ইফতার মাহফিল

কুমিল্লার শিল্পকলায় হেযবুত তওহীদের ইফতার মাহফিল

15 Mar, 2026 Super Admin 951 ভিউ
কুমিল্লার শিল্পকলায় হেযবুত তওহীদের ইফতার মাহফিল

সওম সমাজ পরিবর্তনের এক আধ্যাত্মিক হাতিয়ার’ এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা হেযবুত তওহীদের পক্ষ থেকে রবিবার (১৫ মার্চ) বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে এই আয়োজন করা হয়।

কুমিল্লা জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি ঈমান, আকিদা ও মুসলিম জাতির বর্তমান অবস্থা নিয়ে আলোচনা রাখেন।

বিশ্বব্যাপী নির্যাতিত মোসলমানদের বাস্তব চিত্র তুলে ধরে তিনি বলেন, সারা বিশ্বে ২৪০ কোটি মোসলমান, ৫৭ টা মুসলিম রাষ্ট্র। এর পরেও বিশ্বজুড়ে মুসলমান জাতি নির্যাতিত হচ্ছে। তাদের নারী-শিশু-বৃদ্ধদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে উদ্বাস্তু করা হচ্ছে। ফিলিস্তিন থেকে শুরু করে ইরান, একের পর এক মুসলিম রাষ্ট্র ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমাদের পাশের দেশ মিয়ানমার থেকে লাখ লাখ মুসলিমকে বের করে দেওয়া হয়েছে।

 

এই অবস্থার কারণ তুলে ধরে তিনি বলেন, মুসলিম জাতি আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। তারা নানা ফেরকা, মাজহাব, রাজনৈতিক দল, ভৌগোলিক রাষ্ট্রে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে হানাহানিতে নিমজ্জিত হয়েছে। ফলস্বরূপ বিশ্বময় আজ তারা লাঞ্ছিত, অপমানিত।

এই অবস্থা থেকে মুক্তির পথ তুলে ধরে তিনি বলেন, মানব জীবনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। তওহীদের ঘোষণা- অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, এই ঘোষণার উপর ভিত্তি করে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সমস্ত ফেরকা, মাজহাব, দল-উপদলের পরিচয় ভুলে মুসলিম হিসেবে তাদেরকে এক হতে হবে। হেযবুত তওহীদ মানুষকে সেই আহ্বানই জানিয়ে যাচ্ছে।

তিনি উপস্থিত সদস্যদেরকে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর দেওয়া নির্ভূল জীবন বিধান কায়েমের জন্য জীবন-সম্পদ দিয়ে সংগ্রামের আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাহাবুর আলম, কুমিল্লা অঞ্চলের সভাপতি সেলিম হোসেন, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সাইফুল ইসলাম, কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মানিক মিয়া প্রমুখ।

 

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4