সভা সমাবেশ

কুষ্টিয়ার দৌলতপুরে এক জাতি এক দেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

23 May, 2015 Super Admin 1095 ভিউ
কুষ্টিয়ার দৌলতপুরে এক জাতি এক দেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Seminarএস.এম মাহফুজ-উর রহমান,কুষ্টিয়া:
গতকাল মঙ্গলবার কুষ্টিয়ার দৌলতপুরে দৈনিক দেশেরপত্রের উদ্যোগে “এক জাতি এক দেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশেরপত্রের কুষ্টিয়া অঞ্চলের ব্যুরো প্রধান রানা সিদ্দিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশেরপত্রের উপদেষ্টা মসীহ উর রহমান, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, ভাইস চেয়ারম্যান মইন উদ্দিন মহন, মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত কবির জলি, দৌলতপুর থানা আওয়ামী লীগের আহ্বায়ক এ্যাডঃ শরীফ উদ্দিন রিমন, আদাবাড়ীয়া ইউপির সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন, আ’লীগ নেতা প্রফেসর সাদিকুজ্জামান সুমন, দেশেরপত্রের সহ-সম্পাদক মাহবুব আলী, সার্কুলেশন ম্যানেজার আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মো. রেজাউল হক চৌধুরী বলেন, “দৈনিক দেশেরপত্র তাদের ‘ধর্মব্যবসা এবং ধর্ম নিয়ে অপ-রাজনীতির ইতিবৃত্ত’ নামক প্রামাণ্যচিত্রের মাধ্যমে ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করেছে। এই প্রামাণ্যচিত্রের মাধ্যমেই আমরা জেনেছি জাতিকে এই সন্ত্রাস এবং জঙ্গিবাদ থেকে মুক্ত করার উপায় দেশেরপত্রের কাছে আছে।” ধর্মব্যবসায়ীর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সারা দেশব্যাপী দেশেরপত্রের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, “দেশেরপত্র এভাবে সারাদেশে তাদের কার্যক্রম বজায় রাখলে আমরা সবাই মিলে অবশ্যই ধর্মব্যবসায়ীদের প্রতিহত করতে পারব।” তিনি দল-মত নির্বিশেষে সবাইকে ধর্মব্যবসায়ীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে দেশেরপত্রের উপদেষ্টা মসীহ উর রহমান বলেন, “দেশেরপত্রের স্লোগানই হচ্ছে মানবতার কল্যাণে সত্যের প্রকাশ। যা সত্য আমরা তাই মানুষের সামনে তুলে ধরি।” তিনি বলেন, “আমাদের প্রাণপ্রিয় এমাম, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের সন্তান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর কাছ থেকে আমরা সঠিক পথের সন্ধান লাভ করেছি। তিনি মানুষের কল্যাণে সারাটা জীবন অতিবাহিত করেছেন। কখনো ওয়াদা ভঙ্গ, বিশ্বাস ভঙ্গ, মিথ্যা বলা আমরা তাঁর পবিত্র জীবনীতে দেখিনি। একাজে তিনি সারা জীবনের অর্জিত ও উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সমস্ত সম্পদ ব্যয় করে গেছেন। আমরা তাঁর কাছ থেকে শিক্ষা নিয়ে এই আদর্শকে প্রতিষ্ঠার জন্য দৈনিক দেশেরপত্র প্রকাশ করে যাচ্ছি।”Seminar-1উপজেলা চেয়ারম্যান মোঃ ফিরোজ আল মামুন বলেন, “দৈনিক দেশেরপত্র যে মহান উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানাই। ধর্মব্যবসায়ীরা ধর্মের দোহাই দিয়ে মানুষ হত্যা করছে, ধর্মীয় বিভেদ সৃষ্টি করছে, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের মাধ্যমে এদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে।” তিনি সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে সমাজ থেকে ধর্মব্যবসায়ীদের বিতাড়িত করার আহ্বান জানান। থানা আওয়ামী লীগের আহ্বায়ক এ্যাডঃ শরীফ উদ্দিন রিমন বলেন, “দৈনিক দেশেরপত্র জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যে কাজ করছে, এটা আমাদেরই কাজ। তাই আমরা দেশেরপত্রের সাথে ঐক্যমত পোষণ করছি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ধর্মব্যবসায়ীদের মুখোশ অবশ্যই উন্মোচন করতে পারব। দেশেরপত্রের মাধ্যমে আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে নিজেদেরকে পরিবর্তন করব ইনশাল্লাহ্।”

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন