সংবাদ সম্মেলন ও স্মারকলিপি

পিরোজপুরে হেযবুত তওহীদের সদস্যদের নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন

28 Sep, 2019 Super Admin 626 ভিউ
পিরোজপুরে হেযবুত তওহীদের সদস্যদের নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন

দেশজুড়ে সীমাহীন অপপ্রচার, হত্যার হুমকি, হামলার উস্কানি, ফতোয়া প্রদান ও গুজব রটিয়ে দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেফতার ও হেযবুত তওহীদের সদস্যদের নিরাপত্তার দাবিতে পিরোজপুরে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। বুধবার (০৪ সেপ্টম্বর ২০১৯) বেলা ১২:০০টায় পিরোজপুর প্রেসক্লাব এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজ। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি মো: সাইদুল ইসলাম, পটুয়াখালী জেলা হেযবুত তওহীদের সভাপতি মো: আল আমিন সবুজ, পিরোজপুর জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো: হিমেল আহম্মেদ কাইয়ুম, স্বরুপকাঠি থানা সভাপতি মো: সুমন তালুকদার, সংবাদকর্মীদের মধ্যে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল হক টিটু, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4