আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

ধর্ম কি শুধুই পরকালীন মুক্তির ব্যাপার?

12 May, 2018 Super Admin 908 ভিউ
ধর্ম কি শুধুই পরকালীন মুক্তির ব্যাপার?

মোহাম্মদ আসাদ আলী
আমাদের সমাজে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে, ‘ধর্ম শুধু পরকালীন মুক্তির ব্যাপার। কাজেই রাষ্ট্র, শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান, আইন-আদালত, অর্থনীতি, সমাজনীতি ইত্যাদির সাথে ধর্মকে মেশানো যাবে না। রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতন, ধর্ম থাকবে ধর্মের মতন।’ এই অযৌক্তিক মতবাদটি ধর্মকে পৃথিবী থেকে বিদেয় জানিয়ে পরকালে পাঠিয়ে দিয়েছে মরা মানুষের জন্য। আর জীবিত সমাজকে ছেড়ে দিয়েছে অত্যাচারী অপশক্তির হাতে। ধরে নেওয়া হয়েছে ইহকাল শয়তানের আর পরকাল আল্লাহর। আর যেহেতু ইহকাল বা দুনিয়া শয়তানের, সুতরাং যা কিছু পার্থিব তা-ই পরিত্যাজ্য।
এই বিকৃত ধারণার পরিণতি হয়েছে অতি ভয়াবহ। মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। যারা ইহকালে ভালো থাকতে চায় তাদের কাছে পরকালসর্বস্ব ধর্মের আবেদন হারিয়ে গেল। তারা লাগামহীন ভোগ-বিলাসিতায় গা ভাসিয়ে দিল, ন্যায় অন্যায়, বৈধ-অবৈধ ইত্যাদি দেখার প্রয়োজনবোধ করল না। আর যারা পরকালে ভালো থাকতে চায় তারা পার্থিব সমস্তকিছু থেকে যতটা সম্ভব নিজেদেরকে নিবৃত্ত রাখার চেষ্টা চালাতে লাগল। দুনিয়ায় কী ঘটছে, কার সম্পদ কে লুটে নিচ্ছে, কে ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, কে ধর্ষিতা হচ্ছে, কে খুন হচ্ছে, কে শোষিত হচ্ছে ইত্যাদির দিকে তাকিয়ে দেখার প্রয়োজনই বোধ করল না। পরকালীন নাজাতের উদ্দেশ্যে মসজিদ, মাদ্রাসা, খানকা, হুজরা, দরগা, মাজারে চোখ বন্ধ করে পড়ে রইল। দু’পক্ষই ভারসাম্য হারিয়ে দু’দিকে ঝুঁকে পড়ল। এই যে বিভক্তি- এই বিভক্তি আমাদের জাতীয় ও সামাজিক ঐক্যের পথে শক্ত দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে।
আজ আমাদের শিক্ষাব্যবস্থা দ্বিমুখী- পার্থিব ও ধর্মীয় শিক্ষাব্যবস্থা,
আমাদের জ্ঞানচর্চা দু’ধরনের- পার্থিব জ্ঞান ও ধর্মীয় জ্ঞান,
আমাদের রাজনীতি দুই ধারার- ধর্মনিরপেক্ষ ও ধর্মভিত্তিক,
আমাদের দৃষ্টিকোণ পৃথক- প্রচলিত দৃষ্টিকোণ ও ধর্মীয় দৃষ্টিকোণ,
আমাদের পোশাক ভিন্ন- সাধারণ পোশাক ও ধর্মীয় পোশাক,
আমাদের সংস্কৃতি আলাদা- আঞ্চলিক সংস্কৃতি ও ধর্মীয় সংস্কৃতি,
আমাদের দান/খয়রাত দুই পথে- সামাজিক উন্নয়নে পার্থিব অনুদান এবং মসজিদ-মাদ্রাসা নির্মাণে কথিত আল্লাহর রাস্তায় দান।
এই বিভক্তির তালিকার শেষ নেই।
হাস্যকর বিষয় হচ্ছে, ধর্মকে ‘বাস্তব দুনিয়া’ থেকে নির্বাসন দেয়ার পরও অনেকে প্রশ্ন করেন, আল্লাহ কেন দুনিয়ার এত অন্যায়-অত্যাচার দেখেন না, অত্যাচারীদের শাস্তি দেন না। তারা বোঝেন না আল্লাহ দুনিয়ার সমস্যা সমাধানের জন্যই ধর্ম পাঠিয়েছিলেন, আমরা সেটাকে পরকালে নির্বাসন দিয়ে রেখেছি। ডাক্তারের প্রেসক্রিপশন আমাদের পছন্দ হয় নাই বলে রাস্তায় ফেলে দিয়েছি, তারপর রোগী মারা গেলে ডাক্তারকে দোষারোপ করার সুযোগ আছে কি?
মোহাম্মদ আসাদ আলী: কলাম লেখক। (facebook/asadali.ht)

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#আইয়্যামে জাহেলিয়াত #অর্থনীতি #শিক্ষাব্যবস্থা #চলমান সঙ্কট #জীবনব্যবস্থা #ঐক্য #৫ দফা কর্মসূচি #ইসলাম #তাকওয়া #সাম্প্রদায়িকতা #তওহীদ #লানত #পর্দা #সংস্কৃতি #প্রকৃত ইসলাম #শহীদ #খেলাধুলা #এমামুযযামান #হেযবুত তওহীদ #ধর্মব্যবসা #নারী #নারী স্বাধীনতা #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদের নারী #উগ্রবাদ #গুজব #রাজনীতি #ঈমান #আকিদা #মোনাফেক #বিস্ময়কর আন্দোলন #রিজিক #অপপ্রচার #দাজ্জাল #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #কর্মজীবন #দীন নিয়ে বাড়াবাড়ি #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #গণজোয়ার #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #বাস্তব সমস্যা #মণীষীদের জীবনী #প্রশ্নোত্তর #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #প্রশ্ন #রাগ #কর্মফল #মুসলিমদের ইতিহাস #রাজনৈতিক ইসলাম #ইসলামের ইতিহাস #মানবজীবন #দোয়া #জান্নাতি ফেরকা #প্রশ্ন উত্তর #মহানবীর (সা.) #বাঙালি #সুফিবাদ #ধর্মজীবিকা #হারাম #পুঁজিবাদ #মার্কস #ইসলামের অপব্যাখ্যা #তারেক বিন যিয়াদ #ওমর (রা.) #খলিফা #ধর্মবিশ্বাসী #ঔপনিবেশিক যুগ #চরমোনাই #ইতিহাস ও ইসলাম #দাসপ্রথার #ইসলামবিদ্বেষী #নবুয়তপূর্ব জীবন #কোর’আন #শিক্ষা #উম্মতে মোহাম্মাদি #বাংলাদেশ #স্বাধীনতা #বিশ্ব মুসলমান #ইসলামি ইতিহাস #সাম্যবাদ ও ইসলাম #মানুষ সৃষ্টি #রসুলুল্লাহর সুন্নাহ #হজ #মহানবীর লড়াই #জ্ঞান-বিজ্ঞান #ধর্ম #নির্বাচন #আইনের উৎস #দৈনিক বজ্রশক্তি #পাকিস্তান #শান্তি #সাংস্কৃতিক অঙ্গন #ইসলাম অর্থ #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #গণমাধ্যম #বাংলার সুলতানী যুগ #প্রকৃত ইসলামের বিয়ে #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #যোদ্ধাসুফি #মসজিদে নারী #খোলাফায়ে রাশেদীন #বস্তুবাদী সভ্যতা #সংগীত #জেহাদ #দাউদ খান পন্নী #মাননীয় এমাম #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #প্রকৃত ইসলামের মসজিদ #ইমাম মাহদী #জ্ঞান #জঙ্গিবাদ #রিয়াদুল হাসান #আশুরা #কবিতা #বাণী #আমল #সঠিক জীবন ব্যবস্থা #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #হোসাইন মোহাম্মদ সেলিম #কোরবানি #ত্যাগ #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #democratic system #economic system #politics #হেযবà§�ত তওহীদ #religious extremists #workplace #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #hossain mohammad salim #islam world #lifestyle ##MarathonHT #Marathon #hezbuttawheed #Resolving the Global Crisis #Students #হেযবুত তওহীদের #civilized’ #deterrent #world #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #মো’জেজা: #মো’জেজা: কী কেন কীভাবে? #দাজ্জালকে চিনতে হবে #মো’মেনদের #দেশকে রক্ষা #মদিনার #রাকীব আল হাসান #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #লা’নত নাকি পরীক্ষা #আদিবা ইসলাম #পহেলা বৈশাখ #সংস্কৃতির #ফেরেশতা #মানুষ সৃষ্টির #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ির #পরিণাম জাতি ভেঙে খানখান #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #মুখলেছুর রহমান সুমন #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #মুস্তাফিজ শিহাব #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #নোয়াখালীত #কোরবানি কখন কবুল হবে? #muchleka #মামলার অব্যাহতি #হাইকোর্টের রায় #গোলটেবিল বৈঠক #সংবাদ-সম্মেলন