সভা সমাবেশ

কুষ্টিয়ায় জঙ্গিবাদ দমনে আলোচনা সভা

23 Nov, 2013 Super Admin 1067 ভিউ
কুষ্টিয়ায় জঙ্গিবাদ দমনে আলোচনা সভা
kustia
বক্তব্য রাখছেন মাহবুব আলী, সাব এডিটর, দৈনিক দেশেরপত্র; (বাম থেকে) মো. হাফিজুর রহমান হেলাল, সহ-সভাপতি, জেলা বিএনপি, কুষ্টিয়া; আব্দুর রশীদ চৌধুরী, সম্পাদক, দৈনিক বাংলাদেশ বার্তা, মো. গোলাম মহসিন, সভাপতি, কুষ্টিয়া জেলা জাসদ; অনুষ্ঠানের প্রধান অতিথি, মো. জাহিদ হোসেন জাফর, প্রশাসক জেলা পরিষদ, কুষ্টিয়া এবং মসিহ উর রহমান, উপদেষ্টা, দৈনিক দেশেরপত্র।

সত্য শ্বাস্বত, সনাতন, চিরন্তন। চিরকালই সত্য সবার কাক্ষিত বিষয়। সত্যের প্রদীপ যখনই আলোকচ্ছটা নিয়ে উদ্ভাসিত হয়, তখন যাবতীয় মিথ্যা ধরণী থেকে বিদায় নিতে থাকে। আজ দুনিয়ার যেদিকেই দৃষ্টি দেই না কেন, সর্বত্রই অন্যায়, অশান্তি রক্তপাত যেন এক মহামারী আকার ধারণ কোরেছে, সর্বত্রই মিথ্যার জয়-জয়কার। কিন্তু মিথ্যা দিয়ে তো আর সমাজে শান্তি আসতে পারে না, অন্যায় দিয়ে তো সুবিচার প্রতিষ্ঠিত হতে পারে না। তাই মানবজাতির অস্তিত্বের এই সংকটকালে প্রয়োজন হয়ে পড়েছে সত্যকে আরও একবার নতুন করে চেনার। সেই সত্যের বার্তা নিয়ে পৃথিবীময় শান্তি, সৌহার্দ্য ও আনন্দ ছড়িয়ে দিতে ঢাকা, লক্ষ্মীপুর, টাঙ্গাইল, জয়পুরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম, সিলেট জেলার পর গত ২৩ নভেম্বর ২০১৩  শনিবার লালনের দেশ খ্যাত কুষ্টিয়ার জেলা পরিষদ মিলনায়তনে ‘দৈনিক দেশেরপত্র’ ও ‘দৈনিক নিউজে’র যৌথ উদ্যোগে “জঙ্গিবাদ তথা যাবতীয় সন্ত্রাস দমনে আমাদের প্রস্তাবনা” এবং “অন্যায় অশান্তি দূরীকরণে সিস্টেম পরিবর্তনের বিকল্প নেই” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেশেরপত্রের সাব এডিটর জনাব মাহবুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা মোঃ জাহিদ হোসেন জাফর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন দেশেরপত্রের উপদেষ্টা জনাব মসীহ উর রহমান, কুষ্টিয়া জেলা জাসদ সভাপতি মোঃ গোলাম মহসীন, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক আরশীনগরের সম্পাদক ও বাংলাদেশ রুরাল জার্নালিস্ট সোসাইটির চেয়ারম্যান রাশেদুল ইসলাম বিপ্লব, বিএনপির সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান হেলাল, দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক আবদুর রশিদ চৌধুরী, কুষ্টিয়া সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান, বাস মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নুর হোসেন দুলাল, অধ্যক্ষ মোঃ মনজুর রেজা এনাম, কুষ্টিয়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ স্মরণ, জেলা যুবলীগের আহবায়ক রবিউল হক ও বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের কুষ্টিয়া জেলার সভাপতি ডাঃ হাবিবুর রহমান প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি মাহবুব আলী আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, সামাজিক অস্থিরতা, জঙ্গিবাদ, যুদ্ধ, হত্যা, খুন, মারামারি, হানাহানিতে ভরপুর হয়ে পৃথিবী আজ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। চলমান এই অন্যায়-অত্যাচার ও অশান্তি থেকে মুক্তির জন্যই দেশেরপত্র সারা দেশব্যাপী আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে সন্ত্রাস নির্মূলে যামানার এমাম জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর দেওয়া প্রস্তাবনা দেশবাসীর কাছে তুলে ধরছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সাংবাদিক আবদুর রশিদ চৈৗধুরী বলেন, বর্তমান প্রক্রিয়ায় সন্ত্রাসবাদ দূর করা যাাচ্ছে না, সিস্টেম পরিবর্তন কোরলে হয়তো সন্ত্রাসবাদ দূর করা সম্ভব হবে। এই সিস্টেম পরিবর্তনের লক্ষ্যে দেশেরপত্র এগিয়ে এসেছে, তাই তাদেরকে ধন্যবাদ।
জাসদ সভাপতি গোলাম মহসীন বলেন, ধর্মকে অপব্যবহার করার যে প্রবণতা এবং ধনীদের শোষণ প্রক্রিয়া, এই সব কিছুর কবল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ধর্মের প্রতি মানুষের অনুরাগ ভালবাসা আছে, কারণ এর থেকে মানুষ কাক্সিক্ষত সুখ লাভ করে। অথচ এই ধর্মের নেতারা নিজেদের নামের আগে আল্লামা সহ নানাবিধ উপাধী ব্যবহার করে নারীদেরকে তেঁতুলের সাথে তুলনা করে ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছে। অথচ এসলাম নারীদেরকে কিছু সীমারেখা মেনে চলার মাধ্যমে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে। বিশেষ অতিথি রাশেদুল এসলাম বিপ্লব বলেন, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দেশেরপত্র কুষ্টিয়াতে সবচেয়ে বেশি সরবরাহ হয়। তারা দৈনন্দিন খবরের সাথে বিশেষ একটি চেতনার প্রচার এবং ধর্মের আধুনিক রূপটাকে তুলে ধরার চেষ্টা কোরছে। অথচ এটা কোরতে তাঁদের অনেক ঘাত প্রতিঘাতের স্বীকার হোতে হোয়েছে। তিনি বলেন, সংবাদ পত্র একটি বড় এবং উন্নত মাধ্যম, যে মাধ্যমে খুব ভালভাবে প্রচার কোরতে পারে। কালমার্কস, মাওসেতুং, লেলিনও প্রথমে সংবাদপত্রের মধ্য দিয়েই উনাদের আদর্শ প্রচার কোরছেন। তিনি বলেন, এসলাম শান্তির ধর্ম হওয়া সত্ত্বেও একটি সার্থান্বেষী মহল পৃথিবীতে ব্যাপক অপপ্রচারণার মাধ্যমে মোসলেমদেরকে সন্ত্রাসী বানানোর হীন চেষ্টায় লিপ্ত। আমাদের সবাইকে সম্মিলিতভাবে তাদের মোকাবেলা কোরতে হবে।
হাফিজুর রহমান হেলাল বলেন, এসলাম কখনও জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদকে সমর্থন করে না। এটা শান্তির ধর্ম, মানবতার ধর্ম, অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ধর্ম। এটার মাধ্যমে যারা ব্যবসা করে শুধু তাদেরকে প্রতিরোধ কোরলে সমাজে শান্তি আসবে না, বরং মিথ্যা, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির সাথে সম্পৃক্ত সবাইকে প্রতিরোধ কোরতে হবে। তবেই আমাদের এমাম জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী সাহেবের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছানো যাবে।
মসীহ উর রহমান বলেন, আমাদের প্রত্রিকার শ্লোগান হোচ্ছে, মানবতার কল্যাণে সত্যের প্রকাশ, আমরা যামানার এমাম জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর আদর্শকে আমাদের পাথেয় হিসেবে গ্রহণ করে, আমাদের জীবন এবং সম্পদকে কোরবান করেছি সত্যকে প্রকাশ ও প্রতিষ্ঠা করার জন্য। তিনি ইউরোপোলের একটি উদ্ধৃতি তুলে ধরে বলেন, পৃথিবীতে সংঘটিত মোট সন্ত্রাসের ৯৯.৯৪ শতাংশ অন্য ধর্মাবলম্ব^ীদের দ্বারা সংঘটিত হলেও মোসলেমদেরকে সন্ত্রাসী অপবাদ দেওয়া হোচ্ছে। এটা এসলাম বিদ্বেষীদের একটা চক্রান্ত। কারণ তারা দেখতে পাচ্ছে যে, প্রকৃত এসলামের সভ্যতা বিকশিত হলে পৃথিবীতে ইহুদী খ্রিস্টান সভ্যতা তথা দাজ্জালের পতন হবে। বর্তমান পৃথিবীর অশান্তির বিষয়ে তিনি বলেন, শান্তির জন্য পৃথিবীতে বিভিন্ন জীবনব্যবস্থা প্রয়োগ করে দেখা হোয়েছে, কেউ শান্তি দিতে পারে নি, একমাত্র স্রষ্টার দেওয়া জীবনব্যবস্থাই শান্তি দিতে পারে। তাই আমাদেরকে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থার দিকে আবারও ফিরে যেতে হবে। যদি সত্যিই আপনারা শান্তি পেতে চান তবে আশা কোরবো আপনারা যামানার এমামের দেওয়া প্রস্তাবনাটি বিবেচনা করে দেখবেন।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদ হোসেন জাফর বলেন, আমরা মনে করি পত্রিকার মধ্যে বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ ও যুযোপযোগী কথা থাকবে, যাতে সমাজের সর্বরকম সন্ত্রাস দমনে এটা বলিষ্ঠ হাতিয়ার হতে পারে। প্রথমে দেশের পত্রকে অন্যান্য পত্রিকার মতো প্রথমে মনে কোরলেও এখানে এসে বুঝতে পেরেছি আসলে সেটা সাধারণ কোন পত্রিকা নয়। তিনি বলেন, যামানার এমামের সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে যে প্রস্তাবনা আজ উপস্থাপিত হোয়েছে সেটা বর্তমানের প্রেক্ষাপটে অত্যন্ত গ্রহণযোগ্য।
অনুষ্ঠানের একপর্যায়ে মানবতার কল্যাণে সত্য প্রকাশে দেশেরপত্রের গৃহীত বিভিন্ন কার্যক্রম এবং যামানার এমাম জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর বর্ণাঢ্য কর্মজীবনের উল্লেখযোগ্য কিছু দিক নিয়ে নির্মিত সংক্ষিপ্ত ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়াও ধর্মব্যবসায়ীরা কিভাবে ধর্মকে রুটি রুজির মাধ্যম বানিয়েছে, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং সন্ত্রাস করছে তা একটি ডকুমেন্টরীর মাধ্যমে অনুষ্ঠানে পরিস্কার ভাবে তুলে ধরা হয়। যামানার এমামের প্রতি শ্রদ্ধা নিবেদন কোরে প্রখ্যাত সংগীত শিল্পী নাজমুল আলম শান্তর পরিবেশন করা গান অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত কোরে তুলে। সেমিনারস্থলের সম্মুখে যামানার এমাম জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর লেখা বিভিন্ন বইয়ের স্টল থেকে আমন্ত্রিত অতিথিদের অনেকেই তাদের পছন্দের বই সংগ্রহ করেন।kustia2

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি