অনুষ্ঠান ও কর্মসূচি

রাজধানীতে হেযবুত তওহীদের আলোচনা সভা

16 Mar, 2018 Super Admin 276 ভিউ
রাজধানীতে হেযবুত তওহীদের আলোচনা সভা

সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মব্যবসা, ধর্ম নিয়ে অপরাজনীতিসহ সর্বপ্রকার অন্যায়ের বিরুদ্ধে এবং সত্য ও ন্যায়ের পক্ষে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে দেশব্যাপী নিঃস্বার্থ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে মানবতার কল্যাণে নিবেদিত হেযবুত তওহীদ। এরই ধারাবাহিকতায় গত ১৬ মার্চ ২০১৮ রাজধানী ঢাকার দারুস সালাম থানাধীন সুমি কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেটিভি অনলাইন-এর চেয়ারম্যান ও বাংলাদেশ অনলাইন টেলিভিশন এসোসিয়েশনের সভাপতি এবং হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, দৈনিক বজ্রশক্তির সম্পাদক ও প্রকাশক এস এম সামসুল হুদা, ঢাকা মহানগর হেযবুত তওহীদের সভাপতি মো. আলী হোসেন, দারুস সালাম থানার ০৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আজম খান, ঢাকা মহানগর উত্তরের ১১নং ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আব্দুল মান্নান, মণ্ডল সাহিত্যিক প্রকাশনীর লেখক ও কবি মো. আজিজুর রহমান মণ্ডল, মুক্তিযোদ্ধা যুব কমান্ড (কেন্দ্রীয় কমিটি) ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির সাধারণ সম্পাদক মো. জাফর ইকবাল নান্টু, দারুস সালাম থানার ০৯নং ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুল হক বাবুল, যুদ্ধাপরাধী আর্ন্তজাতিক ট্রাইবুনালের সাক্ষী বীর প্রতীক আবুল কালাম আজাদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো, আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগর উত্তর হেযবুত তওহীদের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান টিটু, দারুস সালাম থানা সভাপতি আব্দুস সালাম।

মুখ্য আলোচক তার বক্তব্যে বলেন, অন্যান্য দলগুলোর মত হেযবুত তওহীদকেও আপনারা একই পাল্লায় পরিমাপ করবেন না। তিনি বলেন, হাজার হাজার পথে জান্নাতে যাওয়া যায় না, জান্নাতে যাওয়ার পথ একটাই, সেটা হচ্ছে হেদায়াহ, সেরাতুল মোস্তাকীম, সহজ-সরল পথ। শক্তি দিয়ে জঙ্গিবাদের সমাধান হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘যারা জঙ্গিবাদী পথে ধাবিত হচ্ছে তারা ঐ পথে যাচ্ছে কেন? কারণ তারা আল্লাহর সান্নিধ্য পেতে চায়। একজন চরমপন্থীকে জিজ্ঞাসাবাদের অভিজ্ঞতা বর্ণনা করে সাবেক আইজিপি বলেছিলেন, “ঐ চরমপন্থী জঙ্গি নিজেই বারবার আকুতি জানাচ্ছিল যেন তাকে অবিলম্বে হত্যা করে ফেলা হয়। কারণ মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে চলে যাবে, আল্লাহর কাছে চলে যাবে।” এভাবেই ঐ চরমপন্থীরা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য পাগলপারা হয়ে থাকে। এই পাগলপারা মানুষগুলোকে আল্লাহর সান্নিধ্য লাভের সঠিক পথ দেখাতে হবে, নইলে কেবল শক্তি দিয়ে এই চেতনাকে দমিয়ে রাখা সম্ভব হবে না।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের বৃহত্তর মিরপুর থানা সভাপতি আবদুল হক বাবুল।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4