আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

ইসলামী রাজনীতির নামে শুভঙ্করের ফাঁকি!

02 Jan, 2019 Super Admin 467 ভিউ
ইসলামী রাজনীতির নামে শুভঙ্করের ফাঁকি!

আদিবা রহমান

‘রাজনীতি’ শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে যে চিত্র ভেসে ওঠে তা হচ্ছে- একটি রাষ্ট্রক্ষমতাকে কেন্দ্র করে দুই বা ততধিক রাজনৈতিক দলের অবিশ্রান্ত লড়াই, হানাহানি, রক্তারক্তি, জালিয়াতি, দমন-পীড়ন, বিশ্বাসঘাতকতা ইত্যাদি। সত্য মিথ্যা, ন্যায়-অন্যায়ের চিন্তা এখানে অবান্তর। নেতারা সেটাই বলেন ও করেন যে কথা বা কাজ দ্বারা মানুষকে সহজেই আকৃষ্ট করা যায়, তা সত্য হোক বা মিথ্যা, কল্যাণকর হোক বা ক্ষতিকর। যে দল যত বেশি সংখ্যক মানুষকে ভুজংভাজং বুঝিয়ে পক্ষে রাখতে পারে তারাই রাজনৈতিক দৌড়ে এগিয়ে থাকে, ক্ষমতায় যায়। অন্য দলটি তখন কাঁঠালের আঠার মতো লেগে থাকে সরকারি দলের পেছনে, সরকারের বিরোধিতা করা ও সরকারের ব্যাপারে জনগণের মনে অবিশ্বাস সৃষ্টি করাই তাদের রাজনৈতিক কর্তব্য হয়ে দাঁড়ায়। এরই নাম দেওয়া হয়েছে ‘রাজনীতি’। আপনি রাজনীতি করলে এই ধারার ভেতরে থেকেই করতে হবে, সেটা ইসলামের নামেই করুন বা সমাজতন্ত্রের নামেই করুন, এটাই বাস্তবতা। ধাপ্পাবাজিতে টিকে থাকবেন যতক্ষণ, আপনার রাজনীতির মেয়াদ ততক্ষণ। ধাপ্পাবাজী করবেন না? সফলতার দেখাও পাবেন না।
আমাদের প্রশ্ন হচ্ছে, এই ধাপ্পাবাজীর রাজনীতি কি বিশ্বনবীর আমলে ছিল? ছিল না। কেউ ইতিহাস থেকে দেখাতে পারবেন না যে, রাষ্ট্র ক্ষমতায় যাবার জন্য রসুলাল্লাহ তাঁর সমসাময়িক কাফের-মোশরেক অর্থাৎ আবু জাহেল, ওতবা, শায়বা, আবু লাহাবদের সাথে ভোটযুদ্ধে লিপ্ত হয়েছেন। তখন অনেক রাজ্যের রাজা ছিলেন, তারা রাজ্যশাসন করতেন, কিন্তু সেটা প্রচলিত অর্থের রাজনীতি নয়। অনেক সমাজপতি ছিল, সর্দার ছিল, গোত্রপতি ছিল, তারা যার যার গোত্র ও জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করত, সেটাও প্রচলিত অর্থের রাজনীতি ছিল না। রাজনীতি নামক প্রচলিত ধারণাটির জন্মই হলো এই সেদিন, পাশ্চাত্যের জাতিগোষ্ঠীগুলোর মগজ থেকে।
পাশ্চাত্য প্রবর্তিত এই ধান্দাবাজীর রাজনীতির সাথে যারা রসুলাল্লাহর রাষ্ট্রচালনার ইতিহাসকে গুলিয়ে ফেলেন তাদের বোঝা উচিত যে, রাষ্ট্রশক্তি অর্জন করাই ইসলামের মূল কথা নয়। আল্লাহর রসুলকে প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি আদর্শ প্রচার ছেড়ে দিলে তাঁকে আরবের বাদশাহ বানিয়ে দেওয়া হবে। রাষ্ট্রক্ষমতায় যাওয়াই যদি উদ্দেশ্য হতো, তাহলে রসুল সেই প্রস্তাব মেনে নিয়ে ক্ষমতাটা আগে হাতিয়ে নিতে পারতেন, তারপর আদর্শ প্রচার করলে কারো সাধ্য থাকত না বাধা দেওয়ার। কিন্তু তিনি সেই প্রস্তাব তো প্রত্যাখ্যান করলেনই, সেই সাথে বলে দিলেন, আমার এক হাতে চন্দ্র আর অপর হাতে সূর্য এনে দিলেও আমি সত্য প্রচার থেকে বিরত হব না। অর্থাৎ সত্য প্রচারকেই তিনি সর্বাধিক গুরুত্ব দিলেন। এর কারণ বুঝতে প-িত হতে হয় না। তাঁর মূল দায়িত্ব ছিল মানুষের সামনে সত্য ও মিথ্যার পার্থক্য তুলে ধরা, ন্যায় ও অন্যায় সু¯পষ্ট করে দেওয়া, ধর্ম থেকে অধর্মকে পৃথক করে দেওয়া, এক কথায় জনগণের চোখ খুলে দেওয়া। সেটাই যদি না করা গেল তবে রাষ্ট্রক্ষমতা দিয়ে কী হবে? তাই ইতিহাসে দেখি ক্ষমতায় যাবার সহজ প্রস্তাব প্রত্যাখ্যান করে রসুল সত্য প্রতিষ্ঠার বন্ধুর পথটিকেই বেছে নিলেন। এরপর সত্য ও মিথ্যা যখন আলাদা হয়ে গেল, তখন ঐ সাধারণ মানুষই তাঁকে নেতৃত্বের দায়িত্ব অর্পণ করল। নেতা হবার বাসনায় মদীনার ঘরে ঘরে গিয়ে আত্মপ্রচার করতে হয় নি তাঁকে, মদীনাবাসীই তাঁকে পরম সম্মানের সাথে নিজেদের দেশে আমন্ত্রণ জানিয়ে জাতির নেতা বানিয়েছে। সেই রহমাতাল্লিল আলামিনের পবিত্র জীবনীর উপর যারা বর্তমানের কলুষিত ‘রাজনীতি’র তকমা লাগাতে চায় তারা আল্লাহ ও রসুলের নাম বিক্রি করে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করে মাত্র। এটাও প্রকারান্তরে ধর্মব্যবসা। এই ধর্মব্যবসায়ীদেরকে যদি ক্ষমতায় যাবার সহজ কোনো প্রস্তাব দেওয়া হয়, আর শর্ত দেওয়া হয় যে, তারা আল্লাহ ও রসুলের কথা বলতে পারবে না, তাহলে স্বভাবতই তারা রাষ্ট্রক্ষমতায় যাওয়াটাকেই অগ্রাধিকার দিবে, কারণ তাদের সমস্ত রাজনৈতিক কর্মকা-ের মূলে আছে ঐ ক্ষমতা, ঐ সিংহাসন। সমাজ আলোকিত নাকি অন্ধকারে নিমজ্জিত সেটা দেখার বাধ্যবাধকতা তাদের ‘রাজনৈতিক ইসলামে’ নেই।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#আইয়্যামে জাহেলিয়াত #অর্থনীতি #শিক্ষাব্যবস্থা #চলমান সঙ্কট #জীবনব্যবস্থা #ঐক্য #৫ দফা কর্মসূচি #ইসলাম #তাকওয়া #সাম্প্রদায়িকতা #তওহীদ #লানত #পর্দা #সংস্কৃতি #প্রকৃত ইসলাম #শহীদ #খেলাধুলা #এমামুযযামান #হেযবুত তওহীদ #ধর্মব্যবসা #নারী #নারী স্বাধীনতা #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদের নারী #উগ্রবাদ #গুজব #রাজনীতি #ঈমান #আকিদা #মোনাফেক #বিস্ময়কর আন্দোলন #রিজিক #অপপ্রচার #দাজ্জাল #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #কর্মজীবন #দীন নিয়ে বাড়াবাড়ি #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #গণজোয়ার #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #বাস্তব সমস্যা #মণীষীদের জীবনী #প্রশ্নোত্তর #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #প্রশ্ন #রাগ #কর্মফল #মুসলিমদের ইতিহাস #রাজনৈতিক ইসলাম #ইসলামের ইতিহাস #মানবজীবন #দোয়া #জান্নাতি ফেরকা #প্রশ্ন উত্তর #মহানবীর (সা.) #বাঙালি #সুফিবাদ #ধর্মজীবিকা #হারাম #পুঁজিবাদ #মার্কস #ইসলামের অপব্যাখ্যা #তারেক বিন যিয়াদ #ওমর (রা.) #খলিফা #ধর্মবিশ্বাসী #ঔপনিবেশিক যুগ #চরমোনাই #ইতিহাস ও ইসলাম #দাসপ্রথার #ইসলামবিদ্বেষী #নবুয়তপূর্ব জীবন #কোর’আন #শিক্ষা #উম্মতে মোহাম্মাদি #বাংলাদেশ #স্বাধীনতা #বিশ্ব মুসলমান #ইসলামি ইতিহাস #সাম্যবাদ ও ইসলাম #মানুষ সৃষ্টি #রসুলুল্লাহর সুন্নাহ #হজ #মহানবীর লড়াই #জ্ঞান-বিজ্ঞান #ধর্ম #নির্বাচন #আইনের উৎস #দৈনিক বজ্রশক্তি #পাকিস্তান #শান্তি #সাংস্কৃতিক অঙ্গন #ইসলাম অর্থ #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #গণমাধ্যম #বাংলার সুলতানী যুগ #প্রকৃত ইসলামের বিয়ে #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #যোদ্ধাসুফি #মসজিদে নারী #খোলাফায়ে রাশেদীন #বস্তুবাদী সভ্যতা #সংগীত #জেহাদ #দাউদ খান পন্নী #মাননীয় এমাম #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #প্রকৃত ইসলামের মসজিদ #ইমাম মাহদী #জ্ঞান #জঙ্গিবাদ #রিয়াদুল হাসান #আশুরা #কবিতা #বাণী #আমল #সঠিক জীবন ব্যবস্থা #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #হোসাইন মোহাম্মদ সেলিম #কোরবানি #ত্যাগ #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #democratic system #economic system #politics #হেযবà§�ত তওহীদ #religious extremists #workplace #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #hossain mohammad salim #islam world #lifestyle ##MarathonHT #Marathon #hezbuttawheed #Resolving the Global Crisis #Students #হেযবুত তওহীদের #civilized’ #deterrent #world #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #মো’জেজা: #মো’জেজা: কী কেন কীভাবে? #দাজ্জালকে চিনতে হবে #মো’মেনদের #দেশকে রক্ষা #মদিনার #রাকীব আল হাসান #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #লা’নত নাকি পরীক্ষা #আদিবা ইসলাম #পহেলা বৈশাখ #সংস্কৃতির #ফেরেশতা #মানুষ সৃষ্টির #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ির #পরিণাম জাতি ভেঙে খানখান #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #মুখলেছুর রহমান সুমন #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #মুস্তাফিজ শিহাব #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #নোয়াখালীত #কোরবানি কখন কবুল হবে? #muchleka #মামলার অব্যাহতি #হাইকোর্টের রায় #গোলটেবিল বৈঠক #সংবাদ-সম্মেলন