অনুষ্ঠান ও কর্মসূচি

নরসিংদীর রায়পুরায় জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা

18 Jan, 2018 Super Admin 917 ভিউ
নরসিংদীর রায়পুরায় জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা

সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মব্যবসা, ধর্ম নিয়ে অপ-রাজনীতিসহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায় ও সত্যের পক্ষে দেশের জনগণকে সচেতন করার লক্ষ্যে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে মানবতার কল্যাণে নিবেদিত আন্দোলন হেযবুত তওহীদ। এরই ধারাবাহিকতায় গত ১৮ জানুয়ারি ২০১৮ তারিখে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার সাহেরচর উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

‘ধর্মের অপব্যবহার প্রগতির অন্তরায়’ শীর্ষক এ আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাদেক। বিশেষ অতিথি ছিলেন অলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমীন ভূঁইয়া মাসুদ, ঢাকা মহানগর হেযবুত তওহীদের সভাপতি আলী হোসেন, সাহের চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী শৈলেসচন্দ্র বিশ্বাস, রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী হরিদাস বিশ্বাস, রাধানগর ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামসুল হক, বেলাবো উপজেলা হেযবুত তওহীদের সভাপতি মাহে আলম কাজী।

অনুষ্ঠানের ভিডিও চিত্র

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4