নারী বিষয়ক কার্যক্রম

তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই নারীর প্রকৃত অধিকার দিতে সক্ষম: ফেনীতে হেযবুত তওহীদের নারীরা

17 Aug, 2025 Super Admin 423 ভিউ
তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই নারীর প্রকৃত অধিকার দিতে সক্ষম: ফেনীতে হেযবুত তওহীদের নারীরা

ফেনীতে হেযবুত তওহীদের উদ্যোগে ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকাল ১০ টায় ফেনী জেলা শিল্পকলা একাডেমীতে এ অনুষ্ঠানের আয়োজন করে হেযবুত তওহীদের ফেনী জেলা নারী বিভাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী। তিনি তার বক্তব্যে বলেন, ‘পশ্চিমা পলিসি আমদানি করে বা কিছু কমিশন গঠন করে নারীর প্রকৃত মুক্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বর্তমানে সমাজে নারীদেরকে যেভাবে ভোগ্যবস্তুতে পরিণত করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। একমাত্র তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই নারীদের প্রকৃত সম্মান ও অধিকার নিশ্চিত করতে সক্ষম।’

ইতিহাস টেনে তিনি বলেন, আজ থেকে দেড় হাজার বছর আগে আরবের জাহেলি সমাজের নারীরাও নিপীড়িত হত, অধিকার থেকে বঞ্চিত হতো। আল্লাহর দেওয়া দ্বীনুল ইসলাম প্রতিষ্ঠা করে নবী করীম (সা.) নারীদের সেই মর্যাদা ফিরিয়ে দেন। ইসলাম আগমনের ফলে নারীরা সম্মানিত হলো। সেই প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার কথাই বলছে হেযবুত তওহীদ।’
তিনি আরও বলেন, রাসুলাল্লাহ (সা.)-এর যুগে নারীরা সামাজিক, ধর্মীয় ও প্রশাসনিক জীবনে সক্রিয় ছিলেন -মসজিদে যাওয়া, নামাজ পড়া, বাজার ও হাসপাতাল পরিচালনা করা, এমনকি যুদ্ধের ক্ষেত্রেও অংশগ্রহণ করতেন তারা। নারী হওয়ার কারণে কোনো দায়িত্ব থেকে তাদেরকে বাদ দেওয়া হতো না; তারা কোনো ক্ষেত্রেই পিছিয়ে ছিলেন না।

অথচ আজকের অগ্রসর যুগেও নারীরা বঞ্চনার শিকার, তারা তাদের ন্যায্য অধিকার হারাচ্ছে। নারীদের হারানো মর্যাদা ও অধিকার ফিরিয়ে আনতে সংগ্রাম করছে হেযবুত তওহীদ। আজকের সময় এসেছে আমাদের নারীদেরকে জাগতে হবে, অন্য নারীদেরও জাগাতে হবে।

তিনি আরো বলেন, ‘হেযবুত তওহীদের প্রস্তাবিত তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের জন্য কোনো কোটার প্রয়োজন হবে না। নারীরা অবলা বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয়; তারা তাদের যোগ্যতা, প্রজ্ঞা ও মেধা দিয়েই রাষ্ট্রীয় সকল অঙ্গনে নিজেদের স্থান করে নেবে।’

হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর আলম বলেন, ‘আল্লাহ তাঁর নাজিলকৃত জীবনব্যবস্থা ইসলামে নারী ও পুরুষকে একে অপরের সহযোগী ও বন্ধুরূপে সৃষ্টি করেছেন। তাদের উভয়কেই তাঁর প্রতিনিধিত্ব তথা খেলাফতের কাজ দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। এর বাস্তবিক রূপ আমরা দেখতে পাই, রসুলাল্লাহ (সা.) এর সমগ্র জীবনীতে। প্রকৃত ইসলামের যুগে নারীরা পুরুষের পাশাপাশি সামাজিক, অর্থনৈতিক, সামষ্টিক, জাতীয় সকল কাজে সমানভাবে অংশগ্রহণ করতেন। তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হলে নারীরা সেই অধিকার, মর্যাদা পাবে।’

শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের কেন্দ্রীয় উপ-সম্পাদক রাকিব আল হাসান বলেন, ‘উম্মতে মোহাম্মদীর নারীরা যেমন পরিবারের সদস্যদের প্রতি দায়িত্ব পালন করেছেন, সন্তানদের ইসলামের প্রকৃত শিক্ষা প্রদান করেছেন, মেহমানদারি করেছেন তেমনি তারা প্রয়োজনে উপার্জন করেছেন, ইসলাম প্রচার করেছেন, যুদ্ধাহত সৈন্যদের সেবা করেছেন, জাতীয় অঙ্গনে বিভিন্ন গুরুদায়িত্ব পালন করেছেন, এমনকি যুদ্ধের ময়দানে দুঃসাহসী ভূমিকাও রেখেছেন। রসুলাল্লাহর (সা.) যুগে মসজিদ ছিল সকল জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। মসজিদের দুয়ার ছিল নারী, পুরুষ সকলের জন্য অবারিত। রসুলাল্লাহর (সা.) সঙ্গে নারীরা একই জামাতে সালাত আদায় করতেন, তাঁর কাছ থেকে দীনের শিক্ষা লাভ করতেন। নারীদের জন্য পৃথক কক্ষ বা কোনো কালো পর্দার আড়াল তৈরি করা হতো না। অথচ বর্তমানে মসজিদে নারীদের প্রবেশাধিকারই নেই। তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হলে নারীরা সর্বোচ্চ মর্যাদা ও প্রকৃত অধিকার পাবে। এজন্য তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় পুরুষদের পাশাপাশি নারীদেরও অগ্রণী ভূমিকা পালনের তাগিদ দেন তিনি।’

হেযবুত তওহীদের ফেনী জেলা নারী সম্পাদক ছালেহা বেগম লাভলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর আলম, চট্টগ্রাম বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক জোবেদা আক্তার বেবী, শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের কেন্দ্রীয় উপ-সম্পাদক রাকিব আল হাসান, ফেনী জেলা সভাপতি আব্দুল ওয়াহেদ মামুন, রাজনৈতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক দিল আফরোজ, ফেনী জেলার সাবেক সভাপতি নুরুল আবছার সোহাগ, কুমিল্লা অঞ্চলের নারী বিষয়ক সম্পাদক আসমা আক্তার, ফেনী জেলা নারী ও শিশু বিষয়ক সম্পাদক রহিমা আক্তার সুমি।

বক্তারা বলেন, এখনো বাংলাদেশে নানান ভাবে নারীরা হেনস্থার শিকার হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ এবং নারীদের প্রকৃত অধিকার ফিরিয়ে দিতে আল্লাহর প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।

এর আগে হেযবুত তওহীদের নারী সদস্য আনিছা বিনতে আবছারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনী জেলা নারী সম্পাদক ছালেহা বেগম।

ফেনীর জেলার বিভিন্ন থানা থেকে শত শত নারী নির্দিষ্ট সময়ের মধ্যে এসে উপস্থিত হলে হল রুম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মুহূর্মুহু স্লোগান এবং করতালির মধ্য দিয়ে তারা বক্তাদের বক্তব্যে সমর্থন জানান।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 193 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 104 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 10 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 33 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন