আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

তিনটি বিষয় জানা অপরিহার্য: আকীদা-ঈমান-আমল

16 Jun, 2018 Super Admin 432 ভিউ
তিনটি বিষয় জানা অপরিহার্য: আকীদা-ঈমান-আমল

মোহাম্মদ আসাদ আলী:
ইসলামের তিনটি গুরুত্বপূর্ণ পরিভাষা হচ্ছে- আকিদা, ঈমান ও আমল। বলা যায় এই তিনটি বিষয় নিয়েই সামগ্রিক ইসলাম। ইসলামে যা কিছু রয়েছে, তার সমস্তই হয় আকিদা, বা ঈমান, বা আমলের অন্তর্ভুক্ত। এগুলো এতই গুরুত্বপূর্ণ যে, ইসলাম সম্পর্কে, আল্লাহর রসুল সম্পর্কে, পবিত্র কোর’আন সম্পর্কে কেউ বিস্তারিত জানতে চাইলে এই তিনটি পরিভাষা ও তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্কটি আগে জেনে নেওয়া প্রয়োজন। তা না জানলে যতই কোর’আন হাদিস তাফসির ফিকাহর কিতাব চষে বেড়ানো হোক, এই দ্বীনকে বোঝা সম্ভব নয়। পক্ষান্তরে আকীদা, ঈমান ও আমল সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে লেখাপড়া না জানা নিরক্ষর ব্যক্তিও ইসলামকে সঠিকভাবে উপলব্ধি করতে সক্ষম হবেন যেমনটা আল্লাহর রসুলের সাহাবীরা হয়েছিলেন। এই প্রবন্ধে আমরা পরিভাষা তিনটির সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব:

  • আকিদা: আকিদা বলতে বোঝায় সামগ্রিক বা সম্যক ধারণা (Comprehensive concept, Overall idea)। আমরা ছোটবেলায় অন্ধের হাতি দর্শনের ঘটনাটি পড়েছি। কয়েকজন অন্ধ ব্যক্তি হাতির বিভিন্ন অঙ্গ স্পর্ষ করে বোঝার চেষ্টা করল হাতি দেখতে কীরকম! তারা কেউ হাতির পা ধরে ভাবল হাতি খাম্বার মতো। কেউ হাতির কান ধরে ভাবল হাতি কুলার মতো। কেউ হাতির লেজ ধরে ভাবল হাতি রশির মতো। তারা যদিও হাত দিয়ে স্পর্ষ করেই মন্তব্য করল, কিন্তু তাদের ধারণা হলো ভুল, কারণ একনজরে পুরো হাতিটি তারা দেখতে পায়নি। কারণ তাদের দৃষ্টিশক্তি নেই। আকীদা হচ্ছে ওই দৃষ্টিশক্তির মত, যা দিয়ে কোনো বস্তু বা বিষয়কে সামগ্রিকভাবে এক নজরে দেখতে ও বুঝতে পারা যায়।
  • ঈমান: ‘ঈমান’ অর্থ বিশ্বাস। আল্লাহ, রসুল, মালায়েক, তাকদির, হাশর, জান্নাত, জাহান্নাম, কেতাবসমূহ ও নবী-রসুলগণের প্রতি বিশ্বাস। যেমন আমরা সবাই বিশ্বাস করি- ‘পবিত্র কোর’আন হচ্ছে আল্লাহর প্রেরিত গ্রন্থ, কোনো মানুষের রচিত গ্রন্থ নয়।’ আরও বিশ্বাস করি আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী-রসুল প্রেরণ করেছেন, তাদের মধ্যে সর্বশেষ যিনি পৃথিবীতে এসেছেন তিনি আমাদের বিশ্বনবী মোহাম্মদ (সা.)। আমরা মৃত্যুর পরে আখেরাতে বিশ্বাস করি এবং আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই- এই কলেমায় বিশ্বাস করি। এই বিশ্বাসগুলো পোষণ করাই ‘ঈমান’।
  • আমল: ঈমানভিত্তিক যে কাজগুলো করা হয় সেটাই আমল। যেমন, আমরা পবিত্র কোর’আনে ঈমান বা বিশ্বাস রাখি। এই বিশ্বাসভিত্তিক যে কাজগুলো আমরা করি অর্থাৎ পবিত্র কোর’আনে যেসব কাজের নির্দেশ দেওয়া হয়েছে সেগুলোই আমল। যেমন সালাহ, যাকাত, হজ্ব, জেহাদ, কিতাল, দান, সদকা ইত্যাদি। আবার যেহেতু আমরা বিশ্বাস করি মোহাম্মদ (সা.) হচ্ছেন আল্লাহর প্রেরিত রসুল, কাজেই তিনি যে কাজের নির্দেশ দিয়েছেন সেই কাজগুলো করার চেষ্টা করি। ওগুলোও আমল।

আকীদা, ঈমান ও আমলের মধ্যকার সম্পর্ক বোঝাতে গিয়ে প্রায় সকল মাজহাবের আলেমরাই এক বাক্যে স্বীকার করেছেন যে, ‘আকীদা ছাড়া ঈমান অর্থহীন হয়ে যায়।’ আর ঈমান অর্থহীন হয়ে গেলে আমলের কোনো মূল্য থাকে না তা তো সাধারণ জ্ঞানেই বোঝা যায়। একটি উদাহরণ দিলে পাঠকদের বুঝতে সুবিধা হবে। আমরা জানি পবিত্র কোর’আন হচ্ছে আল্লাহর প্রেরিত গ্রন্থ, কোনো মানুষের রচিত গ্রন্থ নয়- এই বিশ্বাস পোষণ করা ‘ঈমান’। কিন্তু পাঠকরা একবার ভাবুন তো, আল্লাহ এই কিতাব কেন পাঠালেন, এর উদ্দেশ্য কী, লক্ষ্য কী তা যদি আমরা না জানি তাহলে ওই বিশ্বাসটুকুর কোনো অর্থ থাকে কি? আল্লাহ কোর’আন নাজেল করেছেন যেন মানুষ সত্য-মিথ্যা বাছাই করে আল্লাহর হুকুম মোতাবেক জীবনযাপন করতে পারে। আপনি যখন কোর’আনের এই আকীদা জানবেন তখন আপনি কী করবেন? আপনি চেষ্টা করবেন এমন সমাজব্যবস্থা নির্মাণ করতে যেই সমাজ আল্লাহর দেওয়া হুকুম মোতাবেক পরিচালিত হবে। তখন আপনার আমলগুলো হবে দ্বীন প্রতিষ্ঠার অভিমুখী। আপনি কোর’আন পড়বেন কিন্তু উদ্দেশ্যহীনভাবে নয়, জীবনের কোন অঙ্গনের জন্য আল্লাহ কী হুকুম দিয়েছেন তা জানার জন্য। এতে আপনার আমল হবে সার্থক আমল। পক্ষান্তরে যিনি কোর’আনের আকীদা জানেন না তার কাছে আল্লাহর হুকুম দিয়ে জীবন পরিচালনা তেমন গুরুত্বপূর্ণ মনে হবে না, তিনি সমাজ, রাষ্ট্র, বিশ্ব থেকে মুখ ফিরিয়ে রাখবেন, ওগুলো আল্লাহর হুকুমে চলছে নাকি মানুষের হুকুমে চলছে তা নিয়ে মাথা ঘামাবেন না, তিনি কেবল কোর’আন তেলাওয়াত করে প্রতি হরফে কত নেকি হচ্ছে সেই হিসাবে মশগুল থাকবেন। তার ঈমান থাকলেও এই দ্বীনের কোনো উপকার তার দ্বারা হবে না। অর্থাৎ আকীদা সঠিক না ভুল তার সাপেক্ষে নির্ধারিত হচ্ছে বিশ্বাস যথার্থ হবে নাকি অর্থহীন হবে, আমল সঠিক হবে নাকি ভুল হবে! এজন্যই আমলের আগে প্রয়োজন ঈমান, আর ঈমানের আগে আকীদা।
[মোহাম্মদ আসাদ আলী: সাংবাদিক ও কলামিস্ট; ফেসবুক: facebook/asadali.ht, ফোন: ০১৬৭০-১৭৪৬৪৩, ০১৬৭০-১৭৪৬৫১]

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন