সভা সমাবেশ

রাজধানীর আদাবরে জনসভা

15 Feb, 2016 Super Admin 443 ভিউ
রাজধানীর আদাবরে জনসভা

১৫-০২-২০১৬ তারিখে রাজধানীর আদাবর শেখেরটেক এলাকায় হেযবুত তওহীদের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। “বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার নানামুখী ষড়যন্ত্র মোকাবেলায় ও সন্ত্রাস দমনে জনসম্পৃক্ততার বিকল্প নেই” শীর্ষক ওই জনসভায় উদ্বোধক ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তরের ১০০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল হান্নান।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সানাউল্লা।

অনুষ্ঠানের প্রধান অতিথি আবদুল হান্নান বলেন, হেযবুত তওহীদের এমাম আজকে প্রকৃত ইসলাম ও বিকৃত ইসলামের তুলনা করে যে কথাগুলো বললেন তা আমার খুবই ভাল লেগেছে। আমি মনে করি তার এই ভাষণটি সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়া উচিত।

তিনি আরও বলেন, সমস্ত পৃথিবীতে জঙ্গিবাদের নামে যা চলছে তা মুসলমানদের বিরুদ্ধে একটি মহাষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। জঙ্গিবাদ সৃষ্টি করেছে পশ্চিমা সাম্রাজ্যবাদী আমেরিকা-ব্রিটিশ, তারপর মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে যাতে করে কোনোদিন এই জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আমাদের সবাইকে তাই সজাগ ও সচেতন থেকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা নস্যাৎ করে দিতে হবে।

অনুষ্ঠানের ভিডিও চিত্র

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4