অনুষ্ঠান ও কর্মসূচি

জনতার প্রশ্ন- আমাদের উত্তর

28 Jan, 2018 Super Admin 1021 ভিউ
জনতার প্রশ্ন- আমাদের উত্তর

হোসাইন মোহাম্মদ সেলিম:
আমাদের একটি জনসভায় এক সময়ের বিরোধী দলের একজন সদস্য প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হন। তিনি সেই জনসভায় এক প্রকার অভিযোগের সুরে বলেন, “বর্তমানে আমাদের অবস্থা অত্যন্ত করুণ। আমরা মাঠে নামতে পারছি না, আমাদের জনসভা করার অনুমতি দেওয়া হচ্ছে না, মিথ্যে মামলার মাধ্যমে আমাদের হয়রানি করা হচ্ছে। কিন্তু আপনারা নির্বিঘ্নে জনসভা, আলোচনা অনুষ্ঠান, সেমিনার ইত্যাদি করতে পারছেন এবং জনসভায় পুলিশের পাহারাও থাকছে। তাহলে আমরা কি ধরে নিতে পারি যে, আপনারা সরকারের কোনো বিশেষ পরিকল্পনাকে বাস্তবায়ন করছেন?”
শুধুমাত্র তিনিই নন, অনেকেই হেযবুত তওহীদকে একই প্রশ্ন করে থাকেন। শুধুমাত্র সভা-সেমিনারের অনুমোদন ও আইন-শৃঙ্খলা বাহিনী দ্বারা কিছু অনুষ্ঠানে নিরাপত্তার ব্যবস্থা করার মানে এই নয় যে আমরা সরকারের কোনো বিশেষ পরিকল্পনাকে বাস্তাবায়ন করছি। এর পেছনের ঘটনাগুলো আগে জানতে হবে তাহলে বুঝতে পারবেন কীভাবে আমরা অনুমোদন পাই এবং নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
হেযবুত তওহীদ সরকারের কোনো বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করছে, সরকারের দালালি করছে, সরকারের বি-টিম হিসাবে কাজ করছে- এগুলো এক ধরনের অপপ্রচার। আমাদের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার নতুন নয়। হেযবুত তওহীদের প্রতিষ্ঠালগ্ন থেকেই আমাদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার হয়েছে। আমাদেরকে খ্রিষ্টান বলে আখ্যা দেওয়া হয়েছে, ইহুদিদের দালাল, সরকারের দালাল, হিন্দুদের দালাল, নিষিদ্ধ দল, জঙ্গি সংগঠন, কুফরি সংগঠন ইত্যাদি বলে অপপ্রচার চালানো হয়েছে। আমরা বিভিন্ন জায়াগায় এসকল মিথ্যাচারের জন্য আক্রান্ত হয়েছি, বহু জায়গাতে আমাদের অনেককে আহত করা হয়েছে, ৪ জনকে হত্যা পর্যন্ত করা হয়েছে। কিন্তু এখন জনগণ আমাদের বিরুদ্ধে করা মিথ্যাচারগুলোকে ধরতে পারছে। জনগণ বুঝতে পারছে আমরা কারো দালাল নই, আমরা প্রকৃত মো’মেন, মুসলিম ও উম্মতে মোহাম্মদী হওয়ার চেষ্টা করছি।
আমার জোর দিয়ে বলতে চাই, গত ২৩ বছর হেযবুত তওহীদ একটি আইনও ভঙ্গ করে নি, একটি অন্যায় কাজ করে নি। গণতন্ত্রের নামে আমাদের দেশে অনেক দল জ্বালাও, পোড়াও করেছে, ভাঙচুর করেছে, হরতাল-অবরোধ কর্মসূচি পালন করেছে। কিন্তু আমরা হেযবুত তওহীদ তেমন কিছুই করি নি। উল্টো গত ২৩ বছরে আমাদের সাথে ব্যাপক অন্যায় করা হয়েছে। আমাদের নামে ৫ শতাধিক মিথ্যা মামলা করা হয়েছে, আমাদের সদস্যদের তুলে নিয়ে বছরের পর বছর জেলে বন্দী করে রাখা হয়েছে। রাতের বেলা বিনা দোষে ধরে নিয়ে গিয়ে সকাল বেলা সন্ত্রাস-বিরোধী আইনে মামলা দিয়েছে। আমাদের বহু কোর্ট-কাচারিতে দৌড়াতে হয়েছে। এখানেই শেষ নয়। আমাদের কোনো সভা, সেমিনার, সমাবেশ করতে দেয়া হয় নি। আমরা ঘরেও শান্তিতে বসতে পারি নি। কোনো সাংবাদিক যদি ফোন দিয়ে পুলিশকে কোনো তথ্য দিত তখন পুলিশ এসে কোনো প্রমাণ ও তদন্ত ছাড়াই আমাদের তুলে নিয়ে গিয়েছে। তখন আমাদের পক্ষে কেউ দাঁড়ায় নি। কেউ বলে নি যে আমাদের সাথে অন্যায় হচ্ছে।
বর্তমানের এই তথ্যপ্রযুক্তির যুগে একটি আন্দোলনকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য ২৩ বছর ঢের বেশি সময়। সরকার আমাদের কার্যক্রম লক্ষ করেছে এবং সরকারের অনেক মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য আমাদের কর্মকাণ্ডে যথেষ্ঠ সন্তুষ্ট হয়েছেন। আমরা হেযবুত তওহীদ মানবতার কল্যাণে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করি, আমরা জাতি-বিনাশী কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত না, তা তারা বুঝতে সক্ষম হয়েছেন। আমাদের নীতিগুলোর মধ্যে প্রথম হচ্ছে আমরা রাজনীতি করি না, আমরা অরাজনৈতিক আন্দোলন এবং প্রচলিত ধারার রাজনীতি আমরা কখনই করব না। দ্বিতীয়ত আমরা কখনই অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাব না।
দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার অনুযায়ী আমরা সমাবেশ, র‌্যালী, জনসভা, সেমিনার ইত্যাদি করার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট দরখাস্ত করি। আমাদের একশ আবেদন করার পর একটা বা দুইটা আবেদন মঞ্জুর করা হয়, সাথে ২০/২২ টি শর্তও জুড়ে দেয়া হয়। এই হাড়ভাঙা পরিশ্রম করে, সকল শর্ত মেনে নিয়ে আমরা একটি জনসভা করি। সেই সব জনসভায় অনাকাক্সিক্ষত যেকোনো ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এবং সেই কারণেই আমরা আইনশৃঙ্খলা বাহিনীর দারস্থ হই, নিরাপত্তা চেয়ে আবেদন করি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই কখনো কখনো আমদের নিরাপত্তা প্রদান করা হয় কখনো আবার হয় না।
একটি রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ যে চারটি বিষয় রয়েছে তার মধ্যে একটি হচ্ছে সরকার। সরকার একটি জাতির মস্তক স্বরূপ। যে দলই সরকার হিসেবে থাকুক না কেন তাদের নিকট থেকে অনুমোদন নিয়েই আমাদের কাজ করতে হবে। তাদেরকে আমাদের বিষয়ে বিস্তারিত জানাতে হবে, সঠিকভাবে অবগত করতে হবে নয়তো আমাদের কাজের বিরোধিতা যারা করে তারা সরকারকে ভুল বুঝাবে, ফলে আমরা পুনরায় অতীতের মতো হয়রানির শিকার হব। এ কারণে সাংগঠনিকভাবেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, সরকার হিসেবে যে দলই থাকুক না কেন সেই দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে আমাদের সেমিনার ও জনসভায় রাখার চেষ্টা করব, প্রশাসনকে আমাদের যাবতীয় বিষয় অবহিত করব এবং আমাদের অনুষ্ঠানেও তাদেরকে আমন্ত্রণ জানাবো যেন তারা আমাদের কার্যক্রম সম্পর্কে সঠিকভাবে অবহিত থাকেন।

লেখক: এমাম, হেযবুত তওহীদ।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#আইয়্যামে জাহেলিয়াত #অর্থনীতি #শিক্ষাব্যবস্থা #চলমান সঙ্কট #জীবনব্যবস্থা #ঐক্য #৫ দফা কর্মসূচি #ইসলাম #তাকওয়া #সাম্প্রদায়িকতা #তওহীদ #লানত #পর্দা #সংস্কৃতি #প্রকৃত ইসলাম #শহীদ #খেলাধুলা #এমামুযযামান #হেযবুত তওহীদ #ধর্মব্যবসা #নারী #নারী স্বাধীনতা #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদের নারী #উগ্রবাদ #গুজব #রাজনীতি #ঈমান #আকিদা #মোনাফেক #বিস্ময়কর আন্দোলন #রিজিক #অপপ্রচার #দাজ্জাল #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #কর্মজীবন #দীন নিয়ে বাড়াবাড়ি #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #গণজোয়ার #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #বাস্তব সমস্যা #মণীষীদের জীবনী #প্রশ্নোত্তর #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #প্রশ্ন #রাগ #কর্মফল #মুসলিমদের ইতিহাস #রাজনৈতিক ইসলাম #ইসলামের ইতিহাস #মানবজীবন #দোয়া #জান্নাতি ফেরকা #প্রশ্ন উত্তর #মহানবীর (সা.) #বাঙালি #সুফিবাদ #ধর্মজীবিকা #হারাম #পুঁজিবাদ #মার্কস #ইসলামের অপব্যাখ্যা #তারেক বিন যিয়াদ #ওমর (রা.) #খলিফা #ধর্মবিশ্বাসী #ঔপনিবেশিক যুগ #চরমোনাই #ইতিহাস ও ইসলাম #দাসপ্রথার #ইসলামবিদ্বেষী #নবুয়তপূর্ব জীবন #কোর’আন #শিক্ষা #উম্মতে মোহাম্মাদি #বাংলাদেশ #স্বাধীনতা #বিশ্ব মুসলমান #ইসলামি ইতিহাস #সাম্যবাদ ও ইসলাম #মানুষ সৃষ্টি #রসুলুল্লাহর সুন্নাহ #হজ #মহানবীর লড়াই #জ্ঞান-বিজ্ঞান #ধর্ম #নির্বাচন #আইনের উৎস #দৈনিক বজ্রশক্তি #পাকিস্তান #শান্তি #সাংস্কৃতিক অঙ্গন #ইসলাম অর্থ #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #গণমাধ্যম #বাংলার সুলতানী যুগ #প্রকৃত ইসলামের বিয়ে #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #যোদ্ধাসুফি #মসজিদে নারী #খোলাফায়ে রাশেদীন #বস্তুবাদী সভ্যতা #সংগীত #জেহাদ #দাউদ খান পন্নী #মাননীয় এমাম #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #প্রকৃত ইসলামের মসজিদ #ইমাম মাহদী #জ্ঞান #জঙ্গিবাদ #রিয়াদুল হাসান #আশুরা #কবিতা #বাণী #আমল #সঠিক জীবন ব্যবস্থা #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #হোসাইন মোহাম্মদ সেলিম #কোরবানি #ত্যাগ #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #democratic system #economic system #politics #হেযবà§�ত তওহীদ #religious extremists #workplace #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #hossain mohammad salim #islam world #lifestyle ##MarathonHT #Marathon #hezbuttawheed #Resolving the Global Crisis #Students #হেযবুত তওহীদের #civilized’ #deterrent #world #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #মো’জেজা: #মো’জেজা: কী কেন কীভাবে? #দাজ্জালকে চিনতে হবে #মো’মেনদের #দেশকে রক্ষা #মদিনার #রাকীব আল হাসান #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #লা’নত নাকি পরীক্ষা #আদিবা ইসলাম #পহেলা বৈশাখ #সংস্কৃতির #ফেরেশতা #মানুষ সৃষ্টির #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ির #পরিণাম জাতি ভেঙে খানখান #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #মুখলেছুর রহমান সুমন #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #মুস্তাফিজ শিহাব #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #নোয়াখালীত #কোরবানি কখন কবুল হবে? #muchleka #মামলার অব্যাহতি #হাইকোর্টের রায় #গোলটেবিল বৈঠক #সংবাদ-সম্মেলন