আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

পাবনায় ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই

29 Aug, 2022 Super Admin 656 ভিউ
পাবনায় ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই

পাবনায় হেযবুত তওহীদের কার্যালয়ে হামলাকারীদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। এ ঘটনায় মামলা দায়েরের পর তারা আরো মাথাচাড়া দিয়ে উঠেছে। হামলায় নিহত সুজনের হত্যাকারীরা আরো বড় পরিসরে হামলার হুমকি দিচ্ছে। মামলায় অভিযুক্ত আসামিদের পরিবারের পক্ষ থেকে পাল্টা হয়রানিমূলক মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানা গেছে।
গত মঙ্গলবার পাবনা শহরের ভাটামোড় এলাকায় অবস্থিত হেযবুত তওহীদের স্থানীয় কার্যালয়ে একদল সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় স্থানীয় হেযবুত তওহীদের সদস্য মো. সুজন নিহত হন। এ ঘটনার পর এলাকাবাসী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। নিহত সুজনের জানাজায় হাজারো মানুষের ঢল নামে। ঘটনার একদিন পর এলাকাবাসী শান্ত হয়ে গেলে হামলাকারীরা আবারো সক্রিয় হতে শুরু করে। হামলার পেছনে থাকা ইন্ধনদাতারা ষড়যন্ত্র করতে শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হেযবুত তওহীদের স্থানীয় কার্যালয়টি বন্ধ রয়েছে। স্থানীয় নেতা-কর্মীরাও যার যার বাসায় অবস্থান করছেন। এই সুযোগে ঘটনার পর মামলার ভয়ে যারা গাঁ ঢাকা দিয়েছিল তারা ফিরে এসেছে। ফিরে এসে তারা হেযবুত তওহীদের অন্যান্য সদস্যদের নানা ধরনের হুমকি দিচ্ছে।
স্থানীয় হেযবুত তওহীদের সদস্য মো. মনির জানান, সন্ত্রাসীরা আবার এলাকায় ফিরে আসতে শুরু করছে। হামলার ষড়যন্ত্রকারীরা আরো বড় ধরনের হামলা করতে পারে বলে শুনেছি। অনেকে বলছেন, ‘তোমরা সাবধানে থেকো’। এমতাবস্থায় আমরা বড় ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছি।
এলাকাবাসীরা জানান, সুজনের মৃত্যুতে এলাকাবাসী শোকাহত। এত বড় একটা ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এমন অবস্থায় নতুন করে হামলার আশঙ্কা উঁড়িয়ে দেওয়া যায় না। তারা প্রশাসনকে নিরাপত্তা জোরদারের দাবী জানান।
হেযবুত তওহীদের জেলা সভাপতি সেলিম শেখ বলেন, বিভিন্ন জায়গায় অবস্থান করা আমাদের নেতাকর্মীরা হুমকি পেতে শুরু করছেন। বাজারে, পাড়া-মহল্লায় যেখানে যাচ্ছেন সেখানেই তারা হুমকি পাচ্ছেন। অনেক শুভাকাঙ্ক্ষীও আমাদের জানাচ্ছেন, সাবধানে থাকতে। এসব কিছু বিবেচনায় আমরা বড় ধরনের ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। আমরা প্রশাসনকে বাকী আসামিদের দ্রুত গেফতারের দাবি জানাচ্ছি। আর যারা এ ঘটনার পেছনে থেকে কলকাঠি নাড়ছেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানাই।
তিনি আরো বলেন, ইতোমধ্যে শুনেছি হামলায় অভিযুক্ত মূল আসামিদের স্বজনরা পাল্টা হয়রানিমূলক মিথ্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছে। তারা এলাকায় একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। আমি প্রশাসনের কর্মকর্তাদের আহ্বান জানাবো এ বিষয়ে সজাগ ও সচেতন থাকতে এবং কোন ধরনের মিথ্যা ও হয়রানিমূলক তথ্যে প্রভাবিত না হতে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকতা হেমায়েতপুর পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক সৌরভ কুমার চন্দ বলেন, আমরা নিরপেক্ষভাবে তদন্ত চালিয়ে যাচ্ছি। অধিকতর তদন্তের স্বার্থে আগামীকাল (রোববার) আসামীদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে। মামলার তদন্ত কোন রাজনৈতিক মহল বা ভিন্ন কারো প্ররোচনায় প্রভাবিত হবে না বলেও আশ্বাস দেন তিনি।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন