জেলা ও কার্যালয় উদ্বোধন

ভোলায় দৈনিক দেশেরপত্র ও বজ্রশক্তির কার্যালয় উদ্বোধন

31 Jul, 2014 Super Admin 232 ভিউ
ভোলায় দৈনিক দেশেরপত্র ও বজ্রশক্তির কার্যালয় উদ্বোধন

ধর্মব্যবসা, ধর্ম নিয়ে অপরাজনীতি আর জঙ্গিবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে ‘এক জাতি এক দেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ’ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে দৈনিক দেশেরপত্র ও দৈনিক বজ্রশক্তি। এই কার্যক্রমকে আরো গতিময় করে তুলতে সারা দেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে পত্রিকা দুইটির কার্যালয়ের উদ্বোধন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ভোলা সদরে উদ্বোধন করা হয়েছে দৈনিক দেশেরপত্র ও বজ্রশক্তি’র জেলা কার্যালয়। এই উপলক্ষে জেলা শহরের নতুন বাজারে কবি মোজাম্মেল হক টাউন হলে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশেরপত্রের জেলা প্রতিনিধি আব্দুস সোবাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামান মনির। তিনি তার বক্তব্যে বলেন, “দৈনিক দেশেরপত্র ইসলামের পক্ষে না বিপক্ষে তা বিচার করতে হবে পত্রিকাটির লেখার উপর ভিত্তি করে, পত্রিকাটির কলাম পড়ে। নিন্দুকদের কথায় প্রভাবিত হয়ে পত্রিকাটিকে ইসলামবিদ্বেষী মনে করা ঠিক হবে না।” তিনি বলেন, “পত্রিকাটির বিভিন্ন কলাম পড়ে বোঝা যায়, তারা ইলমামের বিরুদ্ধে নয় বরং প্রকৃত ইসলামের পক্ষে। তার ধর্মের নামে ব্যবসার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে।”

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4