জঙ্গিবাদের বিরুদ্ধে রাজশাহীতে সুধী সমাবেশ ও র্যালী
জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দেশব্যাপী হেযবুত তওহীদের চলমান কার্যক্রমের অংশ হিসেবে গত ২-৮-২০১৬ তারিখে রাজশাহীর চারঘাট উপজেলার সদর ইউনিয়নে হেযবুত তওহীদের উদ্যোগে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পৃথক দু’টি আলোচনা সভা এবং সভাশেষে র্যালির আয়োজন করা হয়।
সকালে তালবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ে ও মেরামতপুর এরশাদ আলী উচ্চ বিদ্যালয়ে এ দু’টি আলোচনা সভার আয়োজন করা হয়। হেযবুত তওহীদের চারঘাট উপজেলা আমীর রবিউল ইসলামের সভাপতিত্বে¡ উভয় স্থানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় আমীর মসীহ উর রহমান।
অনুষ্ঠানগুলোতে আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের রাজশাহী বিভাগীয় আমীর জোবায়ের আহম্মেদ নুহু, হেযবুত তওহীদের রাজশাহী জেলা আমীর আবু রায়হান, ৫নং চারঘাট ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও তালবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক মতিউর রহমান, প্রধান শিক্ষক জিয়াউর রহমান ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার, মেরামতপুর এরশাদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলম হোসেন, সহকারী শিক্ষক আজিজুর রহমান প্রমুখ।
এছাড়াও পৃথক পৃথক র্যালিতে তালবাড়ীয়া উচ্চবিদ্যালয়ের মেরামতপুর এরশাদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ শতশত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016
সাম্প্রতিক নিবন্ধ
-
হেফাজতের নিষিদ্ধের দাবি প্রত্যাখ্যান করে যা ব...
10 Aug, 2026 -
প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য...
10 Aug, 2026 -
Rising Extremist Threats Against Hizbut Tawhe...
07 Aug, 2026 -
নোয়াখালীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার,...
02 Aug, 2026 -
নোয়াখালীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতে ইস...
02 Aug, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!