আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

মানবতার মুক্তি কোন পথে?

09 Jan, 2018 Super Admin 616 ভিউ
মানবতার মুক্তি কোন পথে?

রাকীব আল হাসান:
প্রকৃতি আমাদের সবচেয়ে বড় শিক্ষক। প্রতিনিয়ত সে আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে। আমি কেন জন্মগ্রহণ করলাম, আমার কাজ কী, আমার জীবনের সার্থকতা কিসে- এসব প্রশ্নের উত্তর খুঁজে পাই প্রকৃতিতেই। একটি চারাগাছ জন্ম নিল, বেড়ে উঠল প্রকৃতির আলো-বাতাসে, তারপর সে ফুলে-ফলে সুশোভিত হলো, বিলিয়ে দিল নিজেকে অন্যের তরে। ফুল-ফল কিছুই সে নিজে ভোগ করল না। আবার দেখি একটা গরু জন্মগ্রহণ করল, বেড়ে উঠল, দুগ্ধ ও গোস্ত দিয়ে অন্যকে পুষ্ট করল, নিজে ভোগ করল না কিছুই। এভাবেই প্রকৃতি আমাকে আমার জীবনের সার্থকতা শেখালো, অন্যের তরে নিজেকে বিলিয়ে দেওয়ার মন্ত্র শেখালো। আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের সর্বস্ব মানুষের কল্যাণে বিলিয়ে দিয়ে যদি মানবসমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারি তবেই তো আমাদের জীবন সার্থক হলো। এ যেমন প্রকৃতিরি শিক্ষা তেমনি সকল ধর্মেরও শিক্ষা। মানবজাতির মুক্তির জন্য কাজ করে যাওয়াই আমাদের জীবনের মূল উদ্দেশ্য, সারাক্ষণ নিজেকে নিয়ে ব্যস্ত থাকা কখনো মানুষের কাজ হতে পারে না। এই হলো মহান মানবতাবোধ।
“মানবজাতির দুঃখকে যে ধারণ করতে পারে তার নিজের দুঃখ থাকে না” – এটি একটি চিরন্তন সত্য কথা। কিন্তু অপরের দুঃখ, মানবজাতির দুঃখ দূর করার জন্য সঠিক পথ পাওয়াটাই কঠিন। যেমন আপনি একজন শরণার্থীকে আশ্রয় দিলেন, তার দুঃখ দূর করার চেষ্টা করলেন। কিন্তু আশ্রয় কি তার দুঃখকে দূর করবে? তার মাতৃভূমি থেকে সে বিতাড়িত হয়েছে, সেখানে তার আত্মীয় বন্ধুদের অনেকে মারা গেছে এবং পূর্বপুরুষের বসতভিটা আগুনে পুড়ে গেছে – এর ক্ষতিপূরণ করবেন কী দিয়ে? তাকে আবার তার বাড়িঘর ফিরিয়ে দিতে হবে, তাকে সেখানে পূর্ণ মানবিক অধিকার ও সম্মান নিয়ে বাঁচার বন্দোবস্ত করে দিতে হবে। হয়তো বলবেন সেটা আপনার সাধ্যের বাইরে। অর্থাৎ আপনি এক বা একাধিক দুর্গতকে আশ্রয় দিয়ে তার দুঃখ দূর করতে পারবেন না, এটা হচ্ছে বাস্তবতা। সমগ্র পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার মানুষ নতুন করে নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, উদ্বাস্তু হচ্ছে। আপনি কী করে সেটা বন্ধ করবেন? আপনি চাইলেও এসব অন্যায় বন্ধ করতে পারবেন না কারণ আপনার ‘সভ্য’ উন্নত রাষ্ট্রব্যবস্থাটাই এমন। এখানে ক্ষমতাবানেরা শাসন করবে, শোষণ করবে আর দুর্বলেরা শাসিত হবে, শোষিত হবে, বঞ্চিত, নির্যাতিত হবে। আপনি কোনো উদ্বাস্তুর পাশে, ধর্ষিতার পাশে দাঁড়াতে চাইতে পারেন কিন্তু যুদ্ধ বন্ধ করতে পারেন না যে যুদ্ধ তাকে উদ্বাস্তু করল। আপনি ধর্ষণ বন্ধ করতে পারেন না। সে উপায় আপনার জানা নেই। সুন্দরবনকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য সুশীল পদ্ধতিতে প্রতিবাদ জানাতে পারেন, কিন্তু পারমাণবিক বোমা পরীক্ষার মাধ্যমে গোটা পৃথিবীর প্রকৃতিতে উন্নত ‘সভ্য’ রাষ্ট্রগুলো হুমকি সৃষ্টি করছে, পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। যদি সেগুলো মানুষের উপর ফেলা হয় তাহলে সুন্দরবন তো দূরের কথা, কিছুই তো থাকবে না। সে চিন্তা করেছেন? চিন্তা করেও লাভ নেই কারণ আপনার সামর্থ নেই সেটা বন্ধ করা।
ধান্ধাবাজির রাজনীতি প্রতিদিন তরুণ-যুবসমাজকে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্বলের উপর অত্যাচার চালানোর দিকে ঠেলে দিচ্ছে, প্রতিদিন সিস্টেমেটিক ওয়েতে জন্ম নিচ্ছে আধুনিক সন্ত্রাসী। এই সিস্টেম না পাল্টিয়ে কেবল সন্ত্রাসের বিরুদ্ধে গলা ফাটিয়ে কী লাভ? ধরলাম আপনি খুব সাহসী মানুষ, হয়তো কোনো ব্যক্তিকে তার সন্ত্রাসী কর্মকা- থেকে বিরত করলেন, কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাস, একটি দেশের উপর আরেকটি দেশের আগ্রাসনকে রুখতে পারবেন? পারবেন না। সুতরাং দুর্গতকে মানবিক সহায়তা করা খুব ভালো কাজ, ত্রাণ বিতরণ করুন, শীতবস্ত্র দিন। কিন্তু সেটা চূড়ান্ত সমাধান নয়। পুঁজিবাদী অর্থনীতি প্রতিদিন হাজারো মানুষকে শোষণ করে বস্ত্রহীন করে দিচ্ছে, যতদিন সেই অর্থনীতি ধরে রাখবেন ততদিন অন্নহীন বস্ত্রহীন নিরাশ্রয় মানুষের মিছিল দীর্ঘতর হবে, আপনার মানবতাবোধ মানুষের কার্যত কোনো উপকারে আসবে না, নিজে হয়তো নিজেকে একটা কিছু মনে করে আত্মতৃপ্তি লাভ করবেন। গল্পের শুরু আর শেষ সেখানেই। ক্রন্দন বন্ধ হবে না।
কিন্তু আমরা হেযবুত তওহীদ বলছি- যাবতীয় সমস্যার সমাধান মহান আল্লাহ আমাদেরকে দান করেছেন। ইনশাল্লাহ হেযবুত তওহীদ সমগ্র মানবজাতিকে একজাতিতে পরিণত করে যাবতীয় সমস্যার সমাধান করবে, পৃথিবী থেকে যাবতীয় অন্যায়, অবিচার, অশান্তি, হত্যা, দুর্নীতি, সুদ, ঘুষ, সন্ত্রাস, জঙ্গিবাদ, যুদ্ধ-বিগ্রহ ইত্যাদি দূর করে ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠা করবে। আমরা আল্লাহর রহমে মানবতার মুক্তির সেই পথ পেয়ে গেছি, এখন চেষ্টা করছি নিজেদের জীবনকে মানবতার মুক্তির জন্য বিলিয়ে দিয়ে জীবনকে সার্থক করতে।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন