব্যবসায়ীদের মিথ্যা ফতোয়াবাজিতে প্রভাবিত হয়ে সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে জাতির অগ্রযাত্রায় কোনো ভূমিকা রাখতে পারছেন না। তাই আজ সমাজের ঐ ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করে তাদের প্রতারণা থেকে নারীকে মুক্ত করে প্রকৃত ইসলামে নারীর অধিকার ও মর্যাদা সম্পর্কে তাদের সচেতন করে তুলতে হবে।’ গতকাল বিকেলে রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগারের (পাবলিক লাইব্রেরি) শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে দৈনিক দেশেরপত্রের উদ্যোগে “ধর্মব্যবসায়ীদের অপপ্রচার নারী মুক্তির অন্তরায়” শীর্ষক আলোচনা সভায় উপস্থিত বক্তারা এসব কথা বলেন। দেশেরপত্রের ভারপ্রাপ্ত সম্পাদক রুফায়দাহ পন্নীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম। এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৯ এর সংসদ সদস্য বেগম শিরিন নাঈম পুনম ও সংরক্ষিত মহিলা আসন-২৯ এর সংসদ সদস্য এডভোকেট শামছুন নাহার বেগম (শাহানা রব্বানী), বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সাফিয়া খাতুন, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক হেলেনা আক্তার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা পারভীন, উত্তর আওয়ামী মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রোখসানা মলি, গুলশান থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা বারি চৌধুরী, দেশেরপত্রের উপদেষ্টা উম্মুত তিজান মাখদুমা পন্নী প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অ্যাডভোকেট সামসুন্নাহার বেগম এমপি (সংরক্ষিত নারী আসনে সদস্য) বলেন, ‘ইসলাম খুব সহজ একটি ধর্ম। কিন্তু আজ ধর্মব্যবসায়ীরা ইসলামকে কঠিন করে তুলেছে। তাদের অপপ্রচারের কারণে নারীরা আজ ঘরে বন্দি। কিন্তু দেশের অর্ধেক জনসংখ্যা ঘরে বন্দি থাকলে একটি জাতি কখনো উন্নতি করতে পারে না। ইসলাম ধর্ম নারীদেরকে শালীনতার সাথে সব রকমের কাজ করার অনুমতি দিয়েছে। আমাদের দেশকে উন্নত করতে হলে এই সকল ধর্মব্যবসায়ীদের অপপ্রচারের বিরুদ্ধে নারীদেরকে এগিয়ে আসতে হবে। আসুন আমরা সবাই মিলে দেশেরপত্রের সাথে ঐক্যবদ্ধ হয়ে ধর্মব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াই।’ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের আরেক সদস্য বেগম শিরিন নাঈম পুনম ধর্ম নিয়ে অপ-রাজনীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত একটি দলবিশেষের নাম উচ্চারণ করে বলেন, ‘আজ তাদের একটি সংঘবদ্ধ নারী চক্র মানুষের ঘরে ঘরে প্রবেশ করে মানুষকে, বিশেষ করে নারী সমাজকে ভুল বোঝাচ্ছে। তারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। আরেক শ্রেণি নারীকে তেতুলের সাথে তুলনা করছে। এই পরিস্থিতি মোকাবেলায় আমাদেরও মানুষের ঘরে ঘরে গিয়ে ইসলামের প্রকৃত রূপ তুলে ধরতে হবে। প্রকৃত সত্য তাদের সামনে উপস্থাপন করতে পারলে ধর্মব্যবসায়ীদের অপপ্রচারে আমাদের কোমলমতি মা-বোনেরা বিভ্রান্ত হবে না। আসুন আমরা সবাই মিলে একে অপরের হাত ধরে কাজ করি।’
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম তার বক্তব্যে বলেন, “ধর্মব্যবাসায়ীদের রুখতে হলে আগে দেশের প্রত্যেকটি ঘরকে ঠিক করতে হবে। ঘরে ধর্মান্ধকে জিঁইয়ে রেখে কোনদিনও নারীদেরকে মুক্ত করা সম্ভব নয়। তাই সামাজিক ও রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে। আজ শুধু সেমিনার করে এই বিশাল সমস্যা থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। এজন্য তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে। তাহলেই ধর্মব্যবসায়ীদের প্রতিরোধ করা সম্ভব হবে।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সাফিয়া খাতুন বলেন, ‘পৃথিবীতে নারীদেরকে সবচেয়ে বেশি সম্মানীত করেছেন মহানবী (স)। ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে তা ধর্মব্যবসায়ীদের অপপ্রচারে ঢাকা পড়ে যাচ্ছে। নারী মায়ের জাতি। তাই সর্বক্ষেত্রে নারীরা পরম মমতার সাথে সব কাজ করে থাকেন।’ তিনি ধর্মব্যবসায়ীদের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণা চালানোর জন্য দৈনিক দেশেরপত্রকে ধন্যবাদ জানান এবং এমন একটি অনুষ্ঠানের জন্য মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, ‘ধর্মব্যবসায়ীরা জাতির জন্য একটি বড় সঙ্কট। এই সমস্যার সমাধানের জন্য গণমাধ্যমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর দেশেরপত্র সে কাজটাই করছে। এই জন্য আমি তাদের অভিনন্দন জানাই। আজ ধর্মব্যবসায়ীরা মুখে মুখে নারীদেরকে সম্মান জানালেও প্রকৃতপক্ষে তাদেরকে কোন সম্মান দেয় না। তারা সবক্ষেত্রেই নারীকে দূরে সরিয়ে রাখতে চায়। আজ জননেত্রী শেখ হাসিনা যখন সিদ্ধান্ত নিয়েছে যে সর্বক্ষেত্রে নারীর ক্ষমতায়ন করবে তখনই এক শ্রেণির ধর্মব্যবসায়ী অপপ্রচার শুরু করেছে।’ তিনি বলেন, ‘নারীরা কখনও বেকার থাকে না। তারা বাইরে কাজ না করলেও ঘরে পরিবারকে বিভিন্ন কাজে সাহায্য করে। আজ বাংলাদেশের উন্নতির পেছনে নারীদের অনেক বড় অবদান রয়েছে।’ প্রতিমন্ত্রী সবাইকে আহ্বান জানিয়ে বলেন, ‘নিজেদের মধ্যে হানাহানি না করে, কোন্দল না করে দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তা করতে পারলে বাংলাদেশ অবশ্যই বিশ্বের বুকে একটি পরাশক্তি হিসেবে মাথা তুলে দাঁড়াবে। এই জন্য দেশের প্রতিটি গ্রামে, প্রতিটি ঘরে প্রবেশ করে মানুষকে বিশেষ করে আমাদের নারী সমাজকে সচেতন করতে হবে।’

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন