আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

মিথ্যা ফতোয়া দিয়ে নারীদের অধিকার হরণ করা হয়েছে

25 Jan, 2023 Super Admin 659 ভিউ
মিথ্যা ফতোয়া দিয়ে নারীদের অধিকার হরণ করা হয়েছে

হেযবুত তওহীদ একটা মহাসত্য নিয়ে কাজ করছে, একটা আদর্শ নিয়ে কাজ করছে। সেই আদর্শটা আমরা পত্র-পত্রিকায়, হ্যান্ডবিল, বইপুস্তক আকারে জনগণের মাঝে তুলে ধরছি। আদর্শটা হচ্ছে, বর্তমান বিশ্ব ব্যবস্থায় যে সংকট চলছে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক সংঘাত চলছে- এ সংঘাত বন্ধ করার জন্য ইসলামের প্রকৃত শিক্ষা মানবজীবনে কার্যকর করতে হবে। আল্লাহর দেওয়া দীনুল হক প্রতিষ্ঠা করলেই মানুষের শান্তি। এই আদর্শটা প্রচার করছি আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে। এটা প্রচার করা একদিকে আমাদের সাংবিধানিক অধিকার, অন্যদিকে মানবাধিকার। এই কাজ করতে গিয়ে আইন-শৃঙ্খলাবাহিনীসহ কেউ কোনদিন বলতে পারবেনা হেযবুত তওহীদ কোন আইন ভঙ্গ করেছে, কোন অন্যায় করেছে। আজকে সমাজে যখন ধর্মের দোহাই দিয়ে, মিথ্যা ফতোয়া দিয়ে মেয়েদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছিল, মেয়েদের হেনস্তা করা হচ্ছিল, তাদের শিক্ষার পথ রুদ্ধ করা হচ্ছিল, তাদের কথা বলার স্বাধীনতাকে হরণ করা হচ্ছিল, মেয়েদের যাবতীয় অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল তখন আমরা কোর’আন-হাদিস থেকে ইসলামের ইতিহাস তুলে এনে প্রমাণ করার চেষ্টা করেছি, যে ইসলামে নারীদের পূর্ণাঙ্গ স্বাধীনতা রয়েছে। ইসলাম তাদের সম্মান দিয়েছে, তাদের মুক্তবুদ্ধি প্রকাশ করার অধিকার দিয়েছে, তাদের কাজে অংশগ্রহণ করার ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছে।

যখন আমরা এই দায়িত্ব নিয়ে মাঠে কাজ করছিলাম তখন আমাদের পথেঘাটে, গ্রামেগঞ্জে, শহরে সর্বত্র আমাদের নারীরা আক্রান্ত হচ্ছেন, আক্রমণের শিকার হচ্ছেন। কারা আক্রমণ করছে? একটা বিশেষ গোষ্ঠী, একটা বিশেষ শ্রেণি। তারা হচ্ছে, যারা ধর্মের নামে বিভিন্ন ধরনের স্বার্থ উদ্ধার করে অপরাজনীতি করে। উগ্রবাদী-সন্ত্রাসবাদী একটি গোষ্ঠী। তারা কোর’আন-হাদিসের অপব্যাখ্যা দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা করে। ওয়াজ-মাহফিলের মতো জায়গায় বসে তারা একদল আরেকদলের বিরুদ্ধে হুমকি দেয়। হেযবুত তওহীদের বিরুদ্ধে তাদের এত আক্রোশ কেন? তাদের আক্রোশ হচ্ছে এইজন্য যে, তারা এতদিন ধরে ধর্মের নামে অধর্ম চর্চা করে আসছে, আল্লাহ কোর’আনে যা বলেননি তারা নিজেদের মনের রঙ মিশিয়ে সেগুলি আল্লাহর নাম বলে চালিয়ে দিচ্ছে, মিথ্যা ফতোয়া দিয়ে নারীদের অধিকার থেকে বঞ্চিত করছে। তাদের এই অপকর্মকে প্রকাশ করে দিয়েছে হেযবুত তওহীদ। এ জন্য তারা হেযবুত তাওহীদের বিরুদ্ধে নানা মিথ্যা প্রোপাগান্ডায় লিপ্ত হয়েছে।

হেযবুত তওহীদের নারীদের উপর অনেক জায়গায় আক্রমণ চালানো হয়েছে। লাঞ্ছনা করা করেছে, অপমান করা হয়েছে, কাপড়-চোপড় ছিঁড়ে ফেলা হয়েছে, ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। শুধু তাই নয় সেগুলি ভিডিও করে স্যোশাল মিডিয়ায় প্রচার পর্যন্ত করা হয়েছে। অনলাইনে সেগুলো আবার তাদের লক্ষ লক্ষ অন্ধ অনুসারী ছড়িয়ে দিচ্ছে। হেযবুত তওহীদের মেয়েরা সভ্য, ভদ্র, শিক্ষিত ঘরের মেয়ে। তারা তাদের জীবনকে উৎসর্গ করেছে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, দ্বীন ইসলামের কল্যাণে। অথচ আজকে তাদের আক্রান্ত হতে হচ্ছে। এই আক্রান্ত হওয়ার প্রতিবাদে আমরা তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলাবাহিনীকে জানিয়েছি, সরকারকে জানিয়েছি, থানায় জিডি করেছি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে থানা পুলিশ বিষয়টিকে অবজ্ঞা করেছেন, এড়িয়ে গিয়েছেন। যেখানে আইনি পদক্ষেপ নিয়েছেন সেখানে ওই ধর্মান্ধরা ক্ষমা চেয়েছে, ‘তারা কোনদিন আর এই অন্যায় করবে না’ বলে মুচলেকা দিয়েছে।

আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের সরকারপ্রধান একজন নারী। যিনি তিন টার্মে ক্ষমতায় আসীন রয়েছেন। বিরোধীদলের নেত্রী তিনিও নারী, জাতীয় সংসদের স্পিকারও একজন নারী, স্বাধীনতার পর যারা দেশ পরিচালনা করেছেন তাদের অধিকাংশই নারী। এই শীর্ষ পদে নারীদের ক্ষমতায়ন হওয়া সত্ত্বেও আজকে হেযবুত তওহীদের নারীদেরকে রাস্তাঘাটে হেনস্তা হতে হচ্ছে, লাঞ্ছিত হতে হচ্ছে। তাদেরকে ধর্মান্ধ, ধর্মব্যবসায়ী মোল্লাগোষ্ঠীর দ্বারা আক্রান্ত হতে হচ্ছে। এটা অত্যন্ত নিন্দাজনক, হতাশাজনক ও ন্যক্কারজনক বিষয়।

বাংলাদেশকে আমরা জঙ্গিবাদী, উগ্রবাদী, ধর্মব্যবসায়ী মোল্লাদের হাতে ইজারা দিতে পারি না। আমাদের পরিষ্কার বক্তব্য, হেযবুত তওহীদের নারীদের উপরে যেসব স্থানে হামলা করা হয়েছে, যারা তাদেরকে আহত-রক্তাক্ত করেছে তাদের তালিকা আমাদের কাছে আছে, সবাইকে আইনের আওতায় আনুন।

মানবাধিকার নিয়ে যারা কাজ করেন তাদের বলতে চাই, হেযবুত তওহীদের বেলায় আপনাদের মুখগুলো বন্ধ থাকবে এটা মেনে নেওয়া যায় না। যদি কোন ব্যবস্থা না নেওয়া হয় তাইলে বড় ধরনের কর্মসূচি নিয়ে নারীরা মাঠে নামবে। আমরাও মানুষ, আমাদের রক্ত মাংস আছে, আমাদেরও আত্মরক্ষার অধিকার আছে। কিন্তু আমরা সেই কঠিন কর্মসূচি দিতে চাই না। আমরা বিশ্বাস করি, দেশে আইন আছে, আইনের প্রয়োগ হবে। আইনের প্রতি আস্থা রাখতে চাই।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 193 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 104 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 10 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 33 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন