অনুষ্ঠান ও কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে জঙ্গিবাদবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ

31 Jul, 2016 Super Admin 1099 ভিউ
ঠাকুরগাঁওয়ে জঙ্গিবাদবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও জাতীয় ঐক্য গঠনের উদ্দেশ্যে হেযবুত তওহীদের উদ্যোগে দেশব্যাপী চলমান কার্যক্রমের অংশ হিসেবে  ঠাকুরগাঁওয়ের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা কুলি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি আরফান আলী। হেযবুত তাওহীদ সদস্য কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আমির মো. শাহাবুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, ‘আজকে যারা ইসলামের নাম ব্যবহার করে সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকা- করছেন তাদের ইসলাম আর আল্লাহ্ ও তার রাসুল (স:) এর ইসলাম এক নয়। এ মহাসত্যটি আজকে জাতির সামনে পরিষ্কারভাবে উপস্থাপন করতে হবে। জঙ্গিবাদ নির্মূলে প্রত্যেককে নিজ-নিজ অবস্থান থেকে সচেতন হয়ে কাজ করতে হবে। প্রতিটি মানুষের মাঝে ধর্মের প্রকৃত শিক্ষা ছড়িয়ে দিতে হবে। ১৬ কোটি বাঙ্গালিকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে হবে।

সমাবেশে বক্তারা বলেন আজকে যারা ইসলামের নাম ব্যবহার করে সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকা- করছে তাদের ইসলাম ও আল্লাহ রাসুলের ইসলাম এক নয় এ মহাসত্যটি আজকে জাতির সামনে তুলে ধরতে হবে। ১৬ কোটি বাঙ্গালিকে সকল প্রকার অন্যায় অবিচার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে হবে। এ সময় দেশ ও জাতির স্বার্থে  জঙ্গিবাদবিরোধী গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4