নিবন্ধ ও সম্পাদকীয়

অন্তত দুটি কারণে সকল অন্যায়ের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে

21 May, 2015 Super Admin 873 ভিউ
অন্তত দুটি কারণে সকল অন্যায়ের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে

নাজমুল আলম বাপ্পা:
দুইশত বছর আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম। তারা চলে যাবার পর আমরা এমন একটি রাজনৈতিক, সামাজিক ব্যবস্থা অনুসরণ করছি যে ব্যবস্থায় আমাদের মধ্যে হাজারো বিভক্তি, রাজনীতিক বিরোধ, সাম্প্রদায়িকতা, হানাহানি, দাঙ্গা ফাসাদ ইত্যাদি লেগেই আছে। এই ব্যবস্থা আমাদের মধ্যে দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি না করে গোলামি মনোবৃত্তি তৈরি করে। এইভাবে প্রতিনিয়ত হাজারো সমস্যায় জর্জরিত হতে হতে আমরা এক প্রকার বুদ্ধি প্রতিবন্ধী হয়ে গেছি। আমরা গুমরে কাঁদি কিন্তু ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে ভয় পাই। আমাদের চারিত্রিক এমনই অধঃপতন হয়েছে যে, আমরা চোখের সামনে অপরাধ হতে দেখলেও বাধা দেই না, ভাবি, ‘এগুলো দেখার দায়িত্ব তো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আমি কেন খামাখা নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবো।’ আজকে আমাদের সমাজে যে হানাহানি, অশান্তি হয় তা এই আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতার ফল। একারণেই আমাদের চোখের সামনে আপনজনেরা পুড়ে ছাই হয়, আমরা দেখি কিন্তু ভবিষ্যতে আর যেন কাউকে এমন করুণ পরিণতির সম্মুখিন হতে না হয় সেজন্য কোনো উদ্দোগ নিই না। কেন? ষোল কোটি মানুষ কি এই সমস্যার সমাধান করতে অক্ষম? এখনও যদি আমরা না জাগি তবে আমাদের এই ঘুম কালঘুম হয়ে দাঁড়াবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে প্রতিটি মানুষকে, দেশের প্রতিটি রাস্তাঘাট, প্রতি ইঞ্চি জমি পাহারা দেওয়া অসম্ভব। কিন্তু সমাজের মানুষগলি যদি দেশের ও জাতির নিরাপত্তা দেওয়াকে নিজেদের দায়িত্ব মনে করে তবে সহজেই এটা সম্ভব। এজন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। বর্তমানে আমরা যে সমস্যায় পড়েছি, যে সংকটে পড়েছি তা আমাদের জাতীয় সংকট। এখন অন্তত দু’টি কারণে আমাদেরকে অবশ্যই সকল স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা ছুড়ে ফেলে সর্বপ্রকার অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
(এক) এটা আমাদের ধর্মীয় দায়িত্ব: আমাদের এই দেশের প্রায় ৯০% মানুষ আল্লাহ ও রসুলকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, জান্নাতে বিশ্বাস করি। আমরা যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চাই, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমার দায়িত্ব সমস্ত রকম সন্ত্রাস, সহিংসতা, জঙ্গিবাদ, অন্যায়, অশান্তির বিরুদ্ধে সংগ্রাম করে মানুষের শান্তিময় নিরাপদ জীবন নিশ্চিত করা। ধর্ম সম্পর্কে আমাদের ধারণা নামায, রোযা ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ। কিন্তু প্রকৃতপক্ষে ধর্ম কী? মানুষ হিসাবে আমাদের প্রকৃত ধর্ম হচ্ছে মানবতা, মনুষ্যত্ব, দয়া। ইসলাম শব্দের অর্থই শান্তি, অর্থাৎ মানুষের শান্তির লক্ষ্যে কাজ করাই ইসলামের মূল কাজ, এটাই এবাদত। এই কাজই করে গেছেন আল্লাহর সকল নবী রসুল ও মো’মেনগণ। এই এবাদত না করলে হাশরের দিন আমাদেরকে জবাবদিহি করতে হবে। সেদিন আল্লাহ আমাদেরকে বলবেন যে, তোমার চোখের সামনে আমার সর্বোত্তম সৃষ্টি মানুষ জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল তুমি কী করেছিলে? কাপুরুষের মতো ঘরে লুকিয়েছিলে, রাত জেগে তাহাজ্জুদ পড়েছিলে, রোজা রেখেছিলে, আকাশের দিকে হাত তুলে শুধু দোয়া করেছিলে, হজ্ব করেছিলে? আমি কি বলি নি যে, মানুষকে ভালো কাজে আদেশ করা আর খারাপ কাজ থেকে ফেরানোই তোমার মূল কাজ? যাও, তোমার এ নামায-রোযাসহ আমি তোমাকে জাহান্নামে নিক্ষেপ করলাম। কাজেই এখন আমাদের প্রত্যেকের এবাদত, ধর্মীয় কর্তব্য, ঈমানী দায়িত্ব হলো এই অশান্তি থেকে মানুষকে মুক্তি দেয়ার লক্ষ্যে কাজ করা।
(দুই) সামাজিক কর্তব্য: অনেকে আছেন যারা ধর্মীয় দায়িত্ব পালনের জন্য বিশ্বাসগতভাবে প্রস্তুত নয়। তাদের প্রতি আমাদের কথা হলো, মানুষের নিরাপত্তাবিধানের জন্য এগিয়ে আসা আমাদের সকলের সামাজিক কর্তব্য। আমরা এই সমাজে বাস করি, এই সমাজ থেকে প্রতিনিয়ত হাজারো সুবিধা ভোগ করি। তাই এই সমাজের প্রতি, এ জাতি ও রাষ্ট্রের প্রতি আমরা আজন্ম ঋণে দায়বদ্ধ। আমরা এদেশের আলো বাতাসে, এই পদ্মা-মেঘনা-যমুনার অববাহিকায় বেড়ে উঠেছি। এদেশের শিক্ষা-প্রতিষ্ঠানে শিক্ষিত হয়েছি, দেশ ও সমাজের সেই ঋণ পরিশোধের সময় এসেছে। আজকে সমাজ যখন আক্রান্ত তখন তা থেকে সমাজের মানুষকে রক্ষা করা আমাদের সামাজিক দায়িত্ব্। এই দায়িত্বকে যদি আমরা হেলাফেলা করি, তাহলে সেটা আত্মঘাতী ভুল হবে। ১৯৭১ সালে জাতি বহিঃশত্র“র দ্বারা আক্রান্ত হয়েছিল, আমরা একতাবদ্ধ হয়ে দেশকে রক্ষা করেছিলাম। আজ জাতি অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত। কার্যত ঘটনা একই। কারণে-অকারণে উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক পরিবেশ, নিরপরাধ সাধারণ মানুষ আক্রান্ত হয় পথে-ঘাটে, সবার নিরাপত্তা হয় বিপন্ন, জনসাধারণের জীবন-জীবিকা ধ্বংসের মুখে পড়ে। ভবিষ্যতে আমি বা আমার সন্তান যে আক্রান্ত হবে না তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারে না। অনেক নিষ্পাপ শিশু সহিংসতার বলি হয়েছে। কাজেই ধর্মীয় বা সামাজিক যে দৃষ্টিতেই দেখুন না কেন, আমি যদি নিজেকে মানুষ দাবি করি বা এ জাতির অন্তর্ভুক্ত বলে মনে করি তাহলে আমি বসে থাকতে পারি না, আমাকে এগিয়ে আসতেই হবে। স্বার্থপর, আত্মকেন্দ্রিক মানুষের কোনো এবাদতই কবুল হয় না, স্বার্থপর লোকের সমাজে বসবাস করার অধিকার নেই। যে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত সে তো পশু, মানবসমাজে তার বসবাসের যোগ্যতা নেই।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন