আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

পরিবর্তন আসবে

21 May, 2023 Super Admin 1117 ভিউ
পরিবর্তন আসবে

দেখো পরিবর্তন আসবে।

যতই নিকষ কালো হোক না অন্ধকার

সময় যতই হোক বিরূপ মন্দ তার

বুক চিরে সূর্যটা হাসবে।

দেখো পরিবর্তন আসবে।

 

থাকবে না আর কূপমণ্ডূকতা

ধর্মের নামে কোনো পঙ্কিলতা

স্বার্থের রাজনীতি লুপ্ত হয়ে

মানবতাবোধে মন ভাসবে।

দেখো পরিবর্তন আসবে।

 

কিন্তু আসে না আলো কভু বিনামূল্যে,

বহু রক্তের দাম স্বাধীনতা উৎসব,

বহু প্রাণ সম্মান বলিদান করলে

পাখিসব করে রব – বিপ্লব বিপ্লব।

 

আছে যত পণ্ডিত শাস্ত্রকানা,

সাবধানী বৃদ্ধেরা ভয় দেখিও না,

তোমাদের গড়া এই অচলায়তন

ভেঙে দিতে তরুণেরা আসবে।

পরিবর্তন ভালোবাসবে।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4