আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

ধর্মব্যবসায়ী ও পাশ্চাত্যদের ষড়যন্ত্র: ধর্মীয় বিদ্বেষ

21 May, 2015 Super Admin 1245 ভিউ
ধর্মব্যবসায়ী ও পাশ্চাত্যদের ষড়যন্ত্র: ধর্মীয় বিদ্বেষ

হুমায়ূন কবির:
মানবজাতির বর্তমান অবস্থা খুবই দুর্ভাগ্যজনক। হিন্দুরা যেমন বহু আগেই মনু-কৃষ্ণ-যুধিষ্ঠিরদের (আ.) শিক্ষা পরিত্যাগ করেছে, ইহুদিরা মুসা (আ.) এর শিক্ষাকে পরিত্যাগ করেছে, খ্রিস্টানরা ঈসা (আ.) এর শিক্ষাকে পরিত্যাগ করেছে তেমনি মুসলমানরাও কোর’আনের শিক্ষা, রসুলের আদর্শ পরিত্যাগ করেছে। তারা সবাই মিলে আল্লাহর বিধান পরিত্যাগ করে এখন পাশ্চাত্য ‘সভ্যতা’র বস্তুবাদী, স্রষ্টাহীন, নৈতিকতাহীন জীবনব্যবস্থা আইন-কানুন, অর্থনীতি, দণ্ডবিধি ইত্যাদি দিয়ে তাদের জীবন পরিচালনা করছে। যার পরিণামে গোটা দুনিয়া একটি নরকে পরিণত হয়েছে। এক দিক দিয়ে মানুষ যেমন বিজ্ঞানের শিখরে উঠছে অন্য দিক দিয়ে ঠিক তেমনিভাবে সে সব রকমের অন্যায়ের চূড়ান্তে গিয়ে পৌঁছুচ্ছে। এই অবস্থা থেকে বাঁচার একটি মাত্র পথ স্রষ্টার দেওয়া জীবনব্যবস্থার দিকে ফিরে আসতে হবে। সেই জীবনব্যবস্থা কোথায় পাওয়া যাবে?
ইসলামসহ পূর্বের সকল ধর্মকেই বিকৃত করে ফেলেছে ধর্মব্যবসায়ীরা। বর্তমানে সারা পৃথিবীতে যে ইসলাম চলছে সেটি প্রকৃতপক্ষে আল্লাহ রসুলের ইসলাম তো নয়ই, সেটি প্রকৃত ইসলামের ঠিক বিপরীত একটি ধর্মবিশ্বাস মাত্র। প্রকৃত ইসলাম হারিয়ে গেছে ১৩০০ বছর আগে। বিকৃত হয়ে যাওয়ার কারণেই এই প্রচলিত ইসলাম মানুষকে শান্তি দিতে পারছে না। অথচ ইসলাম শব্দের অর্থই শান্তি।
ইসলামকে আল্লাহ পবিত্র কোর’আনে বলেছেন দীনুল কাইয়্যেমাহ (সুরা ইউসুফ ৪০, সুরা বাইয়্যেনাহ ৫, সুরা রুম ৩০, ৪৩)। যার অর্থ হচ্ছে সনাতন ধর্ম, যে ধর্ম অপরিবর্তনীয়, আদি, শাশ্বত, চিরন্তন। মানবসৃষ্টির শুরু থেকেই আল্লাহ যে জীবনব্যবস্থা পাঠিয়েছেন তার মৌলিক বিষয়গুলি কোনোদিন পরিবর্তিত হয় নি। এ জন্য এই ধর্মের নাম স্রষ্টা দিয়েছেন সনাতন ধর্ম যার শেষ সংস্করণ ইসলাম। কিন্তু আজ ধর্মব্যবসায়ীরা ধর্মভিত্তিক জাতিগুলির মধ্যে হিংসা-বিদ্বেষের প্রাচীর দাঁড় করিয়ে রেখেছে। এই বিদ্বেষকে কাজে লাগাচ্ছে পশ্চিমা পরাশক্তিগুলি এবং তাদের ভাবাদর্শের রাজনৈতিক দলগুলি। তারা ক্ষমতা ও ভোটের স্বার্থে আমাদের মারামারি লাগিয়ে রাখে। ব্রিটিশরা যখন ভারতবর্ষ শাসন করেছে তাদের শাসন নীতিই ছিল ডিভাইড এন্ড রুল অর্থাৎ ঐক্যহীন করে শাসন করো।
এ লক্ষ্যে তারা শিক্ষাব্যবস্থা, পত্র-পত্রিকা, ইতিহাস বিকৃতি, ইতিহাস রচনা, দেশি-বিদেশি দালালদের সৃষ্ট সাহিত্যের মাধ্যমে হিন্দু-মুসলমানদের মধ্যে এমন বিদ্বেষ সৃষ্টি করেছে যে ব্রিটিশ আমলেই লক্ষ লক্ষ হিন্দু মুসলমান একে অপরের রক্তে হাত রাঙিয়েছে। সাতশত বছর মুসলিমরা এই ভারতবর্ষ শাসন করেছে, এই দীর্ঘ সময়ে এ অঞ্চলে সিংহাসন নিয়ে যুদ্ধ অনেক হয়েছে কিন্তু হিন্দু মুসলমান দাঙ্গার একটি উদাহরণও নেই। বরং মুসলিম শাসনামলেই ভারতবর্ষ উন্নতির শিখরে আরোহণ করেছিল। এই দীর্ঘ সময়ে যারা এই ভারতবাসীকে শাসন করেছেন তারা যে প্রকৃত মুসলিম ছিলেন তা নয়, প্রকৃত ইসলাম হারিয়ে গেছে রসুলাল্লাহর বিদায় নেওয়ার ৬০/৭০ বছর পরেই। এরপর ইসলামের বিধান চালু থাকলেও তার আত্মা হারিয়ে যেতে আরম্ভ করে। তবু অর্ধ-পৃথিবীতে স্রষ্টার দেওয়া বিধানের ও রসুলাল্লাহর শিক্ষার সামান্য যেটুকুই অবশিষ্ট ছিল তার প্রভাবে ঐ অঞ্চলে সৃষ্টি হয়েছিল অনাবিল শান্তি, সুখ ও সমৃদ্ধি। ভারত শাসনকারী মুসলিম বংশোদ্ভূত সুলতানরা প্রকৃত ইসলামের খলিফাদের মতো ন্যায়নিষ্ঠ না থাকলেও নিজেদের মেধা, শ্রম সবকিছুকে উজাড় করে তারা ভারতীয় সভ্যতাকে বিশ্বের শ্রেষ্ঠতম সভ্যতায় পরিণত করেছিলেন, ভারতবর্ষকে ইংরেজদের পদানত হওয়া থেকে রক্ষা করার জন্য তারা শতাব্দব্যাপী যুদ্ধ করে সবংশে এদেশের বুকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তারা কোনোদিন এদেশের সম্পদ অন্য দেশে পাচার করেন নি। পক্ষান্তরে ইংরেজ দস্যুরা ভারতবর্ষের সেই প্রাচুর্যের লোভে পড়েই এসেছিল। তারা দুই’শ বছর ধরে ভারতের সকল সম্পদ নিংড়ে নিয়ে চলে গেছে নিজেদের দেশে। তাদের সময় তিন কোটি ভারতবাসী না খেয়ে করুণ মৃত্যুবরণ করেছিল। অথচ আমরা ভুলেই গেছি যে, আমাদেরই পূর্বপুরুষের রক্তে তাদের পতাকা হয়েছে রক্তরাঙা, আমাদেরই অস্থি-পিঞ্জরের শুভ্রতা তাদের পতাকায় এঁকেছে আল্পনার রেখা।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন