জেলা ও কার্যালয় উদ্বোধন

নরসিংদী জেলা কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশ

11 Nov, 2021 Super Admin 1143 ভিউ
নরসিংদী জেলা কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশ

হেযবুত তওহীদ নরসিংদী জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে জেলা হেযবুত তওহীদের উদ্যোগে দোয়া, আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর ২০২১ বুধবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে হেযবুত তওহীদের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হন। সকাল থেকে অনুষ্ঠান চত্ত্বরে দূর দূরান্ত থেকে অতিথিগণ জড়ো হতে থাকেন। শিশু কিশোরদের ছড়া ও কবিতা আবৃত্তি এবং সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান চলতে থাকে। ধীরে ধীরে অনুষ্ঠানস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।

পবিত্র কোর’আন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা বিরোধী সোসাইটির চেয়ারম্যান ও হেযবুত তওহীদের এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। সভাপতিত্ব করেন হেযবুত তওহীদ নরসিংদী জেলা সভাপতি মো. আমজাদ হোসেন। এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হেযবুত তওহীদের সিলেট বিভাগীয় সভাপতি মো. আলী হোসেন, নারায়ণগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. আরিফ উদ্দিন, হবিগঞ্জ জেলা সভাপতি এড. এম.এ মোত্তালিব, মৌলভীবাজার জেলা সভাপতি মো. আবু তাহের, সিলেট জেলা সভাপতি মো. মানিক মিয়া, সুনামগঞ্জ জেলা সভাপতি মো. জাকির হোসেন, শিবপুর উপজেলা আওয়ামী লীগ এর শ্রম বিষয়ক সম্পাদক মো. মনির হোসেন সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আযহার উদ্দিন।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4