অনুষ্ঠান ও কর্মসূচি

টাঙ্গাইলে হেযবুত তওহীদের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা

15 Jan, 2018 Super Admin 1146 ভিউ
টাঙ্গাইলে হেযবুত তওহীদের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা

টাঙ্গাইল প্রতিনিধি:
সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মব্যবসা ও ধর্ম নিয়ে অপ-রাজনীতিসহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে দেশব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে হেযবুত তওহীদ। এরই ধারাবাহিকতায় গতকাল টাঙ্গাইলে আলোচনা সভা করেছে টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদ।
টাঙ্গাইল জেলা পৌরসভার সভা কক্ষে এদিন বিকেল ৩ টায় এ সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. সাজ্জাদ কাদির খান সোহলের সভাপতিত্বে এবং ভালুকা উপজেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক শফিক মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. মসীহ উর রহমান; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনামুল হক বাপ্পা।
মুখ্য আলোচকের বক্তব্যে মসীহ উর রহমান বলেন, আজ আমাদের দেশ ও জাতি চরম সঙ্কটের মুখে অবস্থান করছে। ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান ইত্যাদি মুসলিম দেশগুলো পশ্চিমা সাম্রাজ্যবাদীরা ইতোমধ্যেই দখল করে নিয়েছে। এবার তারা ষড়যন্ত্র করছে আমাদের প্রিয় এই মাতৃভূমিকে নিয়ে। জঙ্গিবাদের ইস্যুকে সামনে এনে তারা আমাদের দেশেও সাম্রাজ্যবাদী আগ্রাসন চালাতে চায়। তাই আমাদের জন্য এখনই সময়, সচেতন হওয়ার। আমাদেরকে খেয়াল রাখতে হবে, কেউ যেন আমাদের ধর্মবিশ্বাসকে ভুল খাতে প্রবাহিত করতে না পারে। সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4