আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

কেমন ছিলেন মাদায়েনের প্রশাসক সালমান ফারসি (রা.)

17 May, 2018 Super Admin 1229 ভিউ
কেমন ছিলেন মাদায়েনের প্রশাসক সালমান ফারসি (রা.)

শাকিলা আলম
নির্বাচন আসলেই আমরা আমাদের নেতাদের সাক্ষাৎ পাই, তাদের মুখে অনেক আশার বাণী শুনতে পাই। বিনিময়ে তারা আমাদের কাছ একটি ভোট ভিক্ষা চান। আমরা বারবার বিগলিত হই। প্রার্থীরা গরীব মানুষের বাড়ি বাড়ি যান, দু একজন দরিদ্র মানুষকে বুকে জড়িয়ে ধরে ছবি তুলে সেটা পত্রিকায় প্রচার করেন। কিন্তু নির্বাচনের পর আর ভোটারদের বাড়ির পথ মাড়ান না। আমরা তাদের এই লোকদেখানো ভালোবাসায় অভ্যস্ত হয়ে গেছি। তাই এর নাম দিয়েছি নির্বাচনপূর্ব গণসংযোগ। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়ামাত্র। এই প্রতারণাকে মেনে নিয়ে আমরা অনেকেই আবার ইসলামের শাসনব্যবস্থাকে কটাক্ষ করে বলি, ১৪শ’ বছর আগে ফিরে যেতে চান নাকি? তাদেরকে বলব, ১৪ শ বছর আগে ফেরার দরকার নেই, বরং আপনারা এই সময়ে থেকেই সেই অকপট নেতৃত্ব আমাদেরকে উপহার দিন। একটি সমাজের মানুষগুলোর মধ্যে সাম্য, সহযোগিতা, সেবাপরায়ণতা, আমানতদারী আমরা হাজার হাজার বছর আগেও যেমন কামনা করতাম, তেমনি হাজার বছর পরেও করব। আপনারা তেমন দৃষ্টান্ত স্থাপন করুন যেমন করে গেছেন রসুল ও তাঁর আসহাবগণ।
সালমান ফারসি (রা.) ছিলেন মাদায়েনের প্রশাসক (আমীর)। একবার বনি তায়মুল্লাহ গোত্রের এক সিরিয় ব্যক্তি লোক সেখানে আসে। তার কাছে এক বস্তা ভুষি ছিল। পথিমধ্যে সালমান ফারসির (রা.) সঙ্গে তার দেখা হয়। তিনি তখন ছোট পায়জামা ও জোব্বা পরিহিত ছিলেন। সিরিয় লোকটি তাঁকে চিনত না বলে সে সালামান ফারসিকে (রা.) দিনমজুর বলে ধারণা করে এবং বস্তাটি তাঁকে মাথায় তোলার নির্দেশ দেয়।
সালমান ফারসি (রা.) বস্তাটি মাথায় তুলে নেন এবং লোকটির পেছন পেছন চলতে থাকেন। পথে চলা লোকজন তাঁকে এ অবস্থায় দেখে খুব অবাক হচ্ছিল। তারাই একজন সিরিয় লোকটিকে বলল, “ইনি তো আমাদের আমীর।”
এতে লোকটা একদম বিব্রত ও ভীত হয়ে পড়ল এবং ক্ষমা চেয়ে বলল, “জনাব, আমি তো আপনাকে চিনতে পারিনি।” সালমান ফারসি (রা.) বললেন, “তাতে কোনো অসুবিধা নেই। তুমি চলো, আমি এই বস্তা তোমার ঘরে পৌঁছে দিয়ে আসি।”
লোকটি খুব আপত্তি করল। তখন সালমান ফারসি (রা.) বললেন, “আমি তোমার খেদমতের নিয়ত করেছি। তাই এ বস্তা তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েই আমি মাথা থেকে নামাবো।” [হেকায়াতে সাহাবা- মওলানা জাকারিয়া]
তাদের এই আচরণ নির্বাচনকালীন আচরণ নয়, কারণ তারা প্রতারণার রাজনীতি করে নেতা হননি। তারা একটি মহান আদর্শে দীক্ষিত হয়েছিলেন বলেই তারা “জনসেবার সুযোগ চাই বলে” জনগণের বোঝা হয়ে তাদের মাথায় চেপে বসেন নি, বরং জনগণের বোঝাকেই নিজেদের মাথায় তুলে নিতে পেরেছিলেন। সেই আদর্শ কালান্তরে বিকৃত হয়ে গেছে। এখন ইসলামের নামে যেটা চলছে সেটা আল্লাহ রসুলের প্রকৃত ইসলামের ঠিক বিপরীত। এই বিকৃতির বেড়াজাল থেকে জাতি যত দ্রুত বেরিয়ে আসবে তত দ্রুত তারা শত শত বছর ধরে চলমান গোলামীর জীবন থেকে মুক্তির পথে যাত্রা শুরু করতে পারবে।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন