অনুষ্ঠান ও কর্মসূচি

রাজধানীর গেণ্ডারিয়ায় কর্মী সমাবেশ

14 Sep, 2021 Super Admin 575 ভিউ
রাজধানীর গেণ্ডারিয়ায় কর্মী সমাবেশ

সমাজ থেকে সকল অন্যায় অবিচার ও রক্তপাত দূর করে একটি নতুন সভ্যতা বিনির্মানের আহব্বান জানিয়েছেন হেযবুত তওহীদের এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। ১০/০৯/২০২১ শুক্রবার বিকালে রাজধানীর গেণ্ডারিয়ায় জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

এসময় তিনি বলেন, এক মহাবিপ্লবের মাধ্যমেই জাতি আবার সমস্ত অন্যায় অবিচার রুখে দিয়ে একজাতিতে পরিনত হবে। হেযবুত তওহীদের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই এই বিপ্লব সংঘঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ঢাকা মহানগর হেযবুত তওহীদের সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মীসভায় আরো বক্তব্য রাখেন হেযবুত তওহীদের তথ্য সম্পাদক এস এম সামসুল হুদা, যাত্রাবাড়ি থানা হেযবুত তওহীদের সভাপতি আরিফ মোহাম্মদ সজল, তেজগাঁও থানা সভাপতি মোহাম্মদ আলহাম, মতিঝিল থানা সভাপতি মেজবাউল ইসলাম, রামপুরা থানা সভাপতি ফরিদ উদ্দিন রাব্বানী, লালবাগ থানা সভাপতি ডা. জাকারিয়া হাবীব, সহ বিভিন্ন শাখার দায়িত্বশীলগণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের উপদেষ্টা খাদিজা খাতুন, রংপুর ও রাজসাহী বিভাগের সভাপতি মো. মশিউর রহমান, কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নি, সাহিত্য ও প্রচার প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিয়াদুল হাসান সহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4