ইফতার মাহফিল

উত্তরায় হেযবুত তওহীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

22 Apr, 2022 Super Admin 986 ভিউ
উত্তরায় হেযবুত তওহীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজধানীর উত্তরায় হেযবুত তওহীদের উদ্যোগে পবিত্র মাহে রমজানে স্থানীয় সকল পর্যায়ের সাধারণ মানুষদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল ২০২২ ইং শুক্রবার উত্তরা শাখা হেযবুত তওহীদ এই ইফতার মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম।

এসময় মাননীয় এমাম বলেন, আল্লাহর হুকুম না মানলে ঘরেও শান্তি আসবে না, সমাজেও শান্তি প্রতিষ্ঠা পাবে না। সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে। বর্তমান মুসলিম জাতি আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করে বিভিন্ন ফেরকা-তরিকায় বিভক্ত হয়ে নিজেরা সংঘাতে লিপ্ত হয়েছে। এর অবধারিত ফল হিসেবে তারা গোলাম জাতিতে পরিণত হয়েছে।

অনুষ্ঠানে হেযবুত তওহীদের এমাম মুসলিম জাতিকে সকল অনৈক্য ভুলে আল্লাহর হুকুমের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই ইসলামের সঠিক আদর্শের ভিত্তিতে মানুষকে ঐক্যবদ্ধ করতে নিঃস্বার্থভাবে সংগ্রাম করে যাচ্ছে হেযবুত তওহীদ। হেযবুত তওহীদের এই সংগ্রামে সকলের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন তিনি।

উত্তরা শাখা হেযবুত তওহীদের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটুর সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় হেযবুত তওহীদের সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজ, মিরপুর শাখা হেযবুত তওহীদের সভাপতি আব্দুল হক বাবুল। আলোচনা সভা শেষে আগত অতিথিদের সাথে ইফতার গ্রহণ করেন হেযবুত তওহীদের এমাম ও অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় আড়াই শতাধিক নারী পুরুষ ফর্ম পূরণ করে হেযবুত তওহীদের সাথে আনুষ্ঠানিকভাবে ঐক্যবদ্ধ হন।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4