অনুষ্ঠান ও কর্মসূচি

মেহেরপুর জেলার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

03 Dec, 2022 Super Admin 1181 ভিউ
মেহেরপুর জেলার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়ার ভেড়ামারায় হেযবুত তওহীদের মেহেরপুর জেলার কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ নভেম্বর ২০২২ তারিখে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা (২) বিভাগীয় আমির মো. মোতালিব খান, মেহেরপুর জেলা আমির মো. শরিফুল ইসলাম ও সহ-সভাপতি মো. রাকীব হাসান। অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় এমাম হোসাইন মোহাম্মদ সেলিম অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি চলমান জাতীয় ও আন্তর্জাতিক সঙ্কট মোকাবেলায় হেযবুত তওহীদের সদস্যদেরকে প্রস্তুতি গ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন। হেযবুত তওহীদের গৃহীত কৃষি, শিক্ষা, শিল্প ও স্বাস্থ্যসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলো সফল করার জন্য কর্মীদের নিঃস্বার্থভাবে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দিনব্যাপী প্রোগ্রামটি কোর’আন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে বক্তব্য, খাবার গ্রহণ, প্রশ্নোত্তর, নতুন সদস্য যোগদান ও ফটোসেশনের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগীয় দপ্তর সমন্বয়কারী মো. শাহারুল ইসলাম। অনুষ্ঠানে মাননীয় এমামের বক্তব্য শুনে ৩৮ জন নতুন সদস্য আন্দোলনের অঙ্গীকারপত্র পূরণ করে যোগদান করেন।

Previous slide
Next slide

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4