আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

জনতার প্রশ্ন আমাদের উত্তর

13 Dec, 2018 Super Admin 872 ভিউ
জনতার প্রশ্ন আমাদের উত্তর

“জান্নাতি ফেরকার দায়িত্ব পালন করছে হেযবুত তওহীদ”-হোসাইন মোহাম্মদ সেলিম

[ঢাকা মহানগর নাট্যমঞ্চে হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিমকে দর্শক গ্যালারি থেকে বিভিন্ন প্রশ্ন করা হয়। এমনই একটি প্রশ্নের উত্তরে তিনি যা বলেছিলেন তা এখানে তুলে ধরা হলো। – বি.স.]

প্রশ্ন: অনেকেই বলে মুসলমান জাতি এমনিতেই সর্বদা হাজারো ফেরকা ও মাজহাবে বিভক্ত। আপনারা আবার ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে আরেকটি ফেরকার সৃষ্টি করছেন। এ বিষয়ে আপনাদের বক্তব্য কি?

উত্তর: আমরা প্রায় সময়ই এ প্রশ্নের সম্মুখীন হই। বলা হয় এমনিতেই তো জাতি হাজার হাজার ফেরকা মাজহাবে বিভক্ত হয়ে গিয়েছে। শিয়া-সুন্নি দ্বন্দ্ব বন্ধ হয় না, হানাহানি চলছে। শাফেয়ি, হাম্বলি, হানাফি, ওহাবি, কওমি, সুন্নি, আহলে হাদিস ইত্যাদি আরো বহু দল রয়েছে, আবার আরেকটা দল তৈরি করার কী দরকার ছিল। বস্তুত আমরা নতুন কোনো ফেরকা সৃষ্টি করার জন্য দাঁড়াইনি। আল্লাহর রসুল (সা.) তওহীদের ওপর এ জাতিকে ঐক্যবদ্ধ করে দিয়ে গিয়েছিলেন। ঐক্যবদ্ধ হওয়া আর ঐক্যবদ্ধ করার প্রক্রিয়া হচ্ছে তওহীদ, যেটা রসুল (সা.) দেখিয়ে গেছেন। দুর্ভাগ্যবশত সেই তওহীদ থেকে আমরা পুরো জাতিই সরে গিয়েছি। সরে যাওয়ার কারণে আমাদের কারো পরিচয় হয়েছে শিয়া, কারো সুন্নি, কারো শাফেয়ি ইত্যাদি তরিকা, ফেরকা বা মাজহাব। আমাদের কথা হচ্ছে এই, আবারো ওই সকল ফেরকা মাজহাবের অনুসারী সবাইকে এক জায়গায় আসতে হবে। শিয়াকে বলছি – তুমি যতই মাতম করো, আলীকে (রা.) সেরা বলে দাবি করো, আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করার কারণে তুমি ইসলাম থেকে বেরিয়ে গিয়েছ। সুন্নিকে বলছি, হে সুন্নি! তুমি যতই বল আবু বকর (রা.) সেরা, ওমর (রা.) সেরা, যত হাজার কিতাব রচনা করো, শিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, আমরা বলব এটা ঠিক নয়। আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করে ইসলাম থেকে তুমিও বেরিয়ে গিয়েছ। আল্লাহ এই ফেরকা মাজহাবের অনুমোদন কখনোই দেন নি।
আল্লাহ কোর’আনে পরিষ্কার বলেছেন, তোমরা দীনকে প্রতিষ্ঠা কর এবং মতভেদ সৃষ্টি করো না। আমরা দীন প্রতিষ্ঠা বাদ দিয়ে, খ্রিস্টানদের তৈরি দীন মেনে নিয়ে হাজার হাজার মতভেদে লিপ্ত রয়েছি। কাজেই হেযবুত তওহীদের ভূমিকা হচ্ছে জান্নাতি ফেরকার ভূমিকা। জান্নাতি ফেরকার দায়িত্ব হবে একটা। বাকি ৭২ ফেরকাকে বলা যে তোমরা সবাই আসল জায়গায় আসো, ঐক্যবদ্ধ হও, একটা জায়গায় এসে দাড়াও। সে জায়গার নাম হচ্ছে ‘লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না।’ কাজেই হেযবুত তওহীদ নতুন কোনো ফেরকার সৃষ্টি করছে না। হেযবুত তওহীদ সবাইকে সেই আসল যায়গায় আনার জন্য সংগ্রাম চালাচ্ছে।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন