নারী বিষয়ক কার্যক্রম

একমাত্র ইসলামই নারীর মুক্তির নিশ্চয়তা: খুলনায় নারী সম্মেলনে বক্তারা

01 Sep, 2025 Super Admin 1262 ভিউ
একমাত্র ইসলামই নারীর মুক্তির নিশ্চয়তা: খুলনায় নারী সম্মেলনে বক্তারা

নিজস্ব প্রতিনিধি:
হেযবুত তওহীদের উদ্যোগে “তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে নারীর ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে খুলনা অফিসার্স ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে খুলনা জেলা নারী বিভাগ।

খুলনা জেলা নারী বিষয়ক সম্পাদক তাসনিম বিনতে আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বিশ্বজুড়ে নারীরা আজ অধিকার, সম্মান ও নিরাপত্তা নিয়ে যে গভীর সংকটে রয়েছে, তার মূল কারণ হলো মানবসৃষ্ট ব্যবস্থার অনুসরণ। অথচ ইতিহাস সাক্ষী, ইসলামই একদিন আরবের অন্ধকার যুগ থেকে নারীকে উদ্ধার করে মর্যাদা ও সম্মানের আসনে বসিয়েছিল।’

তিনি বলেন, নারীরা হাসপাতাল পরিচালনা করত, ‘বাজার তদারকির দায়িত্ব পালন করত এমনকি যুদ্ধের মতো বিপদসংকুল পরিবেশেও নারীরা অবস্থান করে সাহাবীদের সহযোগিতা করত। রসুলের যুগে নারীদের অসম্মান করার সাহস করে এমন হিম্মত কারো ছিল না। কিন্তু আজ নারীরা ঘরে-বাইরে, রাস্তায়, কর্মক্ষেত্রে অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। প্রায় সব ক্ষেত্রেই বৈষম্যের শিকার নারীরা।’

তিনি আরও বলেন, “এটা আজ প্রমাণিত যে, মানুষের তৈরি কোনো মতবাদ বা ব্যবস্থা নারীর প্রকৃত মর্যাদা নিশ্চিত করতে পারে না। এর সবচেয়ে বড় উদাহরণ হলো, যে নারীরা রাজনৈতিক সংগ্রামের জন্য জীবন দিয়েছেন, তারাই আজ নিজ সহকর্মীদের দ্বারা নিপীড়ন ও বৈষম্যের শিকার হচ্ছেন, যা মানুষের তৈরি মতবাদের চূড়ান্ত ব্যর্থতারই প্রমাণ বহন করে।একমাত্র তওহীদের ভিত্তিতে একটি আদর্শিক ও বৈষম্যহীন সমাজই নারীর হারানো সম্মান ফিরিয়ে দিতে পারে।”

তিনি বলেন, এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা কায়েম করে জাতিকে প্রকৃত ইসলামের আদর্শে উজ্জীবিত করতে হবে। তখনই কেবল নারীরা তাদের প্রকৃত অধিকার, মর্যাদা ফিরে পাবে। আর এজন্য নারীদেরই সবার আগে এগিয়ে আসতে হবে। সমাজ পরিবর্তনে রসুল (সা.) এর নারী সাহাবিরা যেভাবে ভূমিকা রেখেছেন আপনাদেরকেও সেই ভূমিকায় অবতীর্ণ হতে হবে।’

তিনি বলেন, “বাংলাদেশেও শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা এখনও পিছিয়ে আছে। ইসলামের সঠিক আদর্শে তাদের অনুপ্রাণিত করতে পারলে এই নারীরাই সমাজের অগ্রযাত্রায় বিপ্লবী ভূমিকা রাখতে পারে। হেযবুত তওহীদ দেশজুড়ে সেই লক্ষ্য বাস্তবায়নেই সংগ্রাম করে যাচ্ছে।”

তিনি উপস্থিত নারী-পুরুষ নির্বিশেষে সকলকে মানবসৃষ্ট ব্যবস্থার ব্যর্থতা অনুধাবন করে হেযবুত তওহীদের সাথে তওহীদভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

হেযবুত তওহীদের স্টুডেন্ট ফোরামের খুলনা জেলা কো-অর্ডিনেটর নুসরাত জাহান লিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, কুষ্টিয়ার আঞ্চলিক আমির মোহাম্মদ জসেব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মিলন, খুলনা বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক জেরিন সাইয়ারা, খুলনা জেলা সভাপতি আমিন হোসাইন।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4