আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

আশুলিয়ায় ঐক্যবদ্ধ ভাইবোনদের নিয়ে আলোচনা সভা

25 Jan, 2019 Super Admin 840 ভিউ
আশুলিয়ায় ঐক্যবদ্ধ ভাইবোনদের নিয়ে আলোচনা সভা


ঢাকার অদূরে আশুলিয়ায় হেযবুত তওহীদের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্মবিশ্বাসের অপপ্রয়োগ রোধে করণীয়’ শীর্ষক এ আলোচনা সভায় সাভার ও আশুলিয়া এলাকার হেযবুত তওহীদের সদস্যগণ অংশগ্রহণ করেন। সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা ও এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। এছাড়াও এ সময় স্থানীয় সুধীজন ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হোসাইন মোহাম্মদ সেলিম তার বক্তব্যে বলেন, কোনো বস্তু, প্রাণী বা শক্তি যে বৈশিষ্ট্য বা গুণ ধারণ করে সেটাই হচ্ছে তার ধর্ম। আগুনের ধর্ম পোড়ানো। পোড়ানোর ক্ষমতা হারালে সে তার ধর্ম হারালো। অথচ প্রচলিত ধারণা হচ্ছে যে ব্যক্তি নির্দিষ্ট লেবাস ধারণ করে সুরা-কালাম, শাস্ত্র মুখস্থ বলতে পারে, নামাজ-রোজা, প্রার্থনা করে সে-ই ধার্মিক। এটা সঠিক ধারণা নয়। মানুষের প্রকৃত ধর্ম আসলে কী? মানুষের ধর্ম হচ্ছে মানবতা। অর্থাৎ যে ব্যক্তি অন্যের দুঃখ-কষ্ট হৃদয়ে অনুভব করে এবং সেটা দূর করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালায় সে-ই ধার্মিক। মানবজাতির সুখ শান্তিই হচ্ছে ধর্মের আসল উদ্দেশ্য। সেই মানুষই যদি কষ্টে থাকে তাহলে সবার সব ধর্মপরিচয় মিথ্যা। এই মানবতার ধর্ম পরিত্যাগ করে বক ধার্মিকরা মসজিদে, চার্চে, মন্দিরে, প্যাগোডায় বুঁদ হয়ে পড়ে আছে; ওদিকে দাজ্জাল, শয়তান, আসুরিক শক্তির তা-বে সমস্ত বিশ্ব ছারখার হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সমাজের দিকে যদি আমরা তাকাই তবে স্পষ্ট দেখতে পাবো যে, আমাদের সমাজের জনগণ শান্তিতে নেই এবং তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। একজন মানুষ জন্মগতভাবেই স্বাধীন এবং জন্মের পর থেকেই তার অন্যতম চাহিদা হয়ে দাঁড়ায় শান্তি ও নিরাপত্তা। শুধু মানুষ নয় অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও বিষয়টি একই। কিন্তু সেই শান্তি ও নিরাপত্তা যখন একটি সমাজে থাকে না তখন সেই সমাজ বসবাসের অযোগ্য হয়ে পড়ে। তখন সেই সমাজকে পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হয়। একটি সমাজ একক কোনো ব্যক্তি দ্বারা তৈরি হয় না তাই সমাজ পরিবর্তনের এই সিদ্ধান্তও একক কোনো ব্যক্তির একার পক্ষে নেয়া সম্ভব নয়। সে কারণে প্রয়োজন ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেয়া।
মানব জাতির বর্তমান অবস্থার প্রতি ইঙ্গিত করে হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, বস্তুগত সভ্যতায় বাস করতে করতে আমরা এমন এক পর্যায়ে এসে উপনীত হয়েছি যেখানে আমরা আদর্শগত বিষয়গুলো, নীতি-নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, মানবতা ইত্যাদিকে রীতিমতো বিসর্জন দিয়ে ফেলেছি। আমাদের কাছে আরামে থাকা ও শান্তিতে থাকা একই বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একজন কোটিপতি ব্যক্তি আরামে থাকলেও সে শান্তিতে রয়েছে এ কথা কেউ বলতে পারবে না। এমনকি সে নিজেও স্বীকার করবে যে, সে শান্তিতে নেই। আদর্শের অভাবে আমাদের মধ্যে আত্মিক শূন্যতার সৃষ্টি হয়েছে যার দরুণ আমরা ব্যক্তি জীবনে যেমন অশান্তিতে রয়েছি তেমনি সামাজিক জীবনেও চলছে অশান্তি ও নিরাপত্তাহীনতা।
হেযবুত তওহীদের সর্বোচ্চ এই নেতা বলেন, অতএব আমাদের আদর্শ লাগবেই এবং যদি আদর্শ গ্রহণই করতে হয় তবে প্রকৃত ইসলামের আদর্শ থেকে উত্তম আদর্শ নেই। কারণ সেই আদর্শ দ্বারা একবার অর্ধ পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছিল। অতএব এখন সমাজের সকলকে এ বিষয়ে ভাবতে হবে এবং গভীরভাবে উপলব্ধি করতে হবে। আমাদের তৈরি তন্ত্র-মন্ত্রগুলো যখন আমাদের শান্তি প্রদান ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে তখন স্রষ্টার ব্যবস্থা নিয়ে দেখতে অসুবিধা কোথায়? সিদ্ধান্ত পুরোটাই আপনাদের হাতে।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন