জেলা ও কার্যালয় উদ্বোধন

মাগুরায় দৈনিক দেশেরপত্রের ব্যুরো অফিস উদ্বোধন

23 Mar, 2014 Super Admin 1090 ভিউ
মাগুরায় দৈনিক দেশেরপত্রের ব্যুরো অফিস উদ্বোধন

২৩শে মার্চ, ২০১৪ ইং দৈনিক দেশেরপত্রের মাগুরা জেলা ব্যুরো কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাগুরা সদর উপজেলার যশোর রোড ভায়না মোড়ে কার্যালয়টির উদ্বোধন করেন মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু। মাগুরা জেলা ব্যুরো প্রধান হারুনর রশিদের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জহুর-ই-আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মো. রানা আমির ওসমান, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রশিদ, জেলা ছাত্রলীগ সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম, দৈনিক দেশেরপত্রের সাব এডিটর শেখ মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন দেশেরপত্রের বিশেষ প্রতিনিধি শামীম আশরাফ।

এর আগে একটি আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি সদর উপজেলার যশোর রোড ভায়না মোড় থেকে শুরু হয়ে কলেজ রোড, চৌরঙ্গীর মোড়, প্রদক্ষিণ করে পুনরায় ব্যুরো অফিসের সামনে এসে শেষ হয়।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4