আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

জাতিকে ধ্বংস হতে দিবেন না -মহানগর নাট্যমঞ্চে হেযবুত তওহীদের এমাম

09 Nov, 2018 Super Admin 971 ভিউ
জাতিকে ধ্বংস হতে দিবেন না -মহানগর নাট্যমঞ্চে হেযবুত তওহীদের এমাম


‘লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে স্বাধীনতার ৪৭ বছরে এই জাতিকে একদিনের জন্যও শান্তিতে থাকতে দেয়া হয়নি। স্বার্থান্বেষী রাজনীতিকদের রাজনীতির নামে হানাহানি, ধর্মের নামে ধর্মব্যবসায়ীদের স্বার্থোদ্ধার, অপরাজনীতি এবং সন্ত্রাসবাদী-সা¤্রাজ্যবাদীদের ষড়যন্ত্র ইত্যাদি নানাবিধ কারণে দেশে প্রায়ই অস্থিরতা হানাহানি সৃষ্টি হয়। এদিকে বর্তমান বিশ্বপরিস্থিতি পর্যবেক্ষণে দেখা যায়, একদিকে সা¤্রাজ্যবাদী অস্ত্রব্যবসায়ী রাষ্ট্রগুলোর অসম প্রতিযোগিতা অন্যদিকে নানা ইস্যু সৃষ্টি করে মুসলিম দেশগুলোতে যুদ্ধ উন্মাদনা লাগিয়ে একে একে ভূ-খ-গুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে। এদেশের বেশিরভাগ মানুষই মুসলমান, এদেশের মানুষের ঈমানকে অতীতে বিভিন্ন সময়ে হাইজ্যাক করা হয়েছে। এমতাবস্থায় আন্তর্জাতিক সঙ্কট, জাতীয় সঙ্কট ইত্যাদি থেকে রক্ষার জন্য জাতির মধ্যে ঐক্য জরুরি। অথচ ষড়যন্ত্রকারীরা জাতির মধ্যে ঐক্য বিনষ্ট করার যাবতীয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সকলের প্রতি আমার আহ্বান- তুচ্ছ বিষয়ে বিভেদ করে, হানাহানি মারামারি করে জাতিটাকে ধ্বংস হতে দিবেন না। একটি জাতি ধ্বংস করা সহজ, কিন্তু গড়া অনেক কঠিন।’ গতকাল রাজধানীর প্রাণকেন্দ্র গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম এ আহ্বান জানান।
হেযবুত তওহীদের নারী বিভাগ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘ধর্মের অপ-ব্যবহার, নারী প্রগতির অন্তরায়’। গতকাল আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল গত ৬ নভেম্বর ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্সে হেযবুত তওহীদ কর্তৃক আয়োজিত নারী সম্মেলনেরই বর্ধিত সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা এমন একটি সময়ে অবস্থান করছি যে সময়টাতে পুরো মানবজাতি এক ভয়ানক ক্রান্তিকাল অতিক্রম করছে। বর্তমান সময়ে পৃথিবীর সবথেকে বড় সঙ্কট হচ্ছে দাজ্জাল তথা বস্তুবাদী ইহুদি-খ্রিস্টান সভ্যতা। পৃথিবীর প্রতি ইঞ্চি ভূ-খ- আজ দাজ্জালের করায়ত্ব, সমস্ত মাটি-পানি-বাতাস আজ দাজ্জালের কু-প্রভাবে কলুষিত। গত শতাব্দীতে দাজ্জাল পৃথিবীতে দুই-দুইটি বিশ্বযুদ্ধ বাধিয়েছে, ১৪ লক্ষ আদম সন্তান ওইসব যুদ্ধে নিহত হয়েছে, আহত-বিকলাঙ্গ হয়েছে এ সংখ্যারও অনেক বেশি মানুষ। হেযবুত তওহীদের এমাম বলেন, মানবজাতির ইতিহাসের সবথেকে ভয়াবহ সঙ্কট এই দাজ্জালকে হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা এমামুযযামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী চিহ্নিত করেছেন। তাই সকলের প্রতি আহ্বান, দাজ্জালকে চিনুন, দাজ্জালকে প্রতিহত করুন, দাজ্জালের চাকচিক্যময় প্রতারণার ফাঁদে পা দেবেন না।

হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, আজ বিশ্বব্যাপী চলছে ‘মাইট ইজ রাইট’ এর শাসন। বিশ্বনেতাগণ প্রতিনিয়ত তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করে চলেছেন। একে অন্যের সাথে হুমকির ভাষায় কথা বলছেন। সামরিক শক্তিধর রাষ্ট্রগুলো একে অন্যের উপর বাণিজ্য ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে। শতভাগে বিভক্ত মুসলিম জাতিরাষ্ট্রগুলোতে তাদের রণক্ষেত্র স্থাপন করে রেখেছে। এর ফলে একদিকে যেমন তাদের ত্রাসের রাজত্ব কায়েম হচ্ছে অন্যদিকে তেমনি জমজমাট হচ্ছে তাদের অস্ত্রব্যবসা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমরা আজ দাজ্জালেরই অনুসরণ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, মানুষ যেদিন থেকে স্রষ্টার সার্বভৌমত্ব বাদ দিয়ে দাজ্জালীয় বস্তুবাদী সভ্যতার সার্বভৌমত্ব মেনে নিল, সেদিন থেকেই তার সকল সমস্যার সূত্রপাত হলো। এরপরে মানুষ নানা রকম তন্ত্র-মন্ত্র, বাদ-ইজম ইত্যাদি আদর্শকে নিজেদের জীবনব্যবস্থা হিসেবে গ্রহণ করে নিল, কিন্তু তার কাক্সিক্ষত শান্তি এলো না। এই তন্ত্র-মন্ত্র, বাদ-ইজম সমাজের অর্থনৈতিক অবিচার বন্ধ করতে ব্যর্থ হয়েছে, মানুষ আজ আত্মিকভাবে দেউলিয়া, পারিবারিকভাবে সীমাহীন অশান্তির শিকার। অন্যদিকে, অন্যায়ের বিরুদ্ধে মানবজাতিকে সঠিক পথ প্রদর্শনার্থে যে ধর্মের আগমন ঘটেছে, যে ধর্মের বাণী মানুষকে দুনিয়া ও আখেরাতের কল্যাণের পথ দেখানোর কথা- সেই ধর্মকে এক শ্রেণির স্বার্থান্বেষী নিজেদের কুক্ষিগত করেছে। তারা নিজেদের মনগড়া ফতোয়া দেন, কখনওবা মানুষের ঈমানী চেতনাকে ব্যবহার করে সমাজে দাঙ্গা-হাঙ্গামা বাধান, কখনও ব্যবহার করে থাকেন রাজনৈতিক হীন উদ্দেশ্যে। কিন্তু স্রষ্টা তার রুহ মানুষের মাঝে ফুঁকে দিয়েছেন। কাজেই মানুষকে ¯্রষ্টার প্রতিনিধিত্ব করতে হবে। সে কখনওই শয়তানের প্রতিনিধিত্ব করতে পারে না।
হোসাইন মোহাম্মদ সেলিম আরও বলেন, মানবজাতি আজ দিশেহারা। দুর্বলের উপর সবলের অত্যাচারে, দরিদ্রের উপর ধনীর বঞ্চনায়, শাসিতের উপর শাসকের অত্যাচারে, সরলের উপর ধূর্তের অন্যায় আধিপত্যে পৃথিবী আজ যেন বাসের অযোগ্য হয়ে পড়েছে। মানুষের সামনে এখন কোনো আদর্শ নেই, মানুষ বুঝতে পারছে না কোন পথে তাদের মুক্তি। এমন একটি সময়ে মানব জাতির মুক্তির বারতা নিয়ে সংগ্রাম করে যাচ্ছে হেযবুত তওহীদ। মানুষের দ্বারে দ্বারে সর্বোতভাবে হেযবুত তওহীদ এই কথা বোঝানোর চেষ্টা করছে যে, বর্তমান বস্তুবাদী সভ্যতার পরিবর্তন করে একটা মানবিক ও ভারসাম্যযুক্ত সভাতাকে প্রতিষ্ঠা করতে না পারলে এ অবস্থার উত্তরণ আশা করা বৃথা।
তিনি আরও বলেন, আইয়্যামে জাহেলিয়াতের সমাজে নারীরা তাদের সমস্তরকম অধিকার ও মর্যাদা থেকে বঞ্চিত ছিল। কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রসুলাল্লাহ এসে সেই নারীদেরকে তাদের প্রাপ্য মর্যাদায় আসীন করলেন। ফলে নারীরা তাদের যোগ্যতা অনুযায়ী সমাজের সকল অঙ্গনে তাদের ভূমিকা রাখা শুরু করলেন। অথচ আজ এক শ্রেণির ধর্ম অপব্যবহারকারী তাদের মনগড়া ফতোয়ার বেড়াজালে নারীদেরকে গৃহবন্দি করে রাখতে উঠে-পড়ে লেগেছে। তাই নারীদের প্রতি আহ্বান জানাই, আপনারা এই ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে আবারও নিজেদের মেধা-যোগ্যতাকে কাজে লাগান। আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেক এই নারীরা যদি নিজেদেরকে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত করতে পারেন তাহলে জাতির উন্নতি-প্রগতি আরও ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক, বাংলাদেশ অনলাইন টেলিভিশন এসোসিয়েশনের সভাপতি ও জেটিভি অনলাইন’র চেয়ারম্যান মো. মশিউর রহমান, হেযবুত তওহীদের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, শফিকুল আলম উখবাহ, এনামুল হক বাপ্পা, নিজাম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজ, মো. সাইফুর রহমান, সাইফুল ইসলাম, মো. মনিরুজ্জামান, প্রচার সম্পাদক এস এম সামসুল হুদা প্রমুখ।
এর আগে সকাল ১০টায় পবিত্র কোর’আন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা মহানগর হেযবুত তওহীদের সভাপতি মো. শরিফুল ইসলাম ও বরিশাল জেলা হেযবুত তওহীদের নারী বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা। পরে একে একে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্য দান করেন। বক্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্যে দারুণভাবে প্রভাবিত হন সারা দেশ থেকে আগত আন্দোলনটির নেতা-কর্মী ও সদস্যগণ। তারা মুহুর্মুহু করতালির মাধ্যমে বক্তাদেরকে অভিনন্দন জানান ও তাদের ভালোলাগার বহিঃপ্রকাশ ঘটান। তারা বক্তাদের বক্তব্যে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে পুরো অনুষ্ঠাটিকে প্রাঞ্জল করে তোলেন। দুপুরের মধ্যাহ্ন ভোজ শেষে বিভিন্ন সময় হেযবুত তওহীদের আদর্শ প্রচারে বই, পত্রিকা বিক্রিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে অনেককেই পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশজুড়ে ছিল তওহীদ সাংস্কৃতিক গোষ্ঠী ও মাটি মিউজিকের শিল্পীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী অনুষ্ঠানস্থলে হেযবুত তওহীদের বিভিন্ন প্রকাশনা, টি-শার্ট, ডায়েরি ইত্যাদির এক স্টল বসানো হয়।

অনুষ্ঠানের ভিডিও চিত্র

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 193 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 104 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 10 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 33 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন