আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

দুর্বলতম মানুষটির জন্যও যিনি বিচলিত হন!

21 Dec, 2017 Super Admin 1147 ভিউ
দুর্বলতম মানুষটির জন্যও যিনি বিচলিত হন!

মোহাম্মদ আসাদ আলী:
রসুলাল্লাহর মক্কা জীবনের একটি ঘটনা। একদিন তিনি কোরাইশ গণ্যমান্য নেতাদের নিয়ে বসেছেন। ভাগ্যক্রমে সেদিন তারা রসুলাল্লাহর কথাগুলো মনোযোগের সাথে শুনছিল এবং মাঝে মাঝেই ‘ঠিকই তো’ ‘কথা তো সত্য’ এরকম মন্তব্য করছিল। তাদের এমন ইতিবাচক সাড়া দেখে রসুলাল্লাহ আশাবাদী হয়ে উঠলেন। বলা তো যায় না, হয়ত এই মোশরেক গোত্রপতিদের ভাবান্তর হচ্ছে, সন্দেহের মেঘ কেটে গিয়ে সত্যের সূর্যালোক ছড়িয়ে পড়ছে তাদের অন্তকরণে। তাই কিছুটা আশান্বিত হৃদয়ে রসুল (সা.) কথা চালিয়ে যেতে লাগলেন। এই সময়ে হঠাৎ সেখানে আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতূম (রা.) নামক এক অন্ধ সাহাবী উপস্থিত হলেন।
এই সাহাবীর ব্যাপারে বলে রাখি যে, তিনি বহু পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন, প্রায়ই তিনি রসুলাল্লাহর (সা.) কাছে হাজির হয়ে মন্ত্রমুগ্ধের মত তাঁর কথাবার্তা শুনতেন, প্রশ্ন জিজ্ঞাসা করতেন। সেদিনও তিনি রসুলকে (সা.) প্রশ্ন করতে লাগলেন এবং সামনে অগ্রসর হয়ে তাঁর মনোযোগ আকর্ষণের চেষ্টা করতে লাগলেন। ইবনে উম্মি মাকতুমের (রা.) এই আগমনে ও পরিস্থিতি না বুঝে বাক্যালাপ শুরু করায় আল্লাহর রসুল একটু বিরক্ত হলেন এবং বিরক্তিসূচক তাঁর কিছুটা ‘ভ্রুকুঞ্চিত’ হলো। তবে বিরক্ত হলেও তিনি ইবনে উম্মি মাখদুমকে (রা.) চলে যেতে বললেন না কিংবা ‘আমি এখন কোরাইশ নেতাদের সাথে কথা বলছি, এর মাঝে কথা বল না’ এমন কোনো মন্তব্যও করলেন না।
ঘটনাটি একদিক থেকে দেখলে খুবই স্বাভাবিক একটি ঘটনা এবং সেজন্যই ইবনে উম্মি মাকতুম (রা.) এর প্রতি রসুলের ‘ভ্রুকুঞ্চন’ সবার অগোচরেই থেকে গেল। কিন্তু যাঁর কাছে একজন মো’মেনের সম্মান তাঁর ক্বাবারও ঊর্ধ্বে, সেই মহান আল্লাহ রব্বুল আলামিন এই ঘটনা দেখলেন এবং এই সামান্য ‘ভ্রুকুঞ্চনটুকুও’ তিনি বরদাস্ত করলেন না। পরোক্ষণেই সুরা আবাসা নাজেল করে আল্লাহ বুঝিয়ে দিলেন তাঁর কাছে ঐ অন্ধ ব্যক্তির মর্যাদা ঐসব অহংকারী কোরাইশ গোত্রপতিদের চাইতে অনেক অনেক বেশি। আল্লাহ তাঁর রসুলের (সা.) ঐ ভ্রুকুঞ্চনকে ভর্ৎসনা করে বললেন, ‘‘তিনি (রসুল) ভ্রƒকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন। কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল। আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত, অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশে তার উপকার হত? পরন্তু যে বেপরোয়া, আপনি তার চিন্তায় মশগুল। সে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই। যে আপনার কাছে দৌড়ে আসলো এমতাবস্থায় যে, সে ভয় করে, আপনি তাকে অবজ্ঞা করলেন। কখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী। অতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে।’’ (সুরা আবাসা ১-১২)
এই আয়াতগুলো যখন পড়ি তখন নিজের অজান্তেই চোখ ফেটে অশ্রু গড়িয়ে আসে। নভোম-ল ও ভূম-লের রাজাধিরাজ, অসীম ক্ষমতাবান আল্লাহ, কোনো কিছু সৃষ্টি ও ধ্বংসের জন্য যার একটি হুকুমই যথেষ্ট, তিনি ভর্ৎসনা করছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবকে এবং তা কেবল এই জন্য যে, তিনি একজন অন্ধ ব্যক্তির প্রতি বিরক্তি প্রকাশ করেছেন! বান্দার প্রতি কতটা সহানুভব থেকে তিনি এই কথাগুলো বলেছেন! একজন মো’মেন বান্দার জন্য কতটা মায়া-মমতা, ¯েœহ-ভালোবাসা মিশে আছে এই কয়টি শব্দের মধ্যে!
সর্বদ্রষ্টা আল্লাহ তো জানতেন আল্লাহর রসুল কেন ইবনে উম্মি মাকতুমের (রা.) কথায় কর্ণপাত করেন নি, কেন ‘ভ্রুকুঞ্চন’ করেছিলেন। সময়টি খেয়াল করুন, মক্কায় তখন রসুলের (সা.) বিরুদ্ধে অবিশ্রান্ত অপপ্রচার চলছে। চারদিক থেকে ধেয়ে আসছে প্রবল বিরোধিতা, মারধোর, নির্যাতন, হুমকি-ধামকি। হাতে গোনা কয়েকজন অনুসারী হয়েছে, তাদেরকেও ইসলাম ত্যাগ করানোর জন্য কতই না জোরাজুরি চলছে। কোরাইশ নেতারা, সমাজপতিরা, পুরোহিতরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ যে কোনো উপায়ে তাদের কায়েমী স্বার্থ রক্ষা করতে বদ্ধ পরিকর। এমতাবস্থায় একটি আন্দোলনকে টিকিয়ে রাখার জন্য একজন দক্ষ সংগঠকের যে উদ্যোগটি নেওয়া উচিত আল্লাহর রসুলও তাই নিলেন। তিনি সমাজের বিত্তবান ও ক্ষমতাবানদেরকে নানাভাবে বোঝাতে লাগলেন তিনি কী চান, কী লক্ষ্যে তাঁর এই আন্দোলন। উদ্দেশ্য বেশিকিছু নয়, অন্তত যেন তাঁর প্রতি কোরাইশ নেতাদের বিদ্বেষভাবটা দূর হয়ে যায়, অপপ্রচার বন্ধ হয় এবং তাঁর মুষ্টিমেয় অনুসারীরা আর নির্যাতনের শিকার না হয়। যেদিনকার ঘটনা বললাম সেদিনের আলোচনার পরিবেশ তৈরি করতে আল্লাহর রসুলকে না জানি কতদিন অপেক্ষা করতে হয়েছে, কতবার সুযোগ এসেও আসে নি, হয়ত তাঁর কথায় কেউ মনোযোগীই হয় নি। এতকিছুর পর যখন তিনি বলার মত উপযুক্ত একটি পরিবেশ পেলেন এবং তাঁর বক্তব্যে কোরাইশ নেতাদেরকে মনোযোগী হতে দেখা গেল ঠিক সেই সময়ে ইবনে উম্মি মাকতুম (রা.) উপস্থিত হয়ে প্রশ্ন করতে লাগলেন এবং তার ফলে এত গুরুত্বপূর্ণ একটি সুযোগ ভেস্তে যাবার আশঙ্কাতেই রসুল ভ্রুকুঞ্চন করলেন। এতে রিপুজয়ী মহানবীর ব্যক্তিগত কোনো ক্ষোভ ছিল না তা তো মহান আল্লাহর অজানা নয়। কিন্তু ঐটুকুও তিনি বরদাস্ত না করে প্রিয় হাবিবকে ভর্ৎসনা করতে ছাড়লেন না এবং পরিষ্কার ভাষায় নির্দেশ দিলেন, এরপর যেন আল্লাহর রসুল এমন কাজ আর না করেন। ইতিহাসে পাই আল্লাহর রসুল তো রসুলই, তাঁর আসহাবদের মধ্যেও প্রত্যেকে উম্মি মাকতুমকে (রা.) আজীবন মর্যাদার আসনে বসিয়ে রেখেছিলেন। সুরা আবাসার উপরোক্ত আয়াতগুলো নাজেলের পর থেকে আল্লাহর রসুল ইবনে উম্মি মাকতুমকে (রা.) প্রচ- শ্রদ্ধার চোখে দেখতেন। তাকে আসতে দেখলে বসা থেকে দাঁড়িয়ে পড়তেন। তাঁর খোঁজ-খবর রাখতেন। অত্যন্ত মনোযোগের সাথে তাঁর কথা শুনতেন। দেখা-সাক্ষাৎ হলে জানতে চাইতেন তাঁর কোনোকিছুর প্রয়োজন আছে কিনা, কোনো কথা বলবেন কিনা। যখন মদীনার বাইরে যেতেন, তখন ইবনে উম্মি মাখদুমকে (রা.) মদীনায় নিজের স্থলাভিষিক্ত নিয়োগ করে যেতেন। রসুলের শত শত সাহাবী রসুলের অনুপস্থিতিতে উম্মে মাখদুমের (রা.) পেছনে সালাহ কায়েম করতেন।
এই আয়াত নাজেলের পর চিরদিনের জন্য একটি মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়ে গেল যে, সমাজের প্রভাবশালী, ক্ষমতাবান, অর্থবিত্তের অধিকারী রুই-কাতলাদের চাইতে সত্যনিষ্ঠ একজন ইবনে উম্মি মাকতুম (রা.) আল্লাহর কাছে বেশি ভালোবাসার পাত্র, বেশি মর্যাদার অধিকারী। এবং এই সত্যনিষ্ঠ মানুষগুলো বংশগৌরবে, শারীরিক সক্ষমতায়, আর্থিক মাপকাঠিতে যেমনই হোক, তাদের দিকে তাকিয়ে ভ্রুকুঞ্চন করার অধিকার কোনো বনি আদমের তো বটেই, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবেরও নেই। এই হচ্ছেন আমার আল্লাহ, যিনি সমাজের সবচাইতে দুর্বল মানুষটির জন্যও বিচলিত হন। এজন্যই আমার আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা দিয়ে আমি গর্বিত হই, আমার আল্লাহর হুকুম মান্য করে ধন্য হই। প্রতি ওয়াক্ত সালাতের পূর্বে এজন্যই আকাশ-বাতাস বিদীর্ণ করে ঘোষণা করি- ‘আল্লাহু আকবার’ ‘লা ইলাহা ইল্লাল্লাহ’।
লেখক: সহকারী সাহিত্য সম্পাদক, হেযবুত তওহীদ।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#আইয়্যামে জাহেলিয়াত #অর্থনীতি #শিক্ষাব্যবস্থা #চলমান সঙ্কট #জীবনব্যবস্থা #ঐক্য #৫ দফা কর্মসূচি #ইসলাম #তাকওয়া #সাম্প্রদায়িকতা #তওহীদ #লানত #পর্দা #সংস্কৃতি #প্রকৃত ইসলাম #শহীদ #খেলাধুলা #এমামুযযামান #হেযবুত তওহীদ #ধর্মব্যবসা #নারী #নারী স্বাধীনতা #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদের নারী #উগ্রবাদ #গুজব #রাজনীতি #ঈমান #আকিদা #মোনাফেক #বিস্ময়কর আন্দোলন #রিজিক #অপপ্রচার #দাজ্জাল #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #কর্মজীবন #দীন নিয়ে বাড়াবাড়ি #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #গণজোয়ার #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #বাস্তব সমস্যা #মণীষীদের জীবনী #প্রশ্নোত্তর #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #প্রশ্ন #রাগ #কর্মফল #মুসলিমদের ইতিহাস #রাজনৈতিক ইসলাম #ইসলামের ইতিহাস #মানবজীবন #দোয়া #জান্নাতি ফেরকা #প্রশ্ন উত্তর #মহানবীর (সা.) #বাঙালি #সুফিবাদ #ধর্মজীবিকা #হারাম #পুঁজিবাদ #মার্কস #ইসলামের অপব্যাখ্যা #তারেক বিন যিয়াদ #ওমর (রা.) #খলিফা #ধর্মবিশ্বাসী #ঔপনিবেশিক যুগ #চরমোনাই #ইতিহাস ও ইসলাম #দাসপ্রথার #ইসলামবিদ্বেষী #নবুয়তপূর্ব জীবন #কোর’আন #শিক্ষা #উম্মতে মোহাম্মাদি #বাংলাদেশ #স্বাধীনতা #বিশ্ব মুসলমান #ইসলামি ইতিহাস #সাম্যবাদ ও ইসলাম #মানুষ সৃষ্টি #রসুলুল্লাহর সুন্নাহ #হজ #মহানবীর লড়াই #জ্ঞান-বিজ্ঞান #ধর্ম #নির্বাচন #আইনের উৎস #দৈনিক বজ্রশক্তি #পাকিস্তান #শান্তি #সাংস্কৃতিক অঙ্গন #ইসলাম অর্থ #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #গণমাধ্যম #বাংলার সুলতানী যুগ #প্রকৃত ইসলামের বিয়ে #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #যোদ্ধাসুফি #মসজিদে নারী #খোলাফায়ে রাশেদীন #বস্তুবাদী সভ্যতা #সংগীত #জেহাদ #দাউদ খান পন্নী #মাননীয় এমাম #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #প্রকৃত ইসলামের মসজিদ #ইমাম মাহদী #জ্ঞান #জঙ্গিবাদ #রিয়াদুল হাসান #আশুরা #কবিতা #বাণী #আমল #সঠিক জীবন ব্যবস্থা #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #হোসাইন মোহাম্মদ সেলিম #কোরবানি #ত্যাগ #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #democratic system #economic system #politics #হেযবà§�ত তওহীদ #religious extremists #workplace #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #hossain mohammad salim #islam world #lifestyle ##MarathonHT #Marathon #hezbuttawheed #Resolving the Global Crisis #Students #হেযবুত তওহীদের #civilized’ #deterrent #world #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #মো’জেজা: #মো’জেজা: কী কেন কীভাবে? #দাজ্জালকে চিনতে হবে #মো’মেনদের #দেশকে রক্ষা #মদিনার #রাকীব আল হাসান #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #লা’নত নাকি পরীক্ষা #আদিবা ইসলাম #পহেলা বৈশাখ #সংস্কৃতির #ফেরেশতা #মানুষ সৃষ্টির #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ির #পরিণাম জাতি ভেঙে খানখান #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #মুখলেছুর রহমান সুমন #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #মুস্তাফিজ শিহাব #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #নোয়াখালীত #কোরবানি কখন কবুল হবে? #muchleka #মামলার অব্যাহতি #হাইকোর্টের রায় #গোলটেবিল বৈঠক #সংবাদ-সম্মেলন