অনুষ্ঠান ও কর্মসূচি

নাটোর ও পাবনা জেলার কর্মীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত

05 Dec, 2022 Super Admin 1034 ভিউ
নাটোর ও পাবনা জেলার কর্মীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত
হেযবুত তওহীদের নাটোর ও পাবনা জেলার কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে কর্মী সম্মেলন। গত ২৩ নভেম্বর কুষ্টিয়ার ভেড়ামারায় দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় আমির ডা. মাহবুব আলম মাহফুজ, কেন্দ্রীয় দপ্তর সমন্বয়কারী মো. তসলিম উদ্দিন, নাটোর জেলা আমির মো. সাকিব আহমেদ ও পাবনা জেলা আমির মো. সেলিম শেখ। সকাল দশটায় কোর’আন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশেষ অতিথিগণ শুভেচ্ছা বক্তব্য প্রদান করার পর প্রধান অতিথির বক্তব্য শুরু হয়। হেযবুত তওহীদের মাননীয় এমাম তাঁর বক্তব্যে প্রকৃত ইসলামের রূপরেখা তুলে ধরেন এবং বিভিন্ন জাতীয়-আন্তর্জাতিক সঙ্কট মোকাবেলায় ইসলামের কার্যকারিতা তুলে ধরেন। তাঁর বক্তব্য শুনে ৩৩ জন নতুন সদস্য হেযবুত তওহীদে যোগদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগীয় দপ্তর সমন্বয়কারী মো. শাহারুল ইসলাম।

© Yil Dirim Media, 2022 All Rights Reserved.

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4