আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

চলমান সিস্টেম পাল্টে আল্লাহর সিস্টেমে প্রত্যাবর্তন করতে হবে: কুষ্টিয়ায় হোসাইন মোহাম্মদ সেলিম

11 Nov, 2024 Super Admin 599 ভিউ
চলমান সিস্টেম পাল্টে আল্লাহর সিস্টেমে প্রত্যাবর্তন করতে হবে: কুষ্টিয়ায় হোসাইন মোহাম্মদ সেলিম

‘অন্তর্বর্তী সরকার সিস্টেম সংস্কারে হাত দিয়েছেন। আমরা বিগত দুই যুগেরও বেশি সময় ধরে এ কথাই বলে এসেছি। চলমান সিস্টেমটা পরিবর্তন করতে হবে। তবে সিস্টেমের সংস্কার নয়, কেবল এর আমূল পরিবর্তন করতে হবে। মানব রচিত বাদ-মতবাদ, তন্ত্র মন্ত্র বাদ দিয়ে স্রষ্টার দেওয়া জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে হবে। চলমান সিস্টেম পাল্টে আল্লাহর সিস্টেমে প্রত্যাবর্তন করতে হবে।’

সোমবার সকাল ১০টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘রাষ্ট্র সংস্কারে ইসলামের সমাধান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম এসব কথা বলেন।

হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, আমাদের সামনে দীন বা জীবনব্যবস্থা বা সিস্টেম অব লাইফ দু’টি। একটি হচ্ছে মানুষের তৈরি দীন: যেমন গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, আমিরতন্ত্র, একনায়কতন্ত্র ইত্যাদি। আরেকটি আল্লাহর দেওয়া দীন: ইসলাম। আমরা কোনটা গ্রহণ করব সেটা আমাদের ব্যাপার। আমরা মানুষের তৈরি সিস্টেম গ্রহণ করলে একটা ফল পাবো আর আল্লাহর দেওয়া সিস্টেম গ্রহণ করলে আরেকটা ফল পাবো।’

Post Image

তিনি আরো বলেন, ‘যে সিস্টেমটাকে বর্তমানে আমরা আঁকড়ে ধরে আছি, তার গোড়াতেই গলদ। গোড়ায় থাকা সেই গলদের ফলাফল হিসেবে আমাদের সামনে বহু সমস্যা দৃশ্যমান হচ্ছে। আর সবাই মিলে সেগুলো সমাধানের চেষ্টা করছে, অথচ গোড়াতে কেউ হাতই দিচ্ছে না। গোড়াতে হাত দিতে হবে। সিস্টেমটাই পাল্টাতে হবে। এই সিস্টেম পাল্টে আল্লাহর দেওয়া সিস্টেমে প্রত্যাবর্তন করতে হবে।’

হেযবুত তাওহীদের ইমাম বলেন, বৈশ্বিক সন্ত্রাসবাদ পৃথিবীকে এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বাংলাদেশেও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতে জাতি ও দেশকে নিরাপদ রাখতে ১৬ কোটি মানুষের সন্ত্রাস-জঙ্গিবাদ-ধর্মব্যবসা-অপরাজনীতি এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য।

মিথ্যা গুজব রটনা করে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি মব জাস্টিস ইসলামের সুমহান আদর্শের পরিপন্থী মন্তব্য করে ইসলামী দলগুলোর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ছাত্রদের রক্তের বিনিময়ে সরকার পতনের মাধ্যমে যখন ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে, তখন আপনারা শুরু করলেন এর বাড়িতে হামলা ওর বাড়িতে হামলা, এই মাজারে হামলা ঐ দরবারে হামলা, প্রতিপক্ষ মত-ফেরকার বিরুদ্ধে আক্রমণ, লুটপাট, ভাংচুর, অগ্নিকাণ্ড। এটা কারোরই কাম্য নয়।

Post Image

এদিন হেযবুত তাওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমকে একনজর দেখতে সরাসরি তার বক্তব্য শুনতে হাজারো মানুষের ঢল নামে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। অনুষ্ঠান শুরুর আগেই হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। হলরুমে জায়গা না পেয়ে বাইরে খোলা জায়গা ও সড়কে অবস্থান করে হাজারো কর্মী। ঘণ্টা পর ঘণ্টা তারা সেখানে অবস্থান করে হেযবুত তাওহীদের ইমামকে এক নজর দেখার জন্য।

হেযবুত তাওহীদের কুষ্টিয়া জেলা সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তাওহীদের প্রধান মুখপাত্র ও আন্তর্জাতিক প্রচার বিষয়ক সম্পাদক মো. মশিউর রহমান, কেন্দ্রীয় সমন্বয়কারী নিজাম উদ্দিন, খুলনা -২ বিভাগের সভাপতি জসেব উদ্দিন, নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া, খুলনা -২ বিভাগের নারী সম্পাদক জেরিন সাইয়েরা, কুষ্টিয়া জেলা নারী সম্পাদক আম্মারা আক্তার শাপলা।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম, হেযবুত তাওহীদের কৃষি উদ্যোক্তা ও হেযবুত তাওহীদের কেন্দ্রীয় কৃষি সম্পাদক মো. মোতালিব খান, মেহেরপুর জেলা হেযবুত তাওহীদের সভাপতি শাহারুল ইসলাম, ঝিনাইদহ জেলা হেযবুত তাওহীদের সভাপতি তানভীর আহম্মেদ প্রমুখ।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1635 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#আইয়্যামে জাহেলিয়াত #অর্থনীতি #শিক্ষাব্যবস্থা #চলমান সঙ্কট #জীবনব্যবস্থা #ঐক্য #৫ দফা কর্মসূচি #ইসলাম #তাকওয়া #সাম্প্রদায়িকতা #তওহীদ #লানত #পর্দা #সংস্কৃতি #প্রকৃত ইসলাম #শহীদ #খেলাধুলা #এমামুযযামান #হেযবুত তওহীদ #ধর্মব্যবসা #নারী #নারী স্বাধীনতা #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদের নারী #উগ্রবাদ #গুজব #রাজনীতি #ঈমান #আকিদা #মোনাফেক #বিস্ময়কর আন্দোলন #রিজিক #অপপ্রচার #দাজ্জাল #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #কর্মজীবন #দীন নিয়ে বাড়াবাড়ি #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #গণজোয়ার #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #বাস্তব সমস্যা #মণীষীদের জীবনী #প্রশ্নোত্তর #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #প্রশ্ন #রাগ #কর্মফল #মুসলিমদের ইতিহাস #রাজনৈতিক ইসলাম #ইসলামের ইতিহাস #মানবজীবন #দোয়া #জান্নাতি ফেরকা #প্রশ্ন উত্তর #মহানবীর (সা.) #বাঙালি #সুফিবাদ #ধর্মজীবিকা #হারাম #পুঁজিবাদ #মার্কস #ইসলামের অপব্যাখ্যা #তারেক বিন যিয়াদ #ওমর (রা.) #খলিফা #ধর্মবিশ্বাসী #ঔপনিবেশিক যুগ #চরমোনাই #ইতিহাস ও ইসলাম #দাসপ্রথার #ইসলামবিদ্বেষী #নবুয়তপূর্ব জীবন #কোর’আন #শিক্ষা #উম্মতে মোহাম্মাদি #বাংলাদেশ #স্বাধীনতা #বিশ্ব মুসলমান #ইসলামি ইতিহাস #সাম্যবাদ ও ইসলাম #মানুষ সৃষ্টি #রসুলুল্লাহর সুন্নাহ #হজ #মহানবীর লড়াই #জ্ঞান-বিজ্ঞান #ধর্ম #নির্বাচন #আইনের উৎস #দৈনিক বজ্রশক্তি #পাকিস্তান #শান্তি #সাংস্কৃতিক অঙ্গন #ইসলাম অর্থ #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #গণমাধ্যম #বাংলার সুলতানী যুগ #প্রকৃত ইসলামের বিয়ে #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #যোদ্ধাসুফি #মসজিদে নারী #খোলাফায়ে রাশেদীন #বস্তুবাদী সভ্যতা #সংগীত #জেহাদ #দাউদ খান পন্নী #মাননীয় এমাম #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #প্রকৃত ইসলামের মসজিদ #ইমাম মাহদী #জ্ঞান #জঙ্গিবাদ #রিয়াদুল হাসান #আশুরা #কবিতা #বাণী #আমল #সঠিক জীবন ব্যবস্থা #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #হোসাইন মোহাম্মদ সেলিম #কোরবানি #ত্যাগ #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #democratic system #economic system #politics #হেযবà§�ত তওহীদ #religious extremists #workplace #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #hossain mohammad salim #islam world #lifestyle ##MarathonHT #Marathon #hezbuttawheed #Resolving the Global Crisis #Students #হেযবুত তওহীদের #civilized’ #deterrent #world #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #মো’জেজা: #মো’জেজা: কী কেন কীভাবে? #দাজ্জালকে চিনতে হবে #মো’মেনদের #দেশকে রক্ষা #মদিনার #রাকীব আল হাসান #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #লা’নত নাকি পরীক্ষা #আদিবা ইসলাম #পহেলা বৈশাখ #সংস্কৃতির #ফেরেশতা #মানুষ সৃষ্টির #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ির #পরিণাম জাতি ভেঙে খানখান #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #মুখলেছুর রহমান সুমন #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #মুস্তাফিজ শিহাব #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #নোয়াখালীত #কোরবানি কখন কবুল হবে? #muchleka #মামলার অব্যাহতি #হাইকোর্টের রায় #গোলটেবিল বৈঠক #সংবাদ-সম্মেলন