আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

আমি হব সকাল বেলার পাখি

23 May, 2023 Super Admin 1186 ভিউ
আমি হব সকাল বেলার পাখি

ছোটবেলা এই ‘খোকার সাধ’ কবিতাটি পাঠ্যপুস্তক থাকার সুবাদে বহুবার পড়েছি। আমার মতো আপনারা সবাইও পড়েছেন। আমরা অনেক সময় দলবেঁধে কয়েকজন মিলে পড়তাম; কিন্তু কবি কেন এই কবিতা লিখেছেন তার কিচ্ছুেই তখন বুঝি নি। আজ এই পরিণত বয়সে আন্দাজ করতে পারছি বিদ্রোহী কবি নজরুল এ কবিতায় কী বুঝাতে চেয়েছেন। আমার কাছে এই কবিতা নতুনভাবে ধরা দিয়েছে। আমার অনুভূতি পাঠকের সঙ্গে ভাগাভাগি করার জন্য পেশ করলাম, জানি না ক’জন আমার সঙ্গে একমত হবেন।

এখানে ‘সকাল বেলা’ বলতে কবি দিনবদলের কথা, নতুন সভ্যতার কথা বলেছেন। যেখানে অন্ধকার, গোলামি, হানাহানি, অভাব, দারিদ্র্য, অন্যায়, অবিচার থাকবে না। আর অন্ধকার দিনের অবসান ঘটিয়ে শুভ সকাল অর্থাৎ নয়া সভ্যতার শুরুতেই  জেগে উঠবেন কবি এবং জাতিকে গোলামির জিঞ্জির থেকে মুক্ত করবেন। সকাল বেলায় পাখি যেমন নতুন দিনের আগমনী বার্তা ঘোষণা করে, মানুষকে ঘুম থেকে জাগায় তেমনি কবিও একটি আলোকময় নতুন সভ্যতার ঘোষক হতে চান। তাই তিনি জাগতে চান দিন শুরু হওয়া অর্থাৎ ‘সুয্যি মামা’ জাগার আগেই।

মা এখানে পুরাতন জরাজীর্ণ সমাজের প্রতীক। একটি নতুন সভ্যতার জন্ম দিতে যখন কিছু মানুষ রাজপথে নেমে আসে, বিপদের স্বপ্ন দেখে, তখন প্রাচীনপন্থীরা তাদের বহুযুগের সংস্কারকেই আঁকড়ে ধরে রাখতে চায়। তারা ধমক দিয়ে বলে, “হয় নি সকাল ঘুমোও এখন”। এইভাবে তারা নতুনদেরকে ঘরে আটকে রাখতে চায়। তাদের প্রতি কবি বলছেন, মা, তুমি আলসে হতে পারো, অত্যাচারকে মুখ বুজে সইতে পার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করতে পারো, কিন্তু তা বলে কি সমাজ পরিবর্তন হবে না? নতুন সভ্যতার আগমন ঘটবে না? নতুন দিনের সূর্য উঠবেই উঠবে। কেউ তাকে ঠেকিয়ে রাখতে পারবে না। তোমার ছেলে উঠুক না উঠুক, জাগুক না জাগুক, অন্যরা জাগবেই। তাদের ঘুম ভাঙবেই।

শেষ চার চরণে কবি অভিমানের সুরে বলেছেন, আমাদেরকে তো জাগতেই হবে। আমরা না জাগলে কিভাবে সকাল হবে? অন্ধকার গোলামি, জুলুম, অত্যাচার এর অবসান ঘটিয়ে মুক্তির, সত্যের, ন্যায়ের প্রভাত আমাকেই তো আনতে হবে। তোমার মতো মায়েরা যদি তাদের সন্তাদের আদর করে ঘুম পাড়িয়ে রাখে, তবে জাতির কখনও মুক্তি আসবে না। জাতির জীবন থেকে রাতের নিকষ অন্ধকার দূর হবে না। অন্যায়, অবিচার, অশান্তির কালো মেঘ দূরীভূত হয়ে ন্যায় ও শান্তি আলোকময় সভ্যতা শুরম্ন হবে না। কাজেই, হে মায়েরা, তোমরা আর তোমাদের সšত্মানদের ঘুম পাড়িয়ে রেখ না। তাদের জাগাও, তাদের জাগতে দাও। তাদের কানে ঘুম পাড়ানি গান নয়, বিপস্নবের মন্ত্র গাও। অন্ধকার দূর হবেই হবে। মুক্তির নতুন প্রভাত আসবেই আসবে।

ট্যাগসমূহ:

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4