আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

ধর্মব্যবসায়ীরা বৈদেশিক লুটেরাদের সঙ্গে গভীর ষড়যন্ত্রে লিপ্ত

28 May, 2015 Super Admin 250 ভিউ
ধর্মব্যবসায়ীরা বৈদেশিক লুটেরাদের সঙ্গে গভীর ষড়যন্ত্রে লিপ্ত

Forhad-hosen-dodlu-amp[মো. ফরহাদ হোসেন দোদুল এমপি, মেহেরপুর-১]

‘ধর্মব্যবসায়ীরা বৈদেশিক লুটেরাদের সঙ্গে গভীর ষড়যন্ত্রে লিপ্ত’ বলে মন্তব্য করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. ফরহাদ হোসেন দোদুল। গত শনিবার মেহেরপুরের জেলা শিল্পকলা একাডেমিতে দৈনিক দেশেরপত্রের উদ্যোগে আয়োজিত ‘এক জাতি এক দেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের কতিপয় দল ইহুদিদের দোসর হয়ে ইসলামের ক্ষতি করছে। তাদের কর্মকাণ্ড কোন ইসলামী দলের কর্মকাণ্ড নয়। এরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অবৈধ পথে টাকা এনে দেশের জঙ্গিবাদকে মদদ দিচ্ছে। তারা নির্বিচারে মানুষ হত্যা করছে, গাছ কাঁটছে, দেশে অরাজকতা সৃষ্টি করছে। কোর’আন-হাদিসের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। মিথ্যা বলতে তাদের মুখে আটকায় না। ঈমান আকিদা বলতে তাদের কিছু নাই। মানুষের মধ্যে আল্লাহর নূন্যতম ভয় থাকলে এই ধরনের অন্যায় কেউ করতে পারে না। তাদের কথাবার্তা এবং আচরণে ইসলামের কোন আলামত নেই। বাংলাদেশের সম্পদ দখল করার জন্য এরা বর্হিবিশ্বের লুটেরাদের সাথে গভীর ষড়যন্ত্রে লিপ্ত।’ তিনি এ ব্যাপারে দেশের সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘ধর্মব্যবসা এবং ধর্মের নামে অপ-রাজনীতি করে আজ এই দলগুলো ফুলে ফেঁপে উঠেছে। তাদের হাজার হাজার কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জঙ্গি এবং সন্ত্রাসীদের মদদ দেয়। এসব প্রতিষ্ঠান থেকে মাসিক বেতনে নিয়োগপ্রাপ্ত অসংখ্য নারী সদস্য দেশের সর্বস্থানে ধর্মপ্রচারের নামে সাধারণ মানুষের ঘর-বাড়িতে প্রবেশ করে কোমলমতি মা-বোনদের ভুল বোঝাচ্ছে। মানুষের ভিতর ধর্মের ব্যাপারে একটা দুর্বলতা থাকে, আকর্ষণ থাকে। সেই আকর্ষণের সুযোগ নিয়েই তারা ব্যবসা করে। গত নির্বাচনে জামাতের প্রার্থীরা বিএনপির প্রার্থীদের চেয়েও বেশী ভোট পেয়েছে। অতএব আ’লীগের ভোটও তারা পেয়েছে। এটা প্রমাণিত। সরকারের অসংখ্য উন্নয়নমূলক কর্মকাণ্ডের পরেও মা-বোনেরা নির্বাচনে তাদের ভোট দিচ্ছে। এমনকি তাদের ক্রমাগত অপপ্রচারের ফলে অনেকেই নিজের ঘরের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে। তাই এ বিষয়গুলোকে অনুধাবন করতে হবে এবং যারা ধার্মিক, যারা ধর্মচর্চা করেন তাদেরকে এগিয়ে আসতে হবে।’ তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদাহরণ দিয়ে বলেন, ‘আ’লীগ সরকার ক্ষমতায় থাকে তখন দেশ সবদিক দিয়ে উন্নত হয় আর পরবর্তীতে একটি চক্র দেশকে লুটপাটের স্বর্গরাজ্যে রূপান্তরিত করে। তাদের শাসন আমলে দেশের আকাশে বাতাসে শ্লোগান দেয়া হয় ‘আমরা হবো তালেবান বাংলা হবে আফগান’। তিনি এ ব্যাপারে দেশের প্রতিটি নাগরিককে সচেতন থাকার আহ্বান জানান। সাংসদ বলেন, ‘আজ দেশে ধর্মব্যবসা এবং ধর্ম নিয়ে অপ-রাজনীতি থামাতে হলে তাদের অর্থের উৎস বন্ধ করতে হবে। সরকারকেও এ বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে। তারা কোনদিনও এ দেশের স্বাধীনতা চায় নি, তারা ইসলামী দল নয়, তারা ইহুদিবাদী দল। তাই তাদের সর্বাবস্থায় প্রতিহত করতে হবে। আজ আওয়ামী লীগের সকল নেতা-কর্মী এবং দেশেরপত্রের কর্মীবৃন্দকে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশের সকল জঙ্গিবাদ এবং ধর্মব্যবসার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তবেই একটি সুন্দর, শান্তিময় ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া সম্ভব হবে।’

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি