আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

বিভেদ নয় ঐক্য চাই?

08 May, 2018 Super Admin 488 ভিউ
বিভেদ নয় ঐক্য চাই?

রাকীব আল হাসান
আমাদের দেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, জাসদসহ অর্ধশতাধিক রাজনৈতিক দল রয়েছে, যাদের প্রত্যেকেই নিজেদেরকে গণতান্ত্রিক দল হিসেবে পরিচয় দিয়ে থাকে। যদিও দলগুলির আলাদা আলাদা মতাদর্শ রয়েছে যেমন কেউ ইসলামপন্থী, কেউ সমাজতন্ত্রী, কেউ ধর্মনিরোপেক্ষতাবাদী, কেউ জাতীয়তাবাদী ইত্যাদি ইত্যাদি। ভিন্ন ভিন্ন মতাদর্শের হলেও তারা একটি বিষয়ে একমত (অন্তত মুখে তারা যা বলে), সেটা হলো তারা সবাই গণতন্ত্র চায়, গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতার লড়াইটা চালিয়ে যেতে চায়। ইসলামপন্থী এবং সমাজন্ত্রীরা কিভাবে মুখে গণতন্ত্রের কথা টেনে আনে সেটা আমার বোধগম্য নয়। সে যাই হোক, কোনো রাজনৈতিক দলের প্রধান নেতা-নেত্রীদের কাছে যদি বলেন, আপনার দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা দরকার, অর্থাৎ একটি রাষ্ট্রে যেমন গণতন্ত্র প্রতিষ্ঠা করলে নানা কর্মসূচির নানা দল গজিয়ে ওঠে ঠিক একইভাবে আপনার দলের মধ্যেও কিছু গ্রুপ তৈরি করা দরকার, এতে দলের নেতাদের স্বৈরাচারী মনোভাব দূর হবে, যা ইচ্ছা তা করতে পারবে না। ধরুন দলের মধ্যে দশটি গ্রুপ করলেন, প্রতিটা গ্রুপের একজন করে গ্রুপ লিডার থাকলো। এবার দলের সাধারণ সদস্যদের মধ্যে ভোটের মাধ্যমে একটি গ্রুপকে দলে কর্তৃত্ব করার ক্ষমতা দেওয়া হলো। পরাজিত নয়টি গ্রুপ এবার পরবর্তী ভোটের আগে পর্যন্ত সাধারণ সদস্যদের মাঝে বিজয়ী গ্রুপের ত্রুটি তুলে ধরে তাদের জনপ্রিয়তা ধূলোয় মেশানোর চেষ্ট করে যাবে। এছাড়াও বিজয়ী গ্রুপের যে কোনো কাজের ত্রুটি বের করে তাদের অধিকাংশ কর্মসূচি বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে থাকবে। তবুও যদি কর্তৃত্বকারী গ্রুপটির স্বৈরাচারী মনোভাব দূর না হয় তবে বাকি নয়টি গ্রুপ মিলে হরতাল, ভাঙচুর, অগ্নিসংযোগ ইত্যাদি কর্মসূচির মাধ্যমে ঐ গ্রুপকে টেনে হিঁচড়ে কর্তৃত্ব থেকে নামানোর চেষ্টা করবে, এতে সাধারণ সদস্যদের প্রাণহানী হলে হোক, অর্থের ক্ষতি হয় হোক তাতে আপনাদের কী? অন্তত আপনার দলের মধ্যে গণতন্ত্র তো প্রতিষ্ঠা হবে!
আমার এই সহজ-সরল যুক্তি নির্ভর প্রস্তাবটি সত্যিকারের গণতন্ত্রমনা যে কোনো দলের নেতৃবৃন্দের মেনে নেওয়া উচিত, কিন্তু প্রকৃত সত্য হলো কোনো দলের উচ্চ পর্যায়ের চেয়ারগুলিতে নেহায়েত উন্মাদ, পাগল অথবা নির্বোধ কোনো প্রাণী বসে থাকলেই কেবল দলবিধ্বংসী এমন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আরেক শ্রেণির নেত্রীবৃন্দ প্রস্তাবটি গ্রহণ করতে পারে, যারা নিজ স্বার্থ রক্ষার্থে দল ধ্বংস করতে সর্বদাই প্রস্তুত থাকে। তাদের কাছে দলীয় স্বার্থ নয়, নৈরাজ্যই পছন্দ।
আমার আপাত সুন্দর এই প্রস্তাবটি অর্থাৎ প্রচলিত সিস্টেম বা গণতন্ত্র গ্রহণ করলে একটি বৃহৎ শক্তিশালী দলও ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে, ঐক্য নষ্ট হয়ে মুখ থুবড়ে পড়বে, সামনের দিকে অগ্রসর হওয়া বন্ধ হয়ে যাবে। একইভাবে এই সিস্টেম যখন কোনো জাতির উপর চাপিয়ে দেওয়া হয় তখন ঐ জাতিও নানা দলে, উপদলে বিভক্ত হয়ে নিজেরা নিজেরা সংঘাত, সংঘর্ষ করে অকার্যকর, ব্যর্থ ও পশ্চাৎপদ জাতিতে পরিণত হয়, এটা অতি সাধারণ জ্ঞানেই বোঝা যায়। তাই ছোট্ট একটি প্রশ্ন রেখেই আজ শেষ করতে চাই, “একটি দলকে টিকিয়ে রাখার জন্য যদি গণতন্ত্র বাদ দিয়ে সামষ্টিক ঐক্যকে বেছ নিতে হয়, তবে জাতীয় ঐক্যের স্বার্থে বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে জাতির জন্য বৃহত্তর ঐক্য কেন নয়?”

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন