সাংস্কৃতিক চর্চা

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

05 Dec, 2022 Super Admin 458 ভিউ
কুষ্টিয়ায় হেযবুত তওহীদের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
কুষ্টিয়ায় হেযবুত তওহীদের উদ্যোগে আয়োজিত হলো জমজমাট ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ২৬ নভেম্বর ২০২২ ইং তারিখে খুলনা (২) বিভাগের কর্মী ও এলাকাবাসীদের নিয়ে এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা (২) বিভাগের আমির মো. মোতালিব খান, কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি সম্পাদক মো. শাহীন আলম, উপকমিটির সদস্য টি এইচ মোহন, কুষ্টিয়া জেলা আমির মো. আক্কাস আলী, খুলনা (২) বিভাগীয় নারী নেত্রী মোসা. জান্নাতুল ফেরদৌস মিম, বিভাগীয় দপ্তর সম্পাদক মো. শান্ত আলী ও ভেড়ামারা থানা আমির মো. আয়মান আহমেদ কামাল। সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা চলতে থাকে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে ইসলামের দৃষ্টিতে সঙ্গীত ও শিল্পকলা বিষয়ে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের মাননীয় এমাম। তিনি সুস্থ ও সৃজনশীল জাতি গঠনে সঙ্গীত, শিল্পকলা ও খেলাধূলার অপরিহার্যতা ব্যক্ত করেন। এরপর সঙ্গীত পরিবেশিত হয়। সঙ্গীত পরিবেশন করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি সম্পাদক মো. শাহীন আলম, উপকমিটির সদস্য টিএইচ মোহন, মেজবাহ মুন্সি, মো. ফারুক মোল্লা, মোসা: সুভা আক্তার শিলা প্রমুখ। এরপর শুরু হয় খেলাধুলার পর্ব। এসময় মোরগ লড়াই, রশি টানাটানি, চোখ বেঁধে হাস ধরা, বর্শা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, মিউজিক চেয়ার, মারবেল চামচ দৌড়, আলু দৌড়, অংক দৌড় ইত্যাদি খেলাধুলার আয়োজন করা হয়। খেলায় নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এলাকার দূর দূরান্ত থেকে লোকজন খেলা উপভোগ করতে ছুটে আসেন। তারা হেযবুত তওহীদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগীয় দপ্তর সমন্বয়কারী মো. শাহারুল ইসলাম।

© Yil Dirim Media, 2022 All Rights Reserved.

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4