আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

জাতিকে বাঁচাতে আল্লাহর বিধান কার্যকর করতে হবে : হেযবুত তওহীদের ইমাম

01 Aug, 2025 Super Admin 972 ভিউ
জাতিকে বাঁচাতে আল্লাহর বিধান কার্যকর করতে হবে : হেযবুত তওহীদের ইমাম

ওবায়দুল হক বাদল:
জাতিকে বাঁচাতে আল্লাহর দেওয়া বিধান কার্যকর করতে হবে বলে মন্তব্য করেছেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা ইমাম হেসাইন মোহাম্মদ সেলিম। শুক্রবার (১ আগস্ট) সকাল ১০ টায় রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) অনুষ্ঠিত হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর হেযবুত তওহীদ আয়োজিত সম্মেলনে এবারের প্রতিপাদ্য হল ‘বিদ্যমান অশান্তি নিরসনে চাই আল্লাহর দেওয়া বিধান’।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মুসলমান জাতি আজ আল্লাহর হুকুম-বিধান বাদ দিয়ে মানুষের তৈরি জীবন বিধান মেনে নিয়েছে। এর ফলেই সমাজে অন্যায়, অবিচার ও অশান্তি ছড়িয়ে পড়েছে। সকল বাদ-মতবাদ বাদ দিয়ে আল্লাহর হুকুম-বিধান মেনে নিতে হবে, তবেই বিদ্যমান অশান্তি দূর হবে। নির্বাচন বা মানুষের বানানো তন্ত্রের মাধ্যমে কখনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। মানুষের ভাগ্যের পরিবর্তন এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো আল্লাহর বিধান গ্রহণ করা।’

তিনি বলেন, ‘নিঃসন্দেহে একটি রাষ্ট্রে শান্তি-শৃঙ্খলা বিরাজ করবে কিনা তা নির্ভর করে ঐ রাষ্ট্রে গৃহীত ব্যবস্থা, নিয়ম-কানুন বা জীবনবিধানের (ঝুংঃবস ড়ভ ষরভব) উপরে। সিস্টেমটাই যদি ত্রুটিযুক্ত হয় তাহলে কখনোই সেখানে শান্তি আসবে না। বহুরকম চিন্তাভাবনা ও মতবাদ দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনার চেষ্টা করা হয়েছে। যে সংবিধানটি ১৯৭২ সালে তৈরি করা হয়েছিল সেটাকে এ পর্যন্ত ১৭ বার সংশোধনও করা হয়েছে। কিন্তু শান্তি আসেনি।’

তিনি আরো বলেন, ‘মানুষ বহু আইন-কানুন, বিধি-বিধান রচনা করেছে কিন্তু কোনো কিছু দিয়েই দুর্বলের উপর সবলের অত্যাচার, রাজনৈতিক হানাহানি, রক্তপাত, গরিব মানুষের দুঃখ দুর্দশা, বৈদেশিক ঋণের চাপ, অর্থপাচার, সুদ, ঘুষ, দুর্নীতি বন্ধ হয়নি বরং বেড়েই চলেছে। কারো সদিচ্ছা থাকলেও বাস্তবে তার প্রতিফলন ঘটানো সম্ভব হয়নি। কারণ আমাদের রাষ্ট্রব্যবস্থায় মৌলিক ত্রুটি রয়েছে। এখন রাষ্ট্রব্যবস্থা সংস্কারের মাধ্যমে যদি আমরা এসব দুর্গতি থেকে মুক্তি পেতে চাই তাহলে প্রতিষ্ঠিত ব্যবস্থা বজায় রেখে কিছু নিয়মকানুন পাল্টালে কোনো লাভ হবে না, আমাদেরকে রাষ্ট্রচিন্তা ও ব্যবস্থার বুনিয়াদি পরিবর্তনের প্রস্তুতি নিতে হবে।’

Post Image

গণতন্ত্রের অসারতা তুলে ধরে তিনি বলেন, আল্লাহ কুরআনে বলেছেন, “অধিকাংশ লোক বোঝে না, অজ্ঞ। হে রসুল, আপনি অধিকাংশ লোকের কথা শুনবেন না।” গণতন্ত্র তো এখানেই মারা যায়। এই জন্য জনসংখ্যা আমাদের বিজয়ের মূল ভিত্তি নয়। অস্ত্র বা অর্থও আমাদের বিজয়ের মূল ভিত্তি নয়। আমাদের বিজয়ের মূল সূত্র হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামীন। আল্লাহ আমাদের মুমিন হওয়ার তওফিক দান করুন। যদি আমরা মুমিন হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মতো অতি অল্পসংখ্যক মুমিনকে অধিক সংখ্যক প্রতিপক্ষের ওপর বিজয়ী করবেন।

হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, আমরা ২০০ বছর ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের গোলাম ছিলাম। তারা ভারতবর্ষকে স্বাধীনতা দিয়ে যাবার সময় ধর্মের ভিত্তিতে আমাদেরকে দুইটি ভাগে ভাগ করল। আমরা পড়লাম পাকিস্তানের মধ্যে। প্রশ্ন উঠল, পাকিস্তান চলবে কিভাবে? আমাদের তো রাষ্ট্র পরিচালনা করার কোনো রূপরেখা নাই। ব্রিটিশ খ্রিস্টানদের দিয়ে যাওয়া ব্যবস্থায়ই রাষ্ট্র পরিচালনা শুরু করল আমাদের রাষ্ট্রনায়করা। সেই আমলা তন্ত্র, সামরিক বাহিনীর কাঠামো, হানাহানির রাজনৈতিক প্রক্রিয়া, বহুমূখী শিক্ষা ব্যবস্থা; সবই ব্রিটিশদের তৈরি করা। অথচ জনগণকে বলা হয়েছিল যে, পাকিস্তান হবে ইসলামি রাষ্ট্র। কিন্তু তারা ইসলাম কায়েম করতে পারেনি।

এরই ধারাবাহিকতায় ’৭১ সালে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর আবারও সেই একই সমস্যা দেখা দিল। চিন্তা-ভাবনা, গবেষণা করে আমাদের বুদ্ধিজীবীরা গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতাবাদ এই চারটি মূল নীতির উপর ভিত্তি করে শেষ পর্যন্ত একটা জগাখিচুড়ি মার্কা সংবিধান রচনা করলেন। সেই সংবিধান দিয়েই চলতে থাকল আমাদের দেশ। কিন্তু কিছু দিনের মধ্যেই দেশে শুরু হলো চরম অশান্তি। নতুন লুটেরা সৃষ্টি হল। ফলে তখনকার শাসকরা চরমভাবে বিতর্কিত হলেন।

’২৪ এর গণঅভ্যুত্থ্যানের পরে সবাই বলছেন যে, এখন আর ‘৭১ পরবর্তী মুজিববাদ চলবে না। এখন আবার নতুন করে সংবিধান লিখতে হবে। এই বিষয়ে আমি বলতে চাই, আপনারা মুজিববাদ বাদ দিয়ে আবার অন্য একটা তন্ত্র নিবেন, সেটারও একই রেজাল্ট হবে। কারণ এগুলো সবই মানুষের তৈরি করা। সময় এসেছে সকল তন্ত্র-মন্ত্র, ইজম, ক্র্যাসি বাদ দিয়ে আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্রপরিচালনার সিদ্ধান্ত নেয়ার। তাহলেই দেশে শান্তি আসবে। অন্যথায় নয়।

‘মানুষের তৈরি বিধান দিয়ে শান্তি আসবে না -এটা এখন প্রমাণিত। আর কত বৃথা চেষ্টা করবেন আপনারা? এখনই সময়, বিদ্যমান অশান্তি থেকে বাঁচতে, জাতিকে বাঁচাতে আল্লাহর দেওয়া বিধান কার্যকর করার।’- বলেন ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

ঢাকা মহানগর সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, শেষ নবী মোহাম্মদ (সা.) এর মাধ্যমে আল্লাহ যে জীবনব্যবস্থা পাঠিয়েছেন, সেখানে যেমন নামাজ-রোজা ইত্যাদির বিধান দিয়েছেন, একইভাবে তিনি রাজনৈতিক, অর্থনৈতিক, বিচারিক, সামরিক ইত্যাদি সকল বিষয়ের বিধানও দিয়েছেন। যিনি সৃষ্টি করেছেন তিনিই সবচেয়ে ভালো জানবেন কোন বিধানে মানুষের জীবনে শান্তি আসবে। হেযবুত তওহীদ বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি মহান আল্লাহর দেওয়া বিধানের দিকে মানুষকে আহ্বান করে যাচ্ছে।- বলেন তিনি।

আল আমিন সবুজ ও মুখলেছুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন হেযবুত তওহীদের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী, শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সামসুল হুদা, সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, ঢাকা মহানগর উত্তরের আমির ফরিদ উদ্দিন রব্বানী, অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তি সম্পাদক হারিসুর রহমান প্রমুখ।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি