সভা সমাবেশ

গাইবান্ধা সদরে জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও র‌্যালি

05 Aug, 2016 Super Admin 789 ভিউ
গাইবান্ধা সদরে জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও র‌্যালি

গাইবান্ধার সদর উপজেলার তালতলা বাজারে হেযবুত তওহীদের উদ্যোগে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে র‌্যালি, মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। গত ৫ আগস্ট ২০১৬ তারিখ সকাল ১১টায় তালতলা ঈদগাহ মাঠের সামনে থেকে হেযবুত তওহীদের সাদুল্লাপুর উপজেলার আমির নুরুজ্জামানের নেতৃত্বে জঙ্গিবাদবিরোধী স্লোগান সম্বলিত বিভিন্ন ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে। হেযবুত তওহীদের সদস্য মো. আঃ মান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সাদুল্লাপুর উপজেলার আমির মো. নুরুজ্জামান, হেযবুত তওহীদের সদস্য মো. সাইদুর রহমান প্রমুখ। বক্তারা এসময় সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সদস্য ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদস্য মো. রেজাউল হক, ঘাগোয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. দোলজার রহমান, ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহাবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন মাষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী মো. জুলহাস হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. মাহাবুবুর রহমান, স্থানীয় আ.লীগ, মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীবৃন্দ।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4