আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

ভাগ্য পরিবর্তনের পূর্বশর্ত – প্রচেষ্টা

23 May, 2023 Super Admin 980 ভিউ
ভাগ্য পরিবর্তনের পূর্বশর্ত – প্রচেষ্টা

পৃথিবীর যে অংশটিতে আমরা বসবাস করি অর্থাৎ ইরান থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রতি বছর ১৫ শাবানকে একটি আধ্যাত্মিক রজনী হিসাবে পালন করা হয়। বলা হয়ে থাকে এই রজনীতে আল্লাহ তাঁর প্রত্যেক বান্দার পরবর্তী বছরের ভাগ্য লিপিবদ্ধ করেন। যেহেতু কোর’আন হাদিসে এই দিবস সম্পর্কে সন্দেহাতীতভাবে কিছু পাওয়া যায় না, তাই লায়লাতুল বরাত নিয়ে অনেক বিতর্ক রয়েছে। আমাদের আলেম সমাজের কাছে শবে বরাত একটি আকর্ষণীয় বিতর্কের বিষয়। এ নিয়ে তাদের হাজার হাজার ওয়াজ, ফতোয়া ও মাসলা-মাসায়েল রয়েছে।

আল্লাহ কি প্রতি বছর তাঁর বান্দার ভাগ্য লিপিবদ্ধ করেন, নাকি প্রত্যেক মানুষের ভাগ্য তার জন্মের আগেই নির্দিষ্ট করা হয় এ জাতীয় অনর্থক ও অন্তহীন বিতর্কের দিকে আমরা যাব না। কারণ আল্লাহ পবিত্র কোর’আনে সুস্পষ্টভাষায় বলেছেন, আল্লাহ অবশ্যই কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজের অবস্থা নিজে পরিবর্তন করে (সুরা রাদ- ১১)।

ইসলামের একটি নাম দীনুল ফিতারাত অর্থাৎ প্রাকৃতিক জীবনব্যবস্থা। আল্লাহ কিছু ঐশী নিয়ম প্রকৃতির মধ্যে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। এই প্রাকৃতিক নিয়মেরই একটি হচ্ছে, কর্মফল। মানুষ তার কর্ম অনুযায়ী ফল লাভ করে। সে কোনোভাবেই কৃতকর্মের ফল এড়াতে পারে না। একইভাবে কেবল দোয়া দিয়ে কোনো কাঙ্ক্ষিত সফলতা অর্জিত হয় না। দোয়া-প্রার্থনা মানুষকে আধ্যাত্মিকভাবে অনুপ্রাণিত করে, কিন্তু বাস্তব্য প্রচেষ্টা ছাড়া কোনোভাবেই আল্লাহর সহায়তা সে লাভ করবে না। আল্লাহর রসুল ও তাঁর সাহাবিদেরকে এই জাতির ভাগ্য পরিবর্তনের জন্য সমগ্র জীবন কঠোর সংগ্রাম করতে হয়েছে, জীবন-সম্পদ দিতে হয়েছে, রক্ত ও ঘাম ঝরাতে হয়েছে। তার বিনিময়ে আরবের অবজ্ঞাত বেদুইন পরস্পর দাঙ্গা-হাঙ্গামায় বিজড়িত জাতিটি বিশ্বের সেরা জাতি হয়ে উঠতে সক্ষম হয়েছিল।

হেযবুত তওহীদের কাছে লায়লাতুল বরাত একটি বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, এই রাতেই ধরাপৃষ্ঠে আবির্ভূত হন যামানার এমাম, এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী। আল্লাহ পাক তাঁকে প্রকৃত ইসলামের জ্ঞান দান করেছেন যে জ্ঞানকে বহন করে মানবজাতির কাছে পৌঁছে দিচ্ছে হেযবুত তওহীদ। একটি বিশেষ জ্ঞান, একটি আদর্শ সমগ্র মানবজাতিকে, মানব ইতিহাসকে পাল্টে দিতে পারে। মাননীয় এমামুয্যামানের আগমন তাই কেবল হেযবুত তওহীদের জন্যই সৌভাগ্যের কারণ নয়, ইনশা’আল্লাহ তাঁর রেখে যাওয়া আদর্শ ও জ্ঞান সমগ্র মানবজাতির ভাগ্যকে তথা পরবর্তী ইতিহাসকে পাল্টে দিবে অচিরেই। তিনিই হেযবুত তওহীদকে শিক্ষা দিয়ে গেছেন কীভাবে কঠোর সংগ্রামের মাধ্যমে নিজেদের অবস্থা ও ভাগ্যকে পরিবর্তন করতে হয়। আজকের এই মহিমান্বিত দিনে আমরা তাঁকে পরম শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছি। তিনি প্রত্যক্ষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু আমাদের অস্তিত্বের প্রতিটি কণায় মিশে আছেন, প্রতি মুহূর্তে আমরা তাঁকে আমাদের হৃদয়ের গভীরে ধারণ করি, অনুভব করি।

ট্যাগসমূহ:

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#আইয়্যামে জাহেলিয়াত #অর্থনীতি #শিক্ষাব্যবস্থা #চলমান সঙ্কট #জীবনব্যবস্থা #ঐক্য #৫ দফা কর্মসূচি #ইসলাম #তাকওয়া #সাম্প্রদায়িকতা #তওহীদ #লানত #পর্দা #সংস্কৃতি #প্রকৃত ইসলাম #শহীদ #খেলাধুলা #এমামুযযামান #হেযবুত তওহীদ #ধর্মব্যবসা #নারী #নারী স্বাধীনতা #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদের নারী #উগ্রবাদ #গুজব #রাজনীতি #ঈমান #আকিদা #মোনাফেক #বিস্ময়কর আন্দোলন #রিজিক #অপপ্রচার #দাজ্জাল #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #কর্মজীবন #দীন নিয়ে বাড়াবাড়ি #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #গণজোয়ার #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #বাস্তব সমস্যা #মণীষীদের জীবনী #প্রশ্নোত্তর #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #প্রশ্ন #রাগ #কর্মফল #মুসলিমদের ইতিহাস #রাজনৈতিক ইসলাম #ইসলামের ইতিহাস #মানবজীবন #দোয়া #জান্নাতি ফেরকা #প্রশ্ন উত্তর #মহানবীর (সা.) #বাঙালি #সুফিবাদ #ধর্মজীবিকা #হারাম #পুঁজিবাদ #মার্কস #ইসলামের অপব্যাখ্যা #তারেক বিন যিয়াদ #ওমর (রা.) #খলিফা #ধর্মবিশ্বাসী #ঔপনিবেশিক যুগ #চরমোনাই #ইতিহাস ও ইসলাম #দাসপ্রথার #ইসলামবিদ্বেষী #নবুয়তপূর্ব জীবন #কোর’আন #শিক্ষা #উম্মতে মোহাম্মাদি #বাংলাদেশ #স্বাধীনতা #বিশ্ব মুসলমান #ইসলামি ইতিহাস #সাম্যবাদ ও ইসলাম #মানুষ সৃষ্টি #রসুলুল্লাহর সুন্নাহ #হজ #মহানবীর লড়াই #জ্ঞান-বিজ্ঞান #ধর্ম #নির্বাচন #আইনের উৎস #দৈনিক বজ্রশক্তি #পাকিস্তান #শান্তি #সাংস্কৃতিক অঙ্গন #ইসলাম অর্থ #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #গণমাধ্যম #বাংলার সুলতানী যুগ #প্রকৃত ইসলামের বিয়ে #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #যোদ্ধাসুফি #মসজিদে নারী #খোলাফায়ে রাশেদীন #বস্তুবাদী সভ্যতা #সংগীত #জেহাদ #দাউদ খান পন্নী #মাননীয় এমাম #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #প্রকৃত ইসলামের মসজিদ #ইমাম মাহদী #জ্ঞান #জঙ্গিবাদ #রিয়াদুল হাসান #আশুরা #কবিতা #বাণী #আমল #সঠিক জীবন ব্যবস্থা #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #হোসাইন মোহাম্মদ সেলিম #কোরবানি #ত্যাগ #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #democratic system #economic system #politics #হেযবà§�ত তওহীদ #religious extremists #workplace #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #hossain mohammad salim #islam world #lifestyle ##MarathonHT #Marathon #hezbuttawheed #Resolving the Global Crisis #Students #হেযবুত তওহীদের #civilized’ #deterrent #world #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #মো’জেজা: #মো’জেজা: কী কেন কীভাবে? #দাজ্জালকে চিনতে হবে #মো’মেনদের #দেশকে রক্ষা #মদিনার #রাকীব আল হাসান #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #লা’নত নাকি পরীক্ষা #আদিবা ইসলাম #পহেলা বৈশাখ #সংস্কৃতির #ফেরেশতা #মানুষ সৃষ্টির #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ির #পরিণাম জাতি ভেঙে খানখান #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #মুখলেছুর রহমান সুমন #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #মুস্তাফিজ শিহাব #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #নোয়াখালীত #কোরবানি কখন কবুল হবে? #muchleka #মামলার অব্যাহতি #হাইকোর্টের রায় #গোলটেবিল বৈঠক #সংবাদ-সম্মেলন