সংবাদ সম্মেলন ও স্মারকলিপি

নোয়াখালীতে হেযবুত তওহীদকে উচ্ছেদের আল্টিমেটাম: আইনি পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন

10 Sep, 2024 Super Admin 1018 ভিউ
নোয়াখালীতে হেযবুত তওহীদকে উচ্ছেদের আল্টিমেটাম: আইনি পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন

আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে হেযবুত তওহীদের উপর সংঘবদ্ধ হামলার ষড়যন্ত্রকারী ও হুমকিদাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন করেছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

হেযবুত তওহীদের তথ্য সম্পাদক এস এম সামসুল হুদার পরিচালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ।

তিনি বলেন, ‘গত ৭ সেপ্টেম্বর বাদ জোহর নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার চাষীরহাট ইউনিয়নের পোরকরা গ্রামের নতুন বাজার এলাকায় বসবাসরত হেযবুত তওহীদের চার শতাধিক পরিবারের উপর নৃশংস আক্রমণের ঘোষণা দিয়েছে একটি ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী। সেখানে হেযবুত তওহীদের সহস্রাধিক সদস্য, শিশু, নারী, বৃদ্ধ বসবাস করেন। সেখানেই হেযবুত তওহীদের মাননীয় ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিমের বাড়ি, মসজিদ, স্কুল, গরু ও মৎস্য খামারসহ অর্ধ শতাধিক উন্নয়ন প্রকল্প, এসবের উপর হামলা করাও তাদের অন্যতম লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।

ষড়যন্ত্রকারীরা ত্রাণ বিতরণের নাম করে ৭ সেপ্টেম্বর সোনাইমড়ী থানার পাশে চৌরাস্তায় সমাবেশ করে। সেখানে প্রায় ২ ঘণ্টা হেযবুত তওহীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে বলে অভিযোগ করেন তিনি।

সমাবেশে তারা আলটিমেটাম দিয়েছে আগামী ১৫ তারিখের মধ্যে যদি হেযবুত তওহীদকে নোয়াখালী থেকে উচ্ছেদ করা না হয় তাহলে তারা হামলা করবে, আগুন দিয়ে জ্বালিয়ে দিবে এবং জানমালেন ক্ষতি করবে বলেও হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

সমাবেশ করে এ সংক্রান্ত উস্কানিমূলক বক্তব্যের একটি ভিডিও ক্লিপও দেখানো হয় সংবাদ সম্মেলনে। সেখানে দেখা যায়, মুফতি রেজোয়ান রফিকি নামের এক ব্যক্তির নেতৃত্বে সমাবেশে বক্তারা হেযবুত তওহীদকে উচ্ছেদে নানা রকম হুমকি দিচ্ছে। এক ব্যক্তি তার বক্তব্যে থানাকে হুমকি দিয়ে বলছে- থানা যদি হেযবুত তওহীদে কোনো অভিযোগ নেয় তাহলে তারা থানা ঘেরাও করবে।

‘তাদের কাছে এমন অস্ত্র আছে যে, ১০ হাজার লোকও যদি তাদের সাথে লড়াই করে তাহলে তাদের একেকজনের সাথে পারবে না।’ সমাবেশে আরেক বক্তাকে হুমকি প্রদান করে একথা বলতে শোনা যায়।

এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে হেযবুত তওহীদের নেতৃবৃন্দ বর্তমান অন্তবর্তীকালীন সরকার, স্বরাষ্ট্রমন্ত্রণালয়, সেনাপ্রধানসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে ৪ দফা দাবি পেশ করে।

দাবিসমূহ হলো- ১. যারা বেআইনি সমাবেশে একত্রিত হয়ে হামলার হুমকি ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। ২. উগ্রবাদীদের অনুসারী, যারা ফেসবুকে হামলার হুমকি দিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। ৩. ঢাকার উত্তরাতে অবস্থিত আমাদের কেন্দ্রীয় কার্যালয়েও হামলার হুমকি গত একমাস থেকে দেওয়া হচ্ছে এবং উগ্রবাদীরা স্থানীয়ভাবে অপপ্রচার ও উস্কানি অব্যাহত রেখেছে। তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৪. সাম্প্রতিক সময়ে নোয়াখালীসহ সারা বাংলাদেশে আমাদের উপর যতগুলো হামলা হয়েছে সেসব হামলার তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।

লিখিত বক্তব্য পাঠ শেষে বক্তব্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের আন্তর্জাতিক প্রচার বিষয়ক সম্পাদক মো. মশিউর রহমান। তিনি বলেন, আদর্শগত কিছু অমিলের কারণে আমরা ২৯ বছর ধরে তাদের দ্বারা অত্যাচারিত, নির্যাতিত হয়ে আসছি। এপর্যন্ত আমাদের ৫ সদস্যকে শহীদ করা হয়েছে। ২০১৬ সালে এই সোনাইমুড়ীতে হামলা চালিয়েই দুই সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়। মসজিদ গুড়িয়ে দেওয়া হয়। এভাবে আর কতদিন চলবে। এবার তারা আমাদের উৎখাতের হুমকি দিয়েছে। আমরা অনেক সহ্য করেছি আর নয়।

গত ৭ সেপ্টেম্বর তারা হেযবুত তওহীদকে উচ্ছেদের আল্টিমেটাম দিয়েছে। তাদের প্রত্যেকটা কথা বে-আইনি। দেশে কি কোনো সরকার নেই, আইন নেই, সংবিধান নেই? আজ পর্যন্ত প্রশাসনকে কার্যতঃ কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। তাদের কাছে থাকা অত্যাধুনিক অস্ত্র উদ্ধারে কোনো অভিযান চালাতে দেখা যায়নি। আইন শৃঙ্খলা বাহিনী যদি ২০১৬ সালের মতো নিষ্ক্রিয় ভূমিকায় থাকে তাহলে আমরা আক্রান্ত হবো।
কিন্তু আত্মরক্ষার অধিকার আমাদের আছে। হেযবুত তওহীদের লক্ষ লক্ষ কর্মী-সমর্থক রয়েছে। আমরা জীবন দিব কিন্তু উগ্রবাদীদের কাছে মাথা নত করব না। আর আত্মরক্ষার্থে আমরা যদি প্রতিরোধ গড়ে তুলি তাহলে সেখানে একটি যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হবে। এঘটনা বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে একটি খারাপ খবার যাবে। তৃতীয়পক্ষ এর সুযোগ নিতে ছাড়বে না।

এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এসময় আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন রব্বানি প্রমুখ।

উল্লেখ্য, ২০১৬ সালে নোয়াখালীর সোনাইমুড়ীর চাষীরহাটে হেযবুত তওহীদের ইমামের বাড়িতে হামলা করে ১১৪ জন নারী শিশু বৃদ্ধকে মারাত্মকভাবে যখম করা হয়েছিল। দুইজনকে জবাই করে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। ১৪ টি বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#আইয়্যামে জাহেলিয়াত #অর্থনীতি #শিক্ষাব্যবস্থা #চলমান সঙ্কট #জীবনব্যবস্থা #ঐক্য #৫ দফা কর্মসূচি #ইসলাম #তাকওয়া #সাম্প্রদায়িকতা #তওহীদ #লানত #পর্দা #সংস্কৃতি #প্রকৃত ইসলাম #শহীদ #খেলাধুলা #এমামুযযামান #হেযবুত তওহীদ #ধর্মব্যবসা #নারী #নারী স্বাধীনতা #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদের নারী #উগ্রবাদ #গুজব #রাজনীতি #ঈমান #আকিদা #মোনাফেক #বিস্ময়কর আন্দোলন #রিজিক #অপপ্রচার #দাজ্জাল #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #কর্মজীবন #দীন নিয়ে বাড়াবাড়ি #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #গণজোয়ার #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #বাস্তব সমস্যা #মণীষীদের জীবনী #প্রশ্নোত্তর #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #প্রশ্ন #রাগ #কর্মফল #মুসলিমদের ইতিহাস #রাজনৈতিক ইসলাম #ইসলামের ইতিহাস #মানবজীবন #দোয়া #জান্নাতি ফেরকা #প্রশ্ন উত্তর #মহানবীর (সা.) #বাঙালি #সুফিবাদ #ধর্মজীবিকা #হারাম #পুঁজিবাদ #মার্কস #ইসলামের অপব্যাখ্যা #তারেক বিন যিয়াদ #ওমর (রা.) #খলিফা #ধর্মবিশ্বাসী #ঔপনিবেশিক যুগ #চরমোনাই #ইতিহাস ও ইসলাম #দাসপ্রথার #ইসলামবিদ্বেষী #নবুয়তপূর্ব জীবন #কোর’আন #শিক্ষা #উম্মতে মোহাম্মাদি #বাংলাদেশ #স্বাধীনতা #বিশ্ব মুসলমান #ইসলামি ইতিহাস #সাম্যবাদ ও ইসলাম #মানুষ সৃষ্টি #রসুলুল্লাহর সুন্নাহ #হজ #মহানবীর লড়াই #জ্ঞান-বিজ্ঞান #ধর্ম #নির্বাচন #আইনের উৎস #দৈনিক বজ্রশক্তি #পাকিস্তান #শান্তি #সাংস্কৃতিক অঙ্গন #ইসলাম অর্থ #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #গণমাধ্যম #বাংলার সুলতানী যুগ #প্রকৃত ইসলামের বিয়ে #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #যোদ্ধাসুফি #মসজিদে নারী #খোলাফায়ে রাশেদীন #বস্তুবাদী সভ্যতা #সংগীত #জেহাদ #দাউদ খান পন্নী #মাননীয় এমাম #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #প্রকৃত ইসলামের মসজিদ #ইমাম মাহদী #জ্ঞান #জঙ্গিবাদ #রিয়াদুল হাসান #আশুরা #কবিতা #বাণী #আমল #সঠিক জীবন ব্যবস্থা #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #হোসাইন মোহাম্মদ সেলিম #কোরবানি #ত্যাগ #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #democratic system #economic system #politics #হেযবà§�ত তওহীদ #religious extremists #workplace #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #hossain mohammad salim #islam world #lifestyle ##MarathonHT #Marathon #hezbuttawheed #Resolving the Global Crisis #Students #হেযবুত তওহীদের #civilized’ #deterrent #world #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #মো’জেজা: #মো’জেজা: কী কেন কীভাবে? #দাজ্জালকে চিনতে হবে #মো’মেনদের #দেশকে রক্ষা #মদিনার #রাকীব আল হাসান #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #লা’নত নাকি পরীক্ষা #আদিবা ইসলাম #পহেলা বৈশাখ #সংস্কৃতির #ফেরেশতা #মানুষ সৃষ্টির #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ির #পরিণাম জাতি ভেঙে খানখান #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #মুখলেছুর রহমান সুমন #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #মুস্তাফিজ শিহাব #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #নোয়াখালীত #কোরবানি কখন কবুল হবে? #muchleka #মামলার অব্যাহতি #হাইকোর্টের রায় #গোলটেবিল বৈঠক #সংবাদ-সম্মেলন