আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

আল্লাহ কোর’আনকে বোঝার জন্য সহজ করে দিয়েছেন

11 Feb, 2023 Super Admin 608 ভিউ
আল্লাহ কোর’আনকে বোঝার জন্য সহজ করে দিয়েছেন

একটি শ্রেণি মাতৃভাষায় কোর’আন হাদিস পড়াকে অবহেলার দৃষ্টিতে দেখেন। তাদের বক্তব্য হচ্ছে- ইসলাম নিয়ে কথা বলতে চাইলে সর্বপ্রথম আরবি জানতে হবে। কারণ কোর’আন হাদিস আরবি ভাষার গ্রন্থ। আরবি জানলে তবেই কেউ কোর’আন হাদিসের সঠিক বুঝ লাভ করবে, সেই সাথে ইসলামের বিষয়ে কথা বলার যোগ্যতা অর্জন করবে। পক্ষান্তরে আরবি না জেনে কেবল ভাবানুবাদ পড়ে সঠিক মর্ম বোঝা যায় না, ইসলাম নিয়ে কথা বলার যোগ্যতাও অর্জিত হয় না। তেমন কেউ ইসলাম নিয়ে কথা বললে, লেখালেখি করলে, বক্তব্য প্রদান করলে তারা ওই ব্যক্তিকে নিয়ে রীতিমত ব্যঙ্গ-বিদ্রুপও করেন। তাকে প্রশ্ন করা হয়- ‘দুই পাতা বাংলা অনুবাদ পড়েই আপনি ইসলাম বুঝে গেছেন? ইসলাম এত সহজ নয়!’

মাতৃভাষায় কোর’আন-হাদিস পড়ার বিরুদ্ধে এমন খোঁড়া যুক্তি আমি যতবার শুনেছি বিস্মিত ও লজ্জিত হয়েছি। ধর্মের নামে অজ্ঞতাকে বৈধতা দেওয়ার কী নিদারুণ প্রচেষ্টা তাদের। মাতৃভাষায় পড়ালেখা করেই মানুষ বিজ্ঞান শিখছে, ইতিহাস শিখছে, অংক শিখছে- কোনো অসুবিধা হচ্ছে না। শুধু কোর’আন হাদিস শিখতে গেলেই হাজারো বিপত্তি। যেন কোর’আন হাদিসের ভাষ্য বোঝার ক্ষমতা মানুষের নেই। যেন আল্লাহ এমন জটিল পদ্ধতিতে কোর’আন রচনা করেছেন এবং আল্লাহর রসুল সারাজীবন এমন জটিল জটিল কথা বলেছেন যেগুলোর পাঠোদ্ধার করা কোনো সাধারণ মানুষের কর্ম নয়, কেবল মৌলভী-মাওলানাদের পক্ষেই তা সম্ভব। সাধারণ মানুষ ওসব পড়লে ঈমান হারাবার ভয় আছে! কোর’আনের কোনো আয়াত যতই সহজ-সরল মনে হোক, আল্লাহ যতই বলুন ‘কোর’আনকে তিনি বোঝার জন্য সহজ করে দিয়েছেন’ আসলে তা নয়! (নাউজুবিল্লাহ) যেন সত্যিকার অর্থে কোর’আন অত্যন্ত দুর্বোধ্য। এতই দুর্বোধ্য যে, ভাবানুবাদ পড়ে বোঝার উপায় নেই। মূল আরবি জানতে হয়, তার একাধিক অর্থ জানতে হয় এবং বিভিন্ন তাফসিরের পাতা খুঁজে খুঁজে গুপ্ত অর্থও জেনে নিতে হয়। একমাত্র মাওলানা মোফাসসিরদের পক্ষেই তা সম্ভব। কাজেই তারা যেটা বলবেন সেটাই নিঃসন্দেহে বিশ্বাস করতে হবে এবং এখানে আর কোনো কথা চলবে না। কথা বলতে চাইলে অবশ্যই আরবির মহাপণ্ডিত হয়ে তারপর আসতে হবে!

আমরা বুঝি এই শ্রেণিটির আসল উদ্দেশ্য কী। মাতৃভাষার প্রতি তাদের অবহেলা, ব্যঙ্গ-বিদ্রুপসহ সমস্ত প্রচার-প্রচারণার আড়ালে মূল কথাটা হচ্ছে, ‘যেভাবেই হোক মানুষকে অজ্ঞ বানিয়ে রাখতে হবে।’ তারা চায় ধর্মকে মুঠোবন্দী করে রাখতে। সেজন্য কোনোভাবেই মানুষকে পড়তে দেওয়া চলবে না, জানতে দেওয়া চলবে না। সাধারণ মানুষ ধর্ম শিখবে কেন? তারা কেবল অনুসরণ করবে, আদেশ পালন করবে। ধর্ম সাধারণ মানুষের শেখার বিষয় নয়, ধর্ম মুফতি-মাওলানাদের শেখার বিষয়। সাধারণ মানুষ কেবল ওই শ্রেণিটির দিকে বোয়াল মাছের মত হা করে তাকিয়ে থাকবে আর তাদের প্রতিটি আদেশকে শিরোধার্য করবে- এই তাদের চাওয়া।

ওই ধর্মীয় নেতারা আরবি ভাষায় শুদ্ধ মাখরাজে কিছু একটা পড়ার পর বলবেন- সুতরাং বোঝা গেল অমুক সরকার কাফের, ওই সরকারের পতন ঘটাতে হবে, অমুক দল ইহুদির দালাল, ওদেরকে যেখানেই পাওয়া যাবে হামলা করতে হবে, অমুক ব্যক্তি মুরতাদ, তাকে কতল করা ওয়াজিব ইত্যাদি- আর সাধারণ মানুষ কিছু না পড়ে, কিছু না জেনে, কিছু না যাচাই করেই তাদের আদেশ পালন করবে। তারা বলবেন, আমার হাতে বাইয়াত নাও, আমায় নজরানা দাও, আমি জান্নাতের সুপারিশকারী হব; অমুক মার্কায় ভোট দাও, সেই ব্যালট পেপার তোমার জান্নাতের অসিলা হবে; অমুক জায়গায় আত্মঘাতী হও, তুমি শহীদের মর্যাদা পাবে। সাধারণ মানুষ মনে করবে এটাই কোর’আনের হুকুম, রসুলের সুন্নাহ। এগুলোই বুঝি কোর’আনের পাতায় পাতায় আরবি হরফে লেখা আছে! তারা দ্বিধাহীনচিত্তে হুকুম তামিল করবে। এখন এই অজ্ঞ-মূর্খ মানুষগুলো যদি নিজেরাই ধর্মগ্রন্থ পাঠ করা শুরু করে, মতামত দেওয়া শুরু করে, তাহলে তো ইচ্ছেমত তাদের ঈমানকে ব্যবহার করা যাবে না। পৌরহিত্যের ব্যবসায় জ্বলবে লালবাতি।

তারচেয়েও বড় কথা হচ্ছে- এতদিন এই ধর্মব্যবসায়ী শ্রেণিটি যেই আদেশ নিষেধগুলো গোপন করে এসেছে সেগুলো আর গোপন থাকবে না। মানুষ জেনে যাবে কোর’আনের সেই আয়াতগুলো- যেখানে আল্লাহ সু¯পষ্টাক্ষরে বলে দিয়েছেন দ্বীনের বিনিময় নেওয়া হচ্ছে আগুন খাওয়ার সমান। সেই হাদিসগুলো মানুষ জেনে যাবে যেগুলোকে তারা এতদিন ধর্মব্যবসার স্বার্থে গোপন করে এসেছে। মানুষ বুঝবে যাদেরকে তারা ইসলামের কর্তৃপক্ষ মনে করত, যাদের প্রতিটি আদেশকে আল্লাহর আদেশ মনে করে পালন করত তারা কী প্রতারণাটাই না করে এসেছে!
এই ভয়েই কি তারা মানুষকে কোর’আন-হদিস থেকে দূরে রাখতে চান?

ট্যাগসমূহ:

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি