প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে দেশেরপত্রের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

15 Feb, 2024 Super Admin 675 ভিউ
বর্ণাঢ্য আয়োজনে দেশেরপত্রের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক

Post Image

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বহুল প্রচারিত ‘দৈনিক দেশেরপত্র’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ‘মানবতার কল্যাণে সত্যের প্রকাশ’ এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে দৈনিক দেশেরপত্র পত্রিকা ১৫ বছরে পদার্পণ করল।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে নানা কর্মসূচির আয়োজন করে দেশেরপত্র পরিবার। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম অধিবেশনের সূচনা হয়ে আলোচনা সভা ও শেষে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ছিল আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানের প্রথম পর্বে ‘মানবতার কল্যাণে সাংবাদিকতা’ শৗর্ষক আলোচনা সভায় দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নীর সভাপতিত্বে প্রধান অতিথি প্যানেলে ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিএফইউজে এর সভাপতি ওমর ফারুক ও বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) বোর্ড চেয়ারম্যান প্রযুক্তিবিদ ড. শাহজাহান মাহমুদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ হারুন-উর-রশিদ সিআইপি। প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা রাখেন অতিথিবৃন্দ।
দৈনিক বজ্রশক্তি পত্রিকার সম্পাদক এসএম সামসুল হুদার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিনাকল মিডিয়া লিমিটেড এর চেয়ারম্যান ও হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

Post Image

প্রথম অধিবেশনে উপস্থিত অতিথিবৃন্দ।প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন, ‘একটা সময় পত্রিকা ছিল সাহিত্যপত্র। বড় বড় সাহিত্যিকরা পত্রিকায় লিখতেন, সম্পাদনা করতেন। তারা পত্রিকার মধ্য দিয়ে আদর্শিক সাহিত্যের চর্চা করেছেন। কিন্তু বর্তমানে পত্রিকা হয়ে গেছে বিভিন্ন কর্পোরেট বাণিজ্যের বাহন। পত্রিকাগুলো বিভিন্ন গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে চলেছে। দেশেরপত্র পত্রিকাটি গতানুগতিক পত্রিকাগুলোর মতো বাণিজ্যিক পত্রিকা নয়। এটি একটি আদর্শিক পত্রিকা। ধর্মের নামে চলমান যাবতীয় অধর্মকে চিহ্নিত করে তার সঠিক রূপটা জনসম্মুখে তুলে ধরা হচ্ছে এই পত্রিকার মাধ্যমে। দেশেরপত্র এটা করছে ধর্মের প্রকৃত শিক্ষা প্রচারের মাধ্যমে, ধর্মে বাইরে থেকে নয়, বিরুদ্ধে গিয়েও নয়’ দাবি করেন তিনি।

উদাহরণ টেনে তিনি বলেন, ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের বিরুদ্ধে লড়াই করেছিলেন শাস্ত্রের রেফারেন্স দিয়েই। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে আইন পাশ করান, এজন্য তিনিও প্রমাণ করেছিলেন যে সনাতন ধর্মের মূল শিক্ষার মধ্যে সতীদাহ নেই। ঠিক সেভাবে ইসলামেও জঙ্গিবাদ নেই, সাম্প্রদায়িকতা নেই, অপরাজনীতি নেই, ধর্মব্যবসা নেই, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে সংখ্যালঘুর পল্লীতে হামলা করার অনুমতি নেই। এটা কোরআন হাদিস থেকে প্রমাণ করে মানুষকে সচেতন করে তোলা এবং এইসব বিভ্রান্তি দূর করার কঠিন সাহসী কাজটিই করছে দেশেরপত্র  বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘ধর্মীয় উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, ইসলামবিদ্বেষ, নারীবিদ্বেষ, ধর্মব্যবসা, গুজব, ধর্মীয় উন্মাদনা এ সকল অন্যায়ের বিরুদ্ধে সত্যের মশাল হচ্ছে দেশেরপত্র। সত্যের এই মশালকে নিভিয়ে দেয়ার জন্য অসংখ্য মামলা-হামলাসহ অনেক প্রতিবন্ধকতাই সৃষ্টি করা হয়েছে কিন্তু কোনো প্রতিবন্ধকতাই দেশেরপত্রকে রুখতে পারেনি আর পারবেও না ইনশাল্লাহ’-বলেন হেযবুত তরহীদের এই নেতা।

সভাপতির বক্তব্যে দৈনিক দেশেরপত্রের সম্পাদক রূফায়দাহ পন্নী বলেন, ‘অনেক চড়াই-উৎড়াই পেরিয়ে হাঁটি হাঁটি পা পা করে আজ ১৪টি বছর অতিক্রম করল দেশেরপত্র। এজন্য আমরা দেশেরপত্রের একটি সংখ্যাও যিনি হাতে নিয়েছেন তিনিও নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে, এই পত্রিকা বিজ্ঞাপন প্রধান নয়, কোনো কর্পোরেশনের স্বার্থ রক্ষা করার জন্য এই পত্রিকার জন্ম হয়নি। এ পত্রিকা কেবল সংবাদ ও কিছু তথ্যের ধারক নয়, এটি একটি আদর্শিক পত্রিকা। ধর্মের নামে চলা যাবতীয় অধর্মের বিপরীতে ধর্মের প্রকৃত আদর্শ তুলে ধরছে দেশেরপত্র।’ দাবি করেন তিনি।

তিনি আরো বলেন, ‘অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষা আমি ইসলাম থেকে পেয়েছি, আল্লাহর রসুলের জীবনী থেকে পেয়েছি, আমার বাবার থেকে পেয়েছি। আল্লাহর রসুল মুসলিম নারীদের অবলা বানায়নি, অপরাজেয় যোদ্ধা বানিয়েছিল। তাছাড়া আমার পরিবারের ইতিহাস আমাকে এই শিক্ষা দিয়েছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমার পরিবারের সদস্যরা জেলে গিয়েছে তবুও নতি স্বীকার করেনি। আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়েছি। অন্যায়ের সাথে কখনো আপোস করতে শিখিনি, আপোস করব না ইনশাল্লাহ’ বলেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, কিছুকিছু পত্রিকা আছে যারা উল্টো আমাদের পেছনে লেগেছে যা দুঃখজনক। আমার বিশ্বাস, তারা আমাদের বক্তব্য ভালো করে জানার বা বোঝার চেষ্টা করেন নি। তাদেরকে অনুরোধ করব, আমাদের সঙ্গে বসুন, আমাদের বিষয়ে জানুন, আমাদের অনুষ্ঠানে আসুন। আমরা ইসলামের কথা বলি মানেই আমরা গোড়াপন্থী, উগ্রবাদ, সাম্প্রদায়িক, মৌলবাদী এটা ধরে নেওয়া এক প্রকার যুক্তিহীন আচরণ। ইসলামের যে রূপ আমাদের সমাজে আমরা দেখতে পাই, সেটা ইসলামের আসল চেহারা নয়। আমাদের লেখাগুলো পড়লে, আমাদের কার্যক্রমকে ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করলে আমাদের সম্পর্কে ভ্রান্তি কেটে যাবে বলে আশ্বস্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাটি সাংস্কৃতিকগোষ্ঠীর সভাপতি কিংবদন্তী গিটারিস্ট এনামুল কবীর, অধ্যাপক ড. নাজমুল আহসান কালিম উল্লাহ, একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মসিহ উদ্দিন শাকের, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি ও যুগবার্তার হেড অব নিউজ রফিকুল ইসলাম সুজন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি গীতিকার আলী আশরাফ আখন্দ, বিশিষ্ট কবি, গল্পকার ও গীতিকার মাহমুদুল হাসান নিজামী, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন, কালিয়াকৈর প্রোসক্লাবের সভাপতি আউয়ুব রানা প্রমুখ। এছাড়াও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ্য কবি আশরাফুল ইসলাম।

Post Image

দ্বিতীয় অধিবেশনে উপস্থিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক দেশেরপত্রের সহকারী নির্বাহী সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজ, সাহিত্য বিষয়ক সম্পাদক কবি রিয়াদুল হাসান, সিনিয়র রিপোর্টার ফরিদ উদ্দিন রব্বানি, বিশেষ প্রতিনিধি আয়শা সিদ্দীকা, ইলা ইয়াসমিন, তাসলিমা ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে দেশেরপত্রের স্টাফ রিপোর্টার এইচ এম রাকিবকে শ্রেষ্ঠ রিপোর্টারের কৃতিত্বস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও দেশেরপত্র সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় গাজীপুর ব্যুরো আশিকুর রহমানকে। একপর্যায়ে অতিথিদের সাথে দেশেরপত্র পরিবারের সদস্যদের ফটোসেশনের পর অতিথিরা আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

আবৃত্তিকার অনামিকা হকের সঞ্চালনায় মধ্যাহ্নভোজের পর শুরু হয় দ্বিতীয় অধিবেশন। এ পর্বে ‘মানবতার কল্যাণে সাংবাদিকতা’ প্রতিপাদ্যের উপর আলোচনা রাখেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের প্রধান অতিথি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান স্যাটেলাইট বিজ্ঞানী ড. শাহজাহান মাহমুদ, প্রধান আলোচক পিনাকল মিডিয়া লিমিটেড এর চেয়ারম্যান ও হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম, ইলদ্রিম মিডিয়ার চেয়ারম্যান খাদিজা খাতুন, বাংলাদেশ সাংবাদিক জোটের সভাপতি মশিউর রহমান, কবী জাকির আবু জাফর প্রমুখ।

এরপর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীবৃন্দ গান ও আবৃত্তি পরিবেশন করেন। এছাড়াও বিশিষ্ট সংগীত শিল্পী মেহেরুন আশরাফসহ দেশের স্বনামধন্য শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন অনুষ্ঠানে। শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের বোর্ড ডিরেক্টর ফুটোসি কুনোর কণ্ঠে জাপানি গান আগত শ্রোতাদের মুগ্ধ করে। অনুষ্ঠানের শেষাংশে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করতে শহীদুল ইসলামের রচনা ও নাট্য নির্দেশনায় পরিবেশিত হয় নাটিকা ‘কানের দুল’।

Previous slide
Next slide

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1635 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#আইয়্যামে জাহেলিয়াত #অর্থনীতি #শিক্ষাব্যবস্থা #চলমান সঙ্কট #জীবনব্যবস্থা #ঐক্য #৫ দফা কর্মসূচি #ইসলাম #তাকওয়া #সাম্প্রদায়িকতা #তওহীদ #লানত #পর্দা #সংস্কৃতি #প্রকৃত ইসলাম #শহীদ #খেলাধুলা #এমামুযযামান #হেযবুত তওহীদ #ধর্মব্যবসা #নারী #নারী স্বাধীনতা #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদের নারী #উগ্রবাদ #গুজব #রাজনীতি #ঈমান #আকিদা #মোনাফেক #বিস্ময়কর আন্দোলন #রিজিক #অপপ্রচার #দাজ্জাল #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #কর্মজীবন #দীন নিয়ে বাড়াবাড়ি #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #গণজোয়ার #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #বাস্তব সমস্যা #মণীষীদের জীবনী #প্রশ্নোত্তর #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #প্রশ্ন #রাগ #কর্মফল #মুসলিমদের ইতিহাস #রাজনৈতিক ইসলাম #ইসলামের ইতিহাস #মানবজীবন #দোয়া #জান্নাতি ফেরকা #প্রশ্ন উত্তর #মহানবীর (সা.) #বাঙালি #সুফিবাদ #ধর্মজীবিকা #হারাম #পুঁজিবাদ #মার্কস #ইসলামের অপব্যাখ্যা #তারেক বিন যিয়াদ #ওমর (রা.) #খলিফা #ধর্মবিশ্বাসী #ঔপনিবেশিক যুগ #চরমোনাই #ইতিহাস ও ইসলাম #দাসপ্রথার #ইসলামবিদ্বেষী #নবুয়তপূর্ব জীবন #কোর’আন #শিক্ষা #উম্মতে মোহাম্মাদি #বাংলাদেশ #স্বাধীনতা #বিশ্ব মুসলমান #ইসলামি ইতিহাস #সাম্যবাদ ও ইসলাম #মানুষ সৃষ্টি #রসুলুল্লাহর সুন্নাহ #হজ #মহানবীর লড়াই #জ্ঞান-বিজ্ঞান #ধর্ম #নির্বাচন #আইনের উৎস #দৈনিক বজ্রশক্তি #পাকিস্তান #শান্তি #সাংস্কৃতিক অঙ্গন #ইসলাম অর্থ #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #গণমাধ্যম #বাংলার সুলতানী যুগ #প্রকৃত ইসলামের বিয়ে #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #যোদ্ধাসুফি #মসজিদে নারী #খোলাফায়ে রাশেদীন #বস্তুবাদী সভ্যতা #সংগীত #জেহাদ #দাউদ খান পন্নী #মাননীয় এমাম #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #প্রকৃত ইসলামের মসজিদ #ইমাম মাহদী #জ্ঞান #জঙ্গিবাদ #রিয়াদুল হাসান #আশুরা #কবিতা #বাণী #আমল #সঠিক জীবন ব্যবস্থা #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #হোসাইন মোহাম্মদ সেলিম #কোরবানি #ত্যাগ #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #democratic system #economic system #politics #হেযবà§�ত তওহীদ #religious extremists #workplace #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #hossain mohammad salim #islam world #lifestyle ##MarathonHT #Marathon #hezbuttawheed #Resolving the Global Crisis #Students #হেযবুত তওহীদের #civilized’ #deterrent #world #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #মো’জেজা: #মো’জেজা: কী কেন কীভাবে? #দাজ্জালকে চিনতে হবে #মো’মেনদের #দেশকে রক্ষা #মদিনার #রাকীব আল হাসান #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #লা’নত নাকি পরীক্ষা #আদিবা ইসলাম #পহেলা বৈশাখ #সংস্কৃতির #ফেরেশতা #মানুষ সৃষ্টির #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ির #পরিণাম জাতি ভেঙে খানখান #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #মুখলেছুর রহমান সুমন #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #মুস্তাফিজ শিহাব #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #নোয়াখালীত #কোরবানি কখন কবুল হবে? #muchleka #মামলার অব্যাহতি #হাইকোর্টের রায় #গোলটেবিল বৈঠক #সংবাদ-সম্মেলন